Mukashafatul Qulub 02 — mukashafatul qulub 02
/ ২০৫
📝 লেখা 📖 পিডিএফ

৫২ তোমাদের চিন্তা তোমরা নিজেরাই কর ; আল্লাহ্‌র কাছে পরিত্রাণ পাওয়ার জন্য আমি তোমাদের কিছুই করতে পারবো না। হে বনী আবদে মনাফ! না। হে আব্বাস! আমি আল্লাহ্র কাছে আপনার জন্যে কিছুই করতে পারবো না। হে ছফিয়্যাহ্‌ (নবীজীর ফুফু)! আল্লাহ্‌র কাছে আপনার জন্যে আমি কিছুই করতে পারবো না। হে ফাতেমা! আমার সম্পদ থেকে তুমি যে পরিমাণ ইচ্ছা কর নিয়ে যাও ; কিন্তু আখেরাতে আল্লাহ্‌র কাছে আমি তোমার কোন সাহায্য করতে পারবো না। হযরত আয়েশা (রাযিঃ) আরয করলেন, ইয়া রাসূলাল্লাহ! কুরআনের এ আয়াতে £ পা ৮ পা ক্র শিপ) গর্হিত পা ০৪৮৮৪ পা গণ তা পা৮৮৮ পা পু পা ১০১৯৯১১১৯৪০ ১-৮৫০। ৯১০০-৬১৯ 1৪ ৬ ৯৯ ০১৯১৪ (অর্থাৎ, আর যারা আল্লাহ্‌র রাস্তায় দান করে__যা কিছু দান করে থাকে এবং তাদের অন্তরসমূহ ভীত থাকে এ কথার জন্য যে, তাদেরকে স্বীয় রব্বের নিকট ফিরে যেতে হবে। মুমিনূন £ ৬০) যাদের কথা উল্লেখ আল্লাহকে ভয় করে থাকে, তবে এরাও কি এ আয়াতের প্রশংসার অন্তর্ভূক্ত? হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জওয়াব দিলেন, হে আবু বকরের কন্যা, হে সিদ্দীকের কন্যা! এ আয়াতের অন্তর্ভুক্ত ওই সকল লোক, যারা নামায পড়ে, রোযা রাখে, দান-খয়রাত করে এবং সর্বদা শঙ্কিত থাকে যে, জানিনা আমার আমল আল্লাহ্‌র দরবারে কবুল হবে কি-না। (আহ্মদ) হযরত হাসান বসরী (রহঃ)-কে জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল, হে তারা আমাদেরকে আখেরাতের ব্যাপারে কেবল আশাপ্রদ কথাই বলেন এবং তাতে আমরা এতো আনন্দিত হই, যেন আকাশে উডভতে থাকি। তিনি বললেন, আল্লাহ্র কসম, যাদের সংশ্রবে আশাপ্রদ কথা শুনছ, পরে আখেরাতে ক্ষতি ও ধ্বংসের সম্মুখীন হতে হয়_-এতোদপেক্ষা উত্তম হলো, এমন লোকদের সংশ্রব অবলম্বন কর, যারা দুনিয়াতে তোমাদেরকে আল্লাহ্‌র ও আখেরাতের ভীতি প্রদর্শন করে এবং পরিশেষে (আখেরাতে) সুখ ও শাস্তিপ্রাপ্ত হও। | ৫৩ হযরত উমর (রাহিঃ) জীবনের শেষভাগে যখন আঘাতপ্রাপ্ত হলেন এবং মৃত্যু অতি সন্নিকটবর্তী হলো, তখন তিনি স্বীয় পুত্রকে বললেন, ওহে! হবে। আল্লাহ্‌ পাক যদি আমার উপর রহম না করেন, তবে আমার কোন উপায় নাই। হযরত উমর (রাধিঃ)-এর এই ভীতিগ্রস্ততা দেখে হযরত ইবৃনে আববাস (রাযিঃ) তাকে বললেন, হে আমীরুল মুমেনীন, আপনি ভীত-সন্ত্স্ত হচ্ছেন, অথচ আল্লাহ্‌ তা'আলা আপনার দ্বারা প্রচুর এলাকা মুসলমানদের হাতে এনে দিয়েছেন, বহু শহর আপনার দ্বারা আবাদ করিয়েছেন। এ ছাড়াও ই ইসলাম ও মুসলমানদের আরও অনেক উপকার ও কল্যাণ আপনার দ্বারা সাধিত হয়েছে। হযরত উমর (রাধিঃ) বললেন, “আমি শুধু নাজাতটুকু পেয়ে যেতে চাই_-অপরাধে ধরা না পড়ি। হযরত যয়নুল আবেদীন ইবৃনে আলী ইবৃনে হুসাইন (রাযিঃ) যখন উষু করতেন এবং উযূ সম্পন্ন করে দাড়াতেন, তখন তিনি রীতিমত কাপতে থাকতেন। কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন, ওহে! তোমরা কি জানোনা, আমি কত বড় মহান সত্তার দরবারে দণ্ডায়মান হবো এবং তার কাছে অতি একান্তে আরয-নিয়াফ করবো? | হযরত আহ্মদ ইব্‌নে হাম্বল (রহঃ) বলেন, আল্লাহ্‌র ভয় আমাকে পানাহার থেকেও ফিরিয়ে রেখেছে, এমনকি খাদ্যের প্রতি আমার মনে কোনরাপ আগ্রহই সৃষ্টি হয় না। বুখারী মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত শ্রেণীর লোকের কথা উল্লেখ করেছেন, যাদেরকে আল্লাহ্‌ তা'আলা কিয়ামতের সেই ভয়াবহ দিনেও আরশের ছায়াতলে আশ্রয় দিবেন, যেদিন আরশের এই ছায়া ছাড়া অন্য কোন ছায়া থাকবে না। তাদের মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে, যারা একাকীত্বে আল্লাহ্‌ তা'আলাকে স্মরণ করে। অর্থাৎ আল্লাহ্‌র সতর্কবাণী ও শাস্তির কথা স্মরণ করে, নিজের অবাধ্যতা ও গুনাহের কারণে ভীত-সন্ত্স্ত হয়, ফলে তওবা ও অনুশোচনার অশ্রু প্রবাহিত হয়ে গণ্ডদেশ সিক্ত করে। | হযরত ইবৃনে আব্বাস (রোযিঃ)-সূত্রে বর্ণিত হাদীসে আছে, হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন £

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।