Mukashafatul Qulub 02 — mukashafatul qulub 02
/ ২০৫
📝 লেখা 📖 পিডিএফ

মুকাশাফাতুলু ১০৪ চি তারা বঞ্চিত রয়ে গেছে। যুল-কারনাইন জিজ্ঞাসা করলেন, এর কি কারণ যে, আপনারা কবর খুঁড়ে রেখেছেন, ভোর-সকালে এসে সেগুলোর দেখা- শুনা করেন, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন? শাসনকর্তা বললেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে, যখন আমরা এসব কবর এবং আমাদের পার্থিব আশা-আকাংখার প্রতি দৃষ্টি করবো তখন এসব কবর আমাদেরকে দুনিয়ার আশা-আকাংখা ও লোভ-লালসা থেকে বিরত রাখবে। যুল-কারনাইন জিজ্ঞাসা করলেন, আপনারা তরুলতা খেয়ে জীবিকা নির্বাহ করেন ; এছাড়া আহারের যোগ্য আরকিছু আপনাদের নিকট দেখি না, আপনারা কি চতুষ্পদ জন্ত পালন করে সেগুলোর দুধ পান করে জীবন কাটাতে পারেন না? তাছাড়া এসব জন্তকে আপনারা সওয়ারীর কাজেও ব্যবহার করতে পারেন। শাসনকর্তা বললেন, আমরা আমাদের উদরকে জীব- জানোয়ারের কবর বানাতে পছন্দ করি না। আমাদের অভিজ্ঞতা যে, যমীনের উত্তিদ আহার করেই আমরা তৃপ্ত হয়ে যাই। বস্তুতঃ আদম-স্তানের জন্য অতি সাধারণ ও মামুলী খাদ্যই যথেষ্ট ; গলধঃকরণের পর যে কোন ধরনের খাদ্যের স্বাদ আর বাকী থাকে না। এ কথা বলার পর শাসনকর্তা যুল- কারনাইনের পশ্চাৎ থেকে হাত বাড়িয়ে একটি মৃতদেহের ধ্বংসাবশেষ মাথার খুলি উঠিয়ে তাকে বললেন, আপনি কি জানেন_-এ লোকটি কে? তিনি সে এ পৃথিবীর একজন বাদশাহ। বহু ক্ষমতা ও প্রভাব-প্রতিপত্তির অধিকারী ছিল সে। কিন্তু জুলুম-অত্যাচর, অন্যায়-অনাচার, খেয়ানত ও অবাধ্যতার সীমা অতিক্রম করার পর সে ধ্বংসপ্রাপ্ত হয়। আজকে তার ধবংসাবশেষের অবস্থা এই। বস্ততঃ আল্লাহ্‌ তা'আলা তার সমস্ত কৃতকর্ম লিপিবদ্ধ করে রেখেছেন ; পরকালের সেই বিচার দিনে তার শাস্তি হবে। অতঃপর আরেকটি মাথার খুলি উঠিয়ে শাসনকর্তা জিজ্ঞাসা করলেন, আপনি কি জানেন ইনি কে? যুল-কারনাইন অজ্ঞতা প্রকাশ করে পরিচয় জানতে চাইলে তিনি বললেন, ইনিও একজন বাদ্শাহ, পূর্বের জালেম বাদশাহর পর আল্লাহ তা'আলা তাঁকে অধিষ্ঠিত করেছেন। কিন্ত তিনি পূর্বের বাদশাহর বিপরীত জুলুম- অত্যাচার ও অন্যায়-অনাচার থেকে দূরে রয়েছেন। রাজ্যে আদল ও ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন। আল্লাহর সম্মুখে বিনয় ও নিষ্ঠা অবলম্বন করেছেন। ১০৫ সুরা বুনন পরিশেষে তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং আজকে তারও অস্তিত্বের অবস্থা এই, যা আপনি অবলোকন করছেন। কিন্তু তার আমলনামাও আল্লাহ্‌র নিকট লিপিবদ্ধ ও সংরক্ষিত রয়েছে। আখেরাতে তিনি আল্লাহর কাছে পুরস্কারপ্রাপ্ত হবেন। অতঃপর বাদশাহ-যুল-কারনাইনের মাথার খুলির দিকে দৃষ্টি করে শাসনকর্তা বললেন, আপনার এ খুলির অবস্থাও উক্ত খুলিদ্য়ের যে কোন একটির ন্যায় হবে। আপনি নিজেই চিন্তা করে দেখুন__কোন্‌ অবস্থার অনুকূলে আপনি জীবন পরিচালনা করে যাচ্ছেন। যুল-কারনাইন বললেন, হে শাসনকর্তা! আপনি কি আমার সাখীত্ব গ্রহণ করতে সম্মত আছেন? আপনাকে ভাই হিসাবে গ্রহণ করে নিবো। আপনি আমার ওজীর ও পরামর্শদাতা হবেন। আল্লাহ তা'আলা আমাকে যা কিছু দিয়েছেন, তাতে আপনাকে শরীক করে নিচ্ছি। তিনি বললেন, আপনার এবং আমার একই অবস্থানে একত্রিত হওয়া ঠিক নয়, বরৎ এহেন সহঅবস্থান অবলম্বন করা আমাদের উভয়ের মধ্যে কারও পক্ষে সম্ভব হবে না যুল-কারনাইন কারণ জিজ্ঞাসা করলেন। উত্তরে তিনি বললেন, এর কারণ হচ্ছে, মানুষ আপনার শক্র এবং আমার বন্ধু। যুল-কারনাইন বললেন, এর কারণ? তিনি বললেন, আপনার ধন-এখর্ষের কারণে তারা আপনার শক্রতে পরিণত হয়েছে। আর আমি এসব কিছু পরিত্যাগ করেছি, কাজেই আমার শক্র কেউ নাই। যুল- কারনাইন এতদশ্রবণে অবাক-বিস্ময়ে অভিভূত হোন এবং অন্তরে তীর প্রতি শ্রদ্ধা-ভক্তি নিয়ে আপন গন্তব্যের পথে বিদায় নেন। জনৈক কবি চমৎকার বলেছেন £ ৬০৩) ১২১৬০৫০০০০৬ 22. পার্ট সা পু ০৯৮ ১০): ০১৮৮০ ১5 ওহে, যে দুনিয়ার চাকচিক্য ও ভোগ-বিলাসে মত্ত রয়েছ, এমনকি এই ভোগমত্ততার কারণে রাতের নিদ্রা পর্যস্ত জলাঞ্জলি দিয়েছ__ 4 2 কটি তা জলা তাক পাটি পাট পা পর কপ প্র 5 $

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।