Mukashafatul Qulub 02 — mukashafatul qulub 02
/ ২০৫
📝 লেখা 📖 পিডিএফ

টশাকাতুলকূলুব টিন তোমাকে এ পবিত্র সত্তার কসম দিয়ে জিজ্ঞাসা করছি, যার কুদরতে তোমাকে এ মুগজেযা দেখিয়েছি, তৃমি বল__রুটিটি কে নিয়েছে? সে বললো, আমি জানি না। অতঃপর তারা আরও অগ্রসর হয়ে একটি নদীর তীরে পৌছলেন। হযরত ঈসা (আঃ) লোকটির একটি হাত আকড়িয়ে ধরে নিলেন এবৎ নির্দিধায় পানির উপর দিয়ে নদী পার হয়ে গেলেন। এবারও তিনি লোকটিকে জিজ্ঞাসা করলেন, যে পবিত্র সত্তার কুদরতে আমি তোমাকে এ মুজেযা দেখালাম তার কসম দিয়ে বলছি, তুমি সত্য করে বল--সে রুটিটি কে নিয়েছে। লোকটি বললো, আমি জানি না। অতঃপর তারা আরও অগ্রসর হলেন এবং একটি জঙ্গলে পৌছে বসে পড়লেন। হযরত ঈসা (আঃ) একটি মাটির ঢেলা হাতে নিয়ে বললেন, সোনা হয়ে যাও। তৎক্ষণাৎ সেটা সোনা হয়ে গেল। এটাকে হযরত ঈসা (আঃ) তিন ভাগে ভাগ করলেন এবং বললেন, এক ভাগ আমার, এক ভাগ তোমার এবং অবশিষ্ট ভাগটি যে রুটি নিয়েছে তার। এ কথা শুনে লোকটি বললো, হ্যুর!) রুটি আমি নিয়েছি। হযরত ঈসা (আঃ) বললেন, এসব স্বর্ণ তোমাকে দিয়ে দিলাম। অতঃপর তিনি লোকটির নিকট থেকে পৃথক হয়ে গেলেন। লোকটি জঙ্গল থেকে এখনও বের হয় নাই; এমন সময় দুজন দস্যু এসে হাজির হলো এবং তার কাছে মুল্যবান সম্পদ পেয়ে তাকে হত্যা করতে উদ্যত হলো। তখন লোকটি বললো, আমাকে হত্যা করো না, এই স্বর্ণ আমরা তিনজনেই সমানভাবে ভাগ করে নিলাম ; আমাদের মধ্য হতে একজনকে বাজারে পাঠাও, খাদ্য খরিদ করে আনবে, আমরা এখন সকলেই খাবো। তারা একজনকে খাদ্যের জন্য বাজারে পাঠালো। বাজারে প্রেরিত লোকটি মনে মনে চিন্তা করলো__আমি এই ন্বর্ণ ভাগাভাগি হতে দেই কেন? খাদ্যের মধ্যে তাদের অজান্তে বিষ মিশিয়ে দেই ; এতে তারা দু'জন খানা খেয়েই বিষক্রিয়ায় মারা যাবে আর সম্পূর্ণ স্বর্ণ একা আমিই নিয়ে নিবো। এই চিন্তা করে সে খাদ্যের সাথে বিষ মিশিয়ে তা নিয়ে উপস্থিত হলো। ওদিকে যে দু'জন জঙ্গলে রয়ে গিয়েছিল, তারা চিন্তা করলো__ আমরা সেই লোককে স্বর্ণের এক তৃতীয়াংশ কেন দেই ; বরং সে এলেই তাকে আমরা চে কাশাফাতুল- কুলুব হত্যা করবো এবং আমরা দু'জনেই স্বর্ণ ভাগ করে নিয়ে নিবো। ঘটনার বর্ণনাকারী বলেন, যেই চিস্তা সেই কাজ-_লোকটি বাজার থেকে আসলে তাকে তারা হত্যা করে ফেললো এবং খাদ্য খেয়ে নিলো। ফলে, খাদ্যের সাথে মিশ্রিত বিষক্রিয়ায় এরা দুজনও মারা গেল। এখন শুধু স্বর্ণ এবং পার্থে তিনটি লাশ খালি জঙ্গলে পড়ে রইল। হযরত ঈসা (আঃ) ফেরার পথে এদিক দিয়ে আসছিলেন, তখন তিনি তার সঙ্গীদেরকে বললেন__এরই নাম দুনিয়া ; সতর্ক থেকো, সাবধানে চলো। একদা বাদশাহ্‌ যুল-কারনাইন এক সম্প্রদায়ের পার্খ দিয়ে যাচ্ছিলেন। সেখানে থামলেন। তাদের অবস্থা ছিল- মানুষের জন্য উপাদেয় উপকরণ বলতে যা আছে, তা কিছুই তাদের কাছে ছিল না। এরা প্রচুর পরিমাণে কবর খুড়ে রেখেছিল। ভোর হতেই কবরের পার্থে গিয়ে উপস্থিত হতো। সেগুলোর দেখা-শুনা করতো। পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতো ৷ নামায পড়তো। চতুষ্পদ জন্তর মত সবুজ-তাজা ঘাস ইত্যাদি খেয়ে জীবন ধারণ করতো। এসব তরুলতার উপরই তারা সম্পূর্ণ জীবিকা নির্বাহ করতো। বাদশাহ যুল-কারনাইন তাদের শাসন পরিচালকের নিকট লোক পাঠিয়ে তার কাছে উপস্থিত হওয়ার জন্য সংবাদ দিলেন। কিন্তু সে জওয়াব দিল, তাকে আমার কোন প্রয়োজন নাই, বরং তার যদি আমার নিকট কোন প্রয়োজন থাকে, তবে তিনিই আমার কাছে আসুন। যুল-কারনাইন এ উত্তর পেয়ে বললেন, সে ঠিকই বলেছে। অতঃপর তিনি নিজেই শাসনকর্তার নিকট গেলেন। জিজ্ঞাসা করলেন, আমি আপনাকে সংবাদ দেওয়ার পর আপনি উপস্থিত না হওয়াতে আমি নিজেই হাজির হলাম। সে বললো, আমার কোন প্রয়োজন থাকলে অবশ্যই আমি হাজির হতাম। যুল-কারনাইন জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার আপনাদেরকে অন্যান্য সম্প্রদায়ের তুলনায় ব্যতিক্রমী দেখি? শাসনকর্তা জিজ্ঞাসা করলেন, আপনার এ কথার অর্থ কি? তিনি বললেন, অর্থাৎ দুনিয়ার সাথে কিছুমাত্র সম্পর্কও আপনাদের দেখছি না, আপনারা সোনা-রূপা প্রভৃতি কিছুই জমা করেন নাই, যদ্দ্বারা উপকৃত হবেন? শাসনকর্তা বলতে লাগলেন, আমরা এসবকে ঘৃণা করি। কারণ, দেখা গেছে, যাদের হাতেই সম্পদ হয়েছে, তারাই দুনিয়া এবং দুনিয়ার সম্পদের মোহে মত্ত হয়ে গেছে। ফলে, এতোদপেক্ষা শ্রেষ্ঠ সম্পদ থেকে

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।