Mukashafatul Qulub 02 — mukashafatul qulub 02
/ ২০৫
📝 লেখা 📖 পিডিএফ

৭৬ ব্যবস্থা করে দিবেন, যেরূপ সে অন্যের বেলায় করেছিল। পক্ষান্তরে, যদি সে অন্যের ক্ষতি করে থাকে, তবে নিজ সম্পদ ও সন্তানের বেলায় সেই প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। অতএব, বুদ্ধিমান লোকের উচিত, সম্পদ ও সন্তান-সন্ততির বিষয়ে খুবই সতর্ক থাকা। দ্বীন ও আখেরাতের ক্ষেত্রে তো ক্ষতি রয়েছেই, এসব ব্যাপারে অবহেলা করলে দুনিয়াতেই সমূহ ক্ষতির সম্মুখীন হতে হয়। তাই, আপন তত্বাবধানে লালিত এতীমদের সাথে এরূপ সদ্ধবহার ও সুন্দর আচরণ করা চাই, যেরূপ নিজের সন্তানদের বেলায় তাদের এতীম হওয়ার পর কামনা করা হবে। বর্ণিত আছে, আল্লাহ্‌ তা'আলা হযরত দাউদ আলাইহিস্‌ সালামের নিকট ওহী পাঠালেন £ “হে দাউদ! এতীমের জন্য দয়ালু পিতা এবং বিধবার জন্য ন্নেহশীল স্বামীর ন্যায় হয়ে যাও। আর স্মরণ রাখ, তুমি বীজ যেরূপ বপন করবে, ফল তদ্ধপই পাবে। অর্থাৎ তোমার আচরণ যেমন হবে, তোমার সাথে সেরূপ আচরণই করা হবে। এর কারণ হচ্ছে, মৃত্যু অতি অবশ্যস্তাবী ; কাজেই তোমাকে একদিন মরতে হবে, তোমার সম্তান- সন্ততি এতীম হবে এবং তোমার স্ত্রী-ও বিধবা হবে।” এতীমের মাল-সামান হেফাজত, তাদের প্রতি সুন্দর-সদ্যবহার এবং তাদের উপর সর্ববিধ জুলুম-অত্যাচার থেকে বেঁচে থাকা সম্পর্কিত বহু হাদীস বর্ণিত রয়েছে। বস্তৃতঃ এ হাদীসসমূহ এসব আয়াতেরই অনুরূপ যেগুলোর মাধ্যমে লোকদেরকে এ বিষয়ে কঠোর সতর্ক করা হয়েছে এবং এতীমের প্রতি জুলুমের বিপদসক্কুল ও ধ্বংসাত্মক পরিণতির কথা উল্লেখ করা হয়েছে। মুসলিম শরীফ প্রভৃতি কিতাবে বর্ণিত হয়েছে £ “হে আবু যর! আমি তোমাকে দুর্বল দেখছি ; তোমার জন্য আমি তাই পছন্দ করি, যা আমি নিজের জন্য করি। সুতরাং তুমি দুর্টি লোকের নেতৃত্বের ভারও নিজ কাঁধে নিও না এবং এতীমের মালের তত্বাবধায়ক হয়ো না।” বুখারী ও মুসলিম প্রভৃতি হাদীসগ্স্থে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন £ তোমরা সাতটি ধ্বংসাত্মক কাজ থেকে আত্মরক্ষা করে চলো। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ্‌, সেগুলো কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭৭ নটি ইরশাদ করলেন, আল্লাহর সঙ্গে শির্ক করা, যাদু করা, না-হক কতল করা, সৃদ খাওয়া, এতীমের মাল খাওয়া-”“| বায্যার রেওয়ায়াত করেছেন, বড় গোনাহ সাতটি ; আল্লাহর সঙ্গে শির্ক করা, কাউকে না-হক কতল করা, সুদ খাওয়া, এতীমের মাল ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, চার শ্রেণীর লোকদের ব্যাপারে আল্লাহ্‌ তা'আলার হক রয়েছে যে, তিনি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন না এবং (পরকালে) তাদেরকে কোন নেআমতের স্বাদ আস্বাদন করাবেন না। এক. মদ্যপানে অভ্যস্ত দুই, সুদখোর তিন, অন্যায়ভাবে এতীমের মাল ভক্ষণকারী চার. পিতামাতার অবাধ্য সন্তান। সহীহ্‌ ইব্নে হাববানে বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানবাসীদের প্রতি যে চিঠি হযরত আমর ইব্নে হাযমের হাতে পাঠিয়েছিলেন, তাতে এ কথাও লেখা ছিল যে, কিয়ামতের দিন আল্লাহ্‌ তা'আলার নিকট সবচেয়ে বড় গোনাহ্‌ হচ্ছে, আল্লাহ্‌র সঙ্গে শির্ক করা, কোন ঈমানদার ব্যক্তিকে না-হক হত্যা করা, তুমুল যুদ্ধ চলাকালে ময়দান ছেড়ে পলায়ন করা, পিতা-মাতার না-ফরমানী করা, সতী নারীর প্রতি ব্যভিচারের অপবাদ আরোপ করা, যাদু শিক্ষা করা, সৃদ খাওয়া ও এতীমের মাল খাওয়া। ওয়াসাল্লাম ইরশাদ করেছেন £ এরূপ বিচার-বুদ্ধিহারা হয়ো না যে, লোকেরা যদি এহ্‌সান-উপকার করে, তাহলে তুমি এহ্‌সান-উপকার করবে, আর তারা যদি জুলুম করে, তাহলে তুমিও জুলুম করবে। বরং এরূপ চরিত্রের অধিকারী হও যে, লোকেরা এহ্‌সান করলে তুমিও এহসান করবে আর তারা জুলুম বা দুর্যবহার করলেও তুমি তা করবে না। আবু ইয়ালা রেওয়ায়াত করেছেন যে, কেয়ামতের দিন একদল লোক হবে, তাদেরকে কবর থেকে এরূপ অবস্থায় বের করো হবে যে, তাদের মুখগহ্বর থেকে আগুনের লেলিহান শিখা বের হতে থাকবে। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ্‌, তারা কারা? তিনি বললেন, তোমরা কি লক্ষ্য কর

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।