Mukashafatul Qulub 02 — mukashafatul qulub 02
/ ২০৫
📝 লেখা 📖 পিডিএফ

৮২ (আঙ্গিনায়) অবস্থানকারী দরিদ্রদেরকে দেখবে না, তখন তারা বলবে £ পাক পাক্গ পালি 29৮৩5 পা পা পাশা পা রি ০১৪ ৯৯১৯১ ৮5 ১ ০৪১১ ৮১ “ব্যাপার কি? আমরা তাদেরকে দেখছি না যাদেরকে নিকৃষ্ট লোকদের মধ্যে গণ্য করতাম” (ছোয়াদ £ ৬২) এক উক্তি অনুযায়ী তারা হযরত আম্মার, হযরত বেলাল, হযরত সুহাইব ও হযরত মিকুদাদ (রাযিঃ)-কে উদ্দেশ্য করেছে। হযরত ওয়াহ্‌ব (রাযিঃ) বলেছেন বস্তুতঃ ইলমের তুলনায় হয় মেঘের সাথে, যা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে। সুমিষ্ট ও স্বচ্ছ পানির বর্ষণ পেয়ে বৃক্ষরাজি প্রতিটি রগে রগে খুবই তৃপ্ত হয়ে পান করে। অতঃপর নিজ নিজ স্বভাব-প্রকৃতি অনুযায়ী সেই ্বচ্ছ ও মিষ্ট পানির ক্রিয়া গ্রহণ করে__ তিক্ত বৃক্ষ তিক্ত ক্রিয়া গ্রহণ করে এবং তার তিক্ততা আরও বৃদ্ধি পায়, অনুরূপভাবে মিষ্ট বৃক্ষের মিষ্টতা বৃদ্ধি পায়। মূলতঃ ইলমের ব্যাপারটিও ঠিক অনুরূপ। ইল্ম অন্বেষাকারী স্বীয় পরিশ্রম ও সাধনা অনুপাতে তা অর্জন করে। কিন্তু অহংকারী ব্যক্তির অহংকার এতে আরও বৃদ্ধি পায়। পক্ষান্তরে, বিনয়ী ব্যক্তি ইলম অধ্যয়ন করে আরও বিনয়ী হয় এবং তার সংগুণাবলী উত্তর উত্তর বৃদ্ধি পেতে থাকে। এর কারণ হচ্ছে, যার উদ্দেশ্যই কার ও নিজের বড়ত্ব প্রকাশ করা অথচ সে মূর্খ-জাহেল, এমতাবস্থায় ইলমের নাগাল পেলে সে মূলতঃ অহথকার ও বড়াই করার আরও উপকরণ হাতে পেয়ে গেল। পক্ষান্তরে, আল্লাহ্‌র প্রতি যার অন্তরে ভয় আছে, সে মুর্খ হলেও ইলম হাসিল করার পর বুঝে নিবে যে, আমার উপর আল্লাহ্‌ তা'আলার দলীল কায়েম হয়ে গেছে ; সুতরাং আর অন্যথা করা যাবে না। অতএব, সে পূর্বাপেক্ষা আল্লাহকে অধিক ভয় করবে এবং অধিক মাত্রায় নম্রতা ও বিনয় এখতিয়ার করবে। হযরত আববাস (রাযিঃ)-সূত্রে বর্ণিত এক রেওয়ায়াতে হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন £ ভবিষ্যতে এমন এক শ্রেণীর লোকের আবির্ভাব ঘটবে, যারা কুরআন পাঠ করবে, কিন্তু হুলুকুমের (গলা) নীচে তা পৌছবে না। তারা বলবে, আমরা কুরআন পড়েছি, অধ্যয়ন করেছি; আমাদের চেয়ে বড় বিজ্ঞ ও আলেম কারা? অতঃপর সাথীদের প্রতি লক্ষ্য ৮ চা ক15 করে বললেন, এসব লোক এ উম্মতের মধ্য থেকেই হবে। বস্ততঃ এরাই হবে দোযখের ইন্ধন। হযরত উমর (াধিঃ) বলেন, অত্যাচারী ও অহংকারী আলেম হয়ো না। এতে তোমার মূর্খতা দূর হবে না; এরূপ ইলম তোমার কোন উপকারে আসবে না। বর্ণিত আছে, হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে এক বাতির প্রশংা কর হযেছিল। কিছুদিন পর লোকটি হুরের দরবারে উপস্থিত হলে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা সেদিন যে লোকটির প্রশংসা করেছিলাম, তিনি উপস্থিত হয়েছেন। আল্লাহ্‌র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তার চেহারায় শয়তানের প্রভাব লক্ষ্য করছি। লোকটি সালাম করে হুযুরের সম্মুখে এসে দাড়ালো। হুযূর তাকে জিজ্ঞাসা করলেন, তুমি সত্যি করে বল, তোমার মনে কি এ কথা এসেছে যে, এসব লোকের মধ্যে তোমার চেয়ে শ্রেষ্ঠ কেউ নাই? লোকটি বললো, হা। লক্ষ্য করার বিষয় হলো, হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুওয়্যাতের নূর-দৃষ্টিতে তার অন্তরের গোপন বিষয়টি দিব্যি উপলব্ধি করে নিয়েছেন, যা তার চেহারায় তিনি প্রত্যক্ষ করছিলেন। হারস ইবনে জায' যুবাইদী (রাধিঃ) বলেছেন, জ্ঞানী-গুণী ও আলেমদের মধ্যে যারা হাসিমুখে পেশ আসেন, আমি তাদেরকে বড় পছন্দ করি। আর যারা এমন যে, তুমি তাদের সাথে হাসিমুখে খোলা মনে পেশ আসৃছো; কিন্ত তারা জ্রকুষ্টিত করে সংকীর্ণ মন নিয়ে সাক্ষাৎ করে। বস্তৃতঃ তারা নিজেদের জ্ঞান-গরিমার উপর গর্ব-অহৎকারে নিমজ্জিত। আল্লাহ্‌ তা'আলা মুসলমানদেরকে এসব লোকের আধিক্য থেকে হেফাজত করুন। বর্ণিত আছে, হযরত আবূ যর গেফারী (রাযিঃ) বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে এক ব্যক্তির উপর কটু বাক্য প্রয়োগ করেছিলাম। আমি বলেছিলাম, ওহে ক্ষ্ণাঙ্গিনীর পুত্র। এ কথা শুনে তিনি বললেন, হে আবূ যর! অনেক বেশী বলা হয়ে গেছে ; কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গের শুধু বর্ণ-তারতম্যের কারণে) কোনই প্রাধান্য নাই। হযরত আবূ যর গেফারী বলেন, আমি মাটিতে শুয়ে পড়লাম এবং লোকটিকে

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।