৭২ শি নিটিশিনানেলিনেসেশনেী রয়েছেন। | হযরত আবু উমামাহ্ (রাযিঃ) বলেন, কিয়ামতের দিন জালেম আসবে_ সে যখন দোযখের উপর দিয়ে পুল অতিক্রম করতে থাকবে, তখন মজলূমের্ সাক্ষাৎ হবে। দুনিয়াতে মজলুমের উপর সে যে জুলুম করেছিল, সবই তার স্মরণ হবে। মজলুম ব্যক্তিরাও নিজ নিজ প্রাপ্য হক ওসূল করতে টাবে। তখন এই জালেম ও মজলুমের মাঝে তুমুল বিতর্ক চলতে থাকবে। পরিশেষে মজলুম ব্যক্তিরা জালেমদের সমস্ত নেকী নিয়ে নিবে। এতে যদি জালেমের নেকী শেষ হয়ে যায় এবং মজলুমের প্রাপ্য বাকী থাকে, তবে সেই পরিমাণ পাপের বোঝা মজলুমের নিকট থেকে জালেমের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। ফলে, জালেম দোযখের নিম্নতর গহ্বরে গিয়ে পৌছবে। হযরত আব্দুল্লাহ্ ইবনে উনাইস (োধিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন- আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন লোকদেরকে খালি পা, উলঙ্গ দেহ এবং খত্নাবিহীন অবস্থায় উঠানো হবে। তখন একজন আহবানকারী আওয়াজ দিবে__-যা নিকটবর্তী ও দূরবর্তী সকলেই সমানভাবে শুনতে পাবে যে, আমি চরম প্রতিশোধ গ্রহণকারী বাদশাহ, কোন বেহেশৃতী বেহেশৃতে প্রবেশ করতে পারবে না, যে পর্যন্ত একজন দোযখী ব্যক্তিও তার কাছে কোন জুলুমের বদলা দাবী করবে ; এমনকি একটি থাপড়ও পাওনা থাকলে তা পরিশোধ করতে হবে। অনুরূপভাবে, কোন দোষখী দোযখে নিক্ষিপ্ত হবে না, যে পর্যস্ত তার কাছে কারও জুলুমের বদলা পাওনা থাকবে ; এমনকি একটি থাপড় হলেও তা পরিশোধ করতে হবে। বস্তৃতঃ তোমার রবব কারও উপর জুলুম করেন না। আমরা আরজ করলাম, ইয়া রাসূলাল্লাহ্, তখন কি অবস্থা হবে-_- আমরা উলঙ্গ পা, উলঙ্গ দেহ এবং খতৃনাবিহীন অবস্থায় থাকবো? রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেদিন নেকী-বদীর পৃরা-পুরি বদলা দেওয়া হবে ; তোমাদের রব্ব কারও উপর জুলুম করবেন না। অপর এক রেওয়ায়াতে বর্ণিত হয়েছে, নবী বরীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সীমালংঘন করে কাউকে একটি বেত্রাঘাতও করেছে, কিয়ামতের দিন এর প্রতিশোধ নেওয়া হবে। ৭৩ দেওয়ার জন্য একজন উত্তায নিযুক্ত করেছিলেন। কিছুদিনের মধ্যে পুত্র যখন বেশ কিছু জ্ঞান_বিদ্যার অধিকারী হলো, তখন একদিন তাকে ডেকে তার কোনরূপ অন্যায়-অপরাধ ব্যতিরেকেই উত্তাযু খুব প্রহার করলেন। এতে সম্রাটের পুত্র রাগান্বিত হলো, কিন্ত এ রাগ অন্তরে গোপন করে রাখলো। পিতার মৃত্যুর পর যখন সে বাদশাহ্ হলো, তখন উত্তাযুকে উপস্থিত করে জিজ্ঞাসা করলো--আপনি আমাকে অমুক দিন কোনরূপ অন্যায়-অপরাধ ব্যতিরেকেই এতো কঠোরভাবে প্রহার করেছিলেন কেন? উতস্তায জবাব দিলেন হে বাদশাহ, আপনি জ্ঞান-বিদ্যার অনুশীলনে তখন খুবই পাণ্তিত্য ও যোগ্যতা অর্জন করেছিলেন ; এবং আমি তখনই জানতাম যে, পিতার পর একদিন আপনিই বাদশাহ হবেন। এজন্যে আমি তখনই আপনার উপলব্ধির মধ্যে এনে দিতে চেয়েছি যে, জুলুম-অত্যাচার ও প্রহ্ৃত হওয়ার কষ্ট কি, যাতে পরবর্তীতে অন্য কারও উপর জুলুম থেকে আপনি বিরত থাকুন। সম্রাট এ উত্তর শুনে আনন্দিত হলেন এবং উস্তাযকে পুরস্কৃত করে বিদায় করলেন। সনে নিযে
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।