৬৬ সুকানুকাতুলু ০ কাপতে আরম্ভ করলো এবং সে কাদতে লাগলো । লোকটি জিজ্ঞাসা করলো, তুমি কাদছ কেন, তবে কি আমাকে তোমার অপছন্দ হচ্ছে। স্ত্রীলোকটি বললো £ না, বরং আমি জীবনে কোনদিন এহেন অশ্লীল কার্যে লিপ্ত হয় নাই, আজকে শুধুমাত্র ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে এ কাজের জন্য বাধ্য হচ্ছি, এজন্যেই আমি বিচলিত, উত্কঠিত। লোকটি বললো, তোমার এহেন ভূখা-ফাকা ও দারিদ্রাবস্থায়ও তুমি এ থেকে বিরাগী আর এ কাজে তুমি জীবনেও কদর্যস্ত হও নাই ; এ দীনারগুলো তোমারই জন্য, আর আল্লাহ্র কসম, ভবিষ্যতে আমিও এ কাজে কোনদিন লিপ্ত হবো না। আল্লাহ্র ম্জী সেই রাত্রেই তার মৃত্যু হয়। লোকজন সকালে ঘুম থেকে উঠে দেখে তার বাড়ীর দরজায় লেখা £ “আল্লাহ্, তা'আলা এ লোকটিকে মাফ করে দিয়েছেন।' হযরত ইবনে মাসউদ (রািঃ) থেকে বর্ণিত অতীতের এক সময়ে দুর্টট জনপদ ছিল, একটি পুণ্যবান লোকদের, আরেকটি পাপী লোকদের। পাপী লোকদের মধ্য হতে এক ব্যক্তি স্বীয় জন্মভূমি ত্যাগ করে সংলোকদের এলাকায় যাত্রা করলো। উদ্দেশ্য ছিল সংভাবে জীবন-যাপন করবে। কিন্তু খোদার মজী পথিমধ্যে এক জায়গায় লোকটি মারা গেল। এখন তাকে কেন্দ্র করে রহমতের ফেরেশতা ও শয়তানের মধ্যে ঝগড়া শুরু হলো। শয়তান বললো £ খোদার কসম, সে কোনদিন আমার কথা অমান্য করে নাই। ফেরেশতা বললেন £ লোকটি বাড়ী হতে তওবা করে বের হয়েছে। করুণাময় আল্লাহ্ তা'আলা উভয়ের মধ্যে ফয়সালা করে দিলেন £ তোমরা লোকটির মৃতদেহকে কেন্দ্র করে জরীপ করে দেখ দুই জনপদের মধ্যে সে কোন্টির অধিক নিকটবর্তী । দেখা গেল সে সংলোদের এলাকার দিকে এক বিঘত পরিমাণ স্থান অধিক অতিক্রম করেছিল। অতঃপর আল্লাহ্ তা'আলা তাকে ক্ষম করে. দিলেন। আবার একথাও রয়েছে যে, আল্লাহ্ তা'আলা আপন রহমতে সংলোকদের এলাকাটিকে নিকটতম করে দিয়েছিলেন। বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, পূর্বেকার যুগে এক ব্যক্তি ঘোর পাপী ছিল। বিনা অপরাধে সে নিরানববই জন লোককে হত্যা করেছে। পরিশেষে নিজের কৃত পাপের জন্য অনুতপ্ত হয়ে তওবা করার ইচ্ছা করলো। সে জানতো না যে, আল্লাহ্র দরবারে তার তওবা কবুল লোকমুখে একজন প্রসিদ্ধ আবেদ লোকের সন্ধান পেয়ে তার দরবারে উপস্থিত হয়ে বলতে লাগলো £ আমি একজন ঘোর পাপী, বিনা দোষে নিরানব্বই জন নিরপরাধ লোককে আমি হত্যা করেছি, বলুন আমার তওবা কবুল হবে কিনা? দরবেশ লোকটি উত্তর করলো £ তোমার তওবা কবুল হবে না। এ কথা শুনে পাপী লোকটি হতাশ হয়ে এ আবেদ লোকটিকেও হত্যা করে নরহত্যার সংখ্যা একশত পূর্ণ করে নিলো। অতঃপর সে আরেকজন বিখ্যাত আলেমের সন্ধান জানতে পেরে তার খেদমতে হাজির হয়ে জিজ্ঞাসা করলো £ আমি একজন ঘোর পাপী, আমার তওবা কবুল হবে কিনা? আলেম লোকটি উত্তর করলো £ “তোমার তওবা কবুল হবে, কিন্তু তোমার আবাসভূমিই সর্ববিধ পাপের কারণ, তুমি অন্যত্র অমুক স্থানে চলে যাও, সেখানে বু আবেদ লোক বাস করেন, তুমিও তাদের সাথে ইবাদতে মগ্ন হয়ে যাও।” সে ব্যক্তি তৎক্ষণাৎ উক্ত স্থানের উদ্দেশে রওনা হলো। কিন্তু গত্তব্স্থানে পৌছার পূর্বেই মধ্যপথে সে প্রাণ ত্যাগ করলো। এখন তাকে বেহেশতে নিয়ে যাওয়া হবে কি দোযখে নিক্ষেপ করা হবে, এ নিয়ে রহমতের ফেরেশৃতা ও আযাবের ফেরেশৃতার মধ্যে মতভেদ হতে লাগলো। প্রত্যেকে বলতে লাগলো £ এই লোক আমার আওতার মধ্যে। এ সময় আল্লাহ্ তা'আলার পক্ষ হতে নির্দেশ আসলো, তোমরা পাপীর বাসগৃহ ও দরবেশদের আশ্রমের দূরত্ব জরীপ করে দেখ, মৃতদেহ থেকে কোন দিকের দূরত্ব অধিক। দেখা গেল, দরবেশদের আশ্রমের দিকে সে এক বিঘত পরিমাণ স্থান অধিক অতিক্রম করেছিল। নির্দেশ হলো তাকে বেহেশতে নিয়ে যাও। তৎক্ষণাৎ রহমতের ফেরেশৃতা তাকে বেহেশতে নিয়ে গেল। অপর এক রেওয়ায়াতে প্রকাশ, আল্লাহ্ তা'আলা একদিকের যমীনকে নির্দেশ দিয়েছিলেন, দূরবর্তী হয়ে যাও এবং অপর দিকের যমীনকে নির্দেশ দিয়েছেন নিকটবর্তী হয়ে যাও। তারপর জরীপ করতে হুকুম করেছেন। ফলে, লোকটি দরবেশদের আশ্রমের দিকে নিকটবর্তী হয় এবং তাকে ক্ষমা করে দেওয়া হয়।,
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।