Mukashafatul Qulub 02 — mukashafatul qulub 02
/ ২০৫
📝 লেখা 📖 পিডিএফ

পি 0 পুব মৌচাকের উপর। হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আমল ছিল- এবং নামাযে রত হয়ে যাও। তিনি আরও বলতেন যে, আল্লাহ্‌ তা'আলা আমাকে এরূপ হুকুম করেছেন। অতঃপর এ আয়াত তেলাওয়াত করতেন $ ০ 2৬5০19 52৮ 5055 “আপনি আপনার সংশ্রিষ্টদেরকে নামাযের আদেশ করতে থাকুন এবং নিজেও এর পাবন্দ থাকুন।” € তোয়াহা £ ১৩২) জনৈক তত্বজ্ঞানীর উপদেশ হচ্ছে £ * দুনিয়া এবং দুনিয়ার চাকচিক্যের মধ্যে নিমজ্জিত হয়ে যাওয়া থেকে নিজেকে বাচিয়ে রাখ। প্রাচুর্য ও লালসার ধোকায় পতিত হয়ো না। * অনন্ত দয়ালু আল্লাহ্‌ তা'আলা তোমার জন্য যতটুকু নির্ধারিত করে দিয়েছেন, তুমি সেটুকুর উপর রাজী হয়ে যাও। বস্তুতঃ অল্পেতুষ্টি এমন এক সম্পদ যা কোনদিন শেষ হয় না। * দুনিয়ার আরাম-আয়েশের যাবতীয় সাজ-সামানই অহেতুক ; তাই এসব কিছু তুমি ত্যাগ কর। কেয়ামতের ময়দানে এগুলো তোমার কোনই উপকারে আসবে না। আরও একজনের উপদেশ হচ্ছে £ * যৎকিঞ্চিৎ যতটুকুই তোমার ভাগ্যে জুটে, ততটুকু নিয়েই তুমি সন্তুষ্ট থাক। কেননা, তোমার-আমার রবব একটি ক্ষুদ্ধ পিপিলিকাকেও ভূলেন না। জনৈক তত্বজ্ঞানী বলেছেন £ * সুন্দর-শোভন ও আকর্ষণীয় পোষাক পরিধানের মধ্যেই ইযযত-সম্মান নিহিত নয়। কেননা, সৌন্দর্য ও শোভা বর্ধনের ধ্যান_খেয়ালে যারা মত্ত থাকে, পরিণতিতে তারা দুনিয়ার মোহ্গরস্ত হয়ে দ্বীন-ধর্মের ব্যাপারে বেপরওয়া হয়ে যায়; এসব লোক আত্মাভিমান থেকে খুব কমই রক্ষা পায়। ৯১ আরবী কবি বলেছেন, যার অর্থ হচ্ছে £ * দুনিয়ার অংশ থেকে প্রাপ্য হিসাবে আমি আমার জন্য দারিদ্র্যসুলভ সামান্য খাদ্য এবং একটি চুগাকেই (পোষাক বিশেষ) যথেষ্ট মনে করে নিয়েছি ; অন্তরে এর অতিরিক্ত কোন বাসনাই আমি পোষণ করি না। * কারণ, আমি দুনিয়াকে উত্তমরূপে পর্যবেক্ষণ করেছি। দেখেছি যে, এর কোন স্থায়িত্ব নাই। অতএব, দুনিয়াও যেমন অতি ক্ষণস্থায়ী, আমার জীবনও তাই। নসিব নস লেনে

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।