Mukashafatul Qulub 02 — mukashafatul qulub 02
/ ২০৫
📝 লেখা 📖 পিডিএফ

কুলুব ৬৪ ০০০ ১ ১০১ “গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এ ব্যক্তির ন্যায়, যার মোটেই কোন গুনাহ নাই।” বায়হাক্কী শরীফে আছে, 'যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা ও ক্ষমা প্রার্থনার পর পুনরায় গুনাহে লিপ্ত হলো, সে যেন আল্লাহ্র সাথে ঠাট্টা করলো।' ইবনে হাববান ও হাকেম রেওয়ায়াত করেন, “তওবার মূল, বিষয়ই হচ্ছে অন্তরের অনুতাপ ও অনুশোচনা” অর্থাৎ হজ্জের জন্য আরাফার ময়দানে অবস্থান করা যেমন রুকন বা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ও অপরিহার্য বিষয়, তওবার জন্যে অনুতাপ-অনুশোচনা ঠিক তেমনি গুরুত্বপূর্ণ বিষয়। অন্তরে এরাপ প্রতিক্রিয়ার অর্থ হলো স্বীয় পাপ ও কৃতকর্মের উপর আল্লাহ্‌র আযাব ও শাস্তির ভয় অন্তরে জাগরুক হওয়া। ধন-সম্পদের ক্ষয়-ক্ষতি বা মান-সম্মানের ঘাটতি হতে বাচার স্বার্থে অনুশোচনা করলে, তওবার মূল বিষয়ের অবিদ্যমানতার দরুন তা হবে সম্পূর্ণ অস্তসারশূন্য ও নিষ্ফল প্রয়াস ; তওবা হিসাবে তা আল্লাহ্‌র কাছে মোটেও গণ্য হবে না। হাদীস শরীফে আরও বর্ণিত হয়েছে £ ০৯ 4০ ০৮০ খু) 58 45555155525185-220515 -4০৪ পপ ও “যে বান্দা কৃতপাপের দরুন লঙ্জিত ও অনুতপ্ত হয়,_যা প্রকৃত পক্ষে একমাত্র আল্লাহ্‌ পাকই জানতে পারেন__সেই বান্দা ক্ষমা প্রার্থনা করার পূর্বেই আল্লাহ্‌ পাক তাকে ক্ষমা করে দেন।” মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, হুযূর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন £ এ পবিত্র সত্তার কসম, যার কুদরতের মুঠোয় আমার প্রাণ, তোমরা গুনাহ করবে এবং আল্লাহ্‌র কাছে ক্ষমা প্রার্থনা করবে__ এরূপ যদি না হয়, তবে আল্লাহ্‌ তা'আলা এমন জাতি সৃষ্টি করবেন যারা গুনাহে লিপ্ত হবে এবং আল্লাহ্‌র কাছে তওবা করবে, অতঃপর তিনি তাদেরকে ক্ষমা করবেন। হাদীস শরীফে আরও বর্ণিত হয়েছে, “আল্লাহ্‌র চাইতে অধিক গুণ- ৬৫ ১০ ৩ দৈশিপেনে কীর্তন ও প্রশংসা পছন্দকারী আর কেউ নয়, অতএব, তিনি নিজেই নিজের সা করেছেন। আল্লাহ্‌র চাইতে অধিক আত্মমর্যাদাবান কেউ নয়, তাই তিনি অশ্লীল কার্যকলাপ হারাম করে দিয়েছেন। আল্লাহ্‌র চাইতে অধিক উযর-আপত্তি ও অক্ষমতা কবৃলকারী আর কেউ নয়, তাই তিনি কুরআন নাযিল করেছেন এবং রাসূল পাঠিয়েছেন।, মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, জুহাইনা গোত্রের একজন মহিলা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়। সে অশ্লীল অপকর্মে (ব্যভিচারে) লিপ্ত হওয়ায় তার অবৈধ গর্ভের সঞ্চার হয়েছিল। সে আরজ করলো, ইয়া রাসূলাল্লাহ! আমি হদ্দের (শরয়ী দণ্ডের) উপযুক্ত অপরাধ করেছি ; আমার উপর হদ্দ প্রয়োগ করুন। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অভিভাবককে ডেকে উপস্থিত করে বললেন, তাকে যত সহকারে তোমাদের তত্বাবধানে রাখ, সন্তান খালাস হওয়ার পর আমার কাছে নিয়ে এসো। যথাসময়ে তাকে পুনরায় নিয়ে আসার পর রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে তার উপর হদ্দ প্রয়োগ করা হলো। অতঃপর হুযুর (সাঃ) নিজে জানাযা পড়লেন। হযরত উমর (রাযিঃ) আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি তার জানাযা পড়লেন, অথচ সে ব্যভিচার করেছে? হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন £ ওহে উমর! মহিলাটি এমন তওবা করেছে, যদি তা মদীনার প্রচুর সংখ্যক লোকদের মাঝে বন্টন করে দেওয়া হয়, তাহলে সকলের জন্য তা যথেষ্ট হবে; তুমি কি এরূপ তওবাকারী কখনও দেখেছ যে আল্লাহ্‌র জন্য নিজের প্রাণ উৎসর্গ করে দিয়েছে? বলেন £ আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার নয় দু'বার নয়__এভাবে তিনি বলতে বলতে বললেন, সাতবারও নয় বরং আরও অধিকবার বলতে শুনেছি যে, বনী ইসরাঈল গোত্রের জনৈক ধনাঢ্য ব্যক্তি অশ্লীল অপকর্মে অভ্যস্থ ছিল। একদা জনৈকা মহিলা তার নিকট হাজির হওয়ার পর তাকে ষাট দীনার (বর্ণমুদ্রা) প্রদানান্তে ব্যভিচারের জন্য বাধ্য করলো। এভাবে লোকটি যখন স্বীয় মনোম্কামনা পূরণের জন্য পূর্ণ প্রস্তুতি ও উত্তেজনার আসনে বসলো, তখন স্ত্রীলোকটির সর্বশরীর থর থর করে ৫

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।