মুকাশাফাতুল-কুঁলুব | ৪০২ রাখলেন। অতঃপর অন্যান্য বিবিগণকে গৃহে প্রবেশের জন্য বললেন। আমি জিজ্ঞাসা করলাম ? ইয়া রাসূলাল্লাহ! ইনি কি হযরত জিবরাঈল (আঃ) এসেছিলেন ? নবীজী বললেন £ না, মালাকুল-মউত হযরত আজরাঈল (আঃ); তিনি বললেন £ আল্লাহ্ তা'আলা আমাকে আপনার নিকট পাঠিয়েছেন এবং নিদেশ দিয়েছেন যে, আপনার অনুমতি ছাড়া যেন গৃহে প্রবেশ না করি, এবং আপনি অনুমতি না দিলে যেন ফিরে যাই। আপনার অনুমতিক্রমে গৃহে প্রবেশ করেছি। আল্লাহ আমাকে আরও হুকুম করেছেন যে, আপনার অনুমতি ছাড়া যেন আপনার রূহ কবজ না করি ; এখন আপনার কি হুকুম। নবীজী বললেন £ বিরত হোন, এই সময়টা হযরত জিবরাঈল (আঃ)এর উপস্থিতির সময়।” হযরত আয়েশা (রাধিঃ) বলেন £ এহেন অবস্থায় আমরা হতবাক ছিলাম, কি করবো কি না করবো কিছুই স্থির করতে পারছিলাম না। কারও মুখে কোন কথা বেরুচ্ছিল না; দুঃখ-কষ্ট ও চিন্তায় সকলেই ভারাক্রান্ত, আমাদের উপর বিরাট এক মুসীবত, ফলে সকলেই নির্বাক অস্থির ও কিৎকর্তব্যবিমুঢ। হযরত আয়েশা (রাধিঃ) বলেন £ ইতিমধ্যে হযরত জিবরাঈল (আঃ) তশরীফ আনয়ন করলেন এবং সালাম দিলেন। আমি তার আগমন ও কথা অনুভব করেছিলাম। উপস্থিত পরিবারবর্গ ও নিকট- আত্মীয়গণ বের হয়ে যাওয়ার পর হযরত জিবরাঈল (আঃ) গৃহে প্রবেশ করলেন। অতঃপর বললেন £ আল্লাহ তা'আলা আপনাকে সালাম বলেছেন এব জিজ্ঞাসা করেছেন যে, আপনার অবস্থা এখন কেমন? যদিও তিনি সববিষয় পরিজ্ঞাত, কিন্তু আপনার মর্যাদা ও সম্মান বৃদ্ধি করার জন্য এবং সমস্ত মাখলুকাতের উপর আপনার শ্রেষ্ঠত্বের জন্য তিনি এরূপ জিজ্ঞাসা করেছেন। সেইসঙ্গে আপনার উম্মতের মধ্যে এব প্রচলন ঘটানোও উদ্দেশ্য । হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £ আমি অসুস্থতায় কাতর হয়ে গেছি। হযরত জিবরাঈল (আঃ) বললেন £ আপনি সুসংবাদ নিন-_ আল্লাহ্ তা'আলা আপনাকে সেই স্থানে শীঘঘই পৌছাবেন, যে স্থানটিকে শুধু আপনার জন্যই প্রস্তুত করে রেখেছেন। নবীজী বললেন £ হে জিবরাঈল ! মালাকুল-মউত অনুমতি নিয়ে আমার কাছে এসেছিলেন ; তিনি আমাকে আমার বিষয় জানিয়েছেন! জিবরাঈল (আঃ) বললেন £ ইয়া রাসূলাল্লাহ! এ বিষয় আপনাকে জ্ঞাত করেন নাই? আল্লাহ্র কসম, আজ পর্যন্ত মালাকুল- মউত কারও নিকট অনুমতি নিয়ে প্রবেশ করেন নাই এবং ভবিষ্যতেও তা করবেন না। কিন্ত আপনার পরওয়ারদিগার আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি করতে চান। তিনি আপনার প্রতি উদৃগ্রীব। সুতরাং হযরত মালাকুল- মউত উপস্থিত হলে তাঁকে ফিরাবেন না। অতঃপর হুযূর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীলোকদেরকে প্রবেশের অনুমতি দিলেন। তিনি বললেন £ হে ফাতেমা! আমার নিকটবর্তী হও। হযরত ফাতেমা অতি সন্নিকটবর্তী হলে নবীজী কানে কানে কি যেন এক গোপন কথা বললেন। নবী-তনয়া এরপর কাঁদতে লাগলেন ; এমনকি তিনি কথা বলতে পারছিলেন না। অতঃপর নবীজী তীকে পুনরায় নিকটবর্তী হতে বললেন। নবীজী তাঁর কানে কানে আর একটি গোপন কথা বললেন। এবার হযরত ফাতেমা (রাযিঃ) হেসে উঠলেন ; এমনকি তিনি কথা বলতে পারছিলেন না। আমরা এটা একটা আশ্চর্যকর বিষয় দেখলাম। পরবর্তীতে তাঁকে জিজ্ঞাসা করলে তিনি এর রহস্য খুলে বলেছেন যে, প্রথমবার নবীজী তার আসন্ন মৃত্যুর সংবাদ দিয়েছিলেন বলে আমি কেঁদেছিলাম। দ্বিতীয়বার তিনি জানান যে, তার পরিবারের মধ্যে আমি সর্বপ্রথম তাঁর সঙ্গে বেহেশতে মিলিত হবো। এইজন্যই আমি হেসেছিলাম। অতঃপর নবীজী হযরত ফাতেমা যাহরা রোধিঃ)-এর দুই পুত্রকে নিকটে এনে তাদেরকে চুম্বন করলেন। হযরত আয়েশা (রাধিঃ) আরও বলেন £ অতঃপর হযরত মালাকুল_ মউত তশরীফ আনয়ন করেন এবং সালাম দিয়ে প্রবেশের অনুমতি প্রার্থনা করেন। নবীজী তাঁকে প্রবেশের অনুমতি দিলেন। মালাকুল-মউত নবীজীকে জিজ্ঞাসা করলেন £ এবার আপনার কি মজ্জী, বলুন। হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £ ০১। ০3-৯১ ০৫০ “পরওয়ারদিগারের সান্নিধ্যে এখন আমাকে পৌছিয়ে দিন।” তিনি বললেন £ হাঁ, আজকের দিনেই তা হবে। আপনার পরওয়ারদিগার আপনার প্রতি উদ্শত্রীব। একমাত্র আপনি ব্যতীত বারবার আমি অন্য কারও
— পৃষ্ঠা ২০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।