Mukashafatul Qulub 02 — mukashafatul qulub 02
/ ২০৫
📝 লেখা 📖 পিডিএফ

ুরুত্ত ও সঠিক পথের পথিক হয়ে যাও ; হক ও সত্য থেকে দূরে সরে যেও না।” ইমাম আহমদ (রহঃ) বর্ণনা করেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাঈল (আঃ)-কে জিজ্ঞাসা করেছেন, হযরত মীকাঈল (আঃ)-কে কখনও হাসতে দেখি নাই_এর কারণ কি? তিনি বললেন, যখন: থেকে দোযখ বানানো হয়েছে তখন থেকে হযরত মীকাঈল (আঃ)-এর হাসি বন্ধ হয়ে গেছে। ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেয়ামতের দিন দোযখকে উপস্থিত করা হবে ; এর সত্তর হাজার লাগাম হবে এবং এক একটি লাগামে সত্তর হাজার ০০১১ রর অধ্যায় ৪ ৫১ আবু দাউদ, নাসায়ী ও তিরমিযী শরীফে বর্ণিত হয়েছে__ ইমাম তিরমিযী রেওয়ায়াতটিকে সহীহ্‌ বলেছেন-_আল্লাহ্‌ তা"আলা যখন জান্নাত ও জাহান্নামকে সৃষ্টি করলেন, তখন হযরত জিবরাঈল (আঃ)-কে জান্নাতে পাঠালেন এবং বললেন, তুমি জান্নাতকে দেখ এবং জান্নাতের মধ্যে আমি যা কিছু রেখেছি, সেগুলোর প্রতিও দৃষ্টিপাত করো। হযরত জিবরাঈল (আঃ) জান্নাতে গেলেন এবং জান্নাত ও তৎসঙ্গে জান্নাতীদের জন্য সৃষ্ট নেয়ামতরাজি দেখে ফিরে এসে বললেন, হে আল্লাহ্‌, আপনার অনস্ত ইযযত ও সম্মানের কসম, জান্নাত এবং জান্নাতের আরাম ও নেয়ামতের বিষয় যে-ই শুনতে পাবে, সে তাতে প্রবেশ করতে উদৃত্রীব হয়ে যাবে। অতঃপর আল্লাহ্‌ তাআলা জান্নাতকে কষ্ট-ক্িষ্ট ও সাধনার ছারা ঢেকে দিলেন (অর্থাৎ-জান্নাতে প্রবেশ করতে হলে কষ্ট-ক্রিষ্ট ও সাধনা করতে হবে)। এরপর পুনরায় হযরত জিবরাঈল (আঃ)-কে জান্নাতে পাঠালেন। তিনি দেখে এসে বললেন, হে আল্লাহ্‌, আপনার ইযযত ও প্রতাপের কসম, জান্নাতকে কষ্ট-সাধনা ও অপছন্দনীয় বিষয়ের দ্বারা এমনভাবে ঢেকে দেওয়া হয়েছে যে, আমার আশংকা হয়_ জান্নাতে কেউ প্রবেশ লাভ করতে পারবে না। অতঃপর আল্লাহ্‌ তা'আলা হযরত জিবরাঈল (আঃ)-কে জাহান্নামের দিকে পাঠিয়ে বললেন, দেখ, জাহান্নামবাসীদের জন্য আমি কি কি শাস্তি) প্রস্তুত করে রেখেছি। হযরত জিবরাঈল (আঃ) গিয়ে দেখলেন, প্রচণ্ড শাস্তি, কেবল শাস্তি আর শাস্তিরই ব্যবস্থা । ফিরে এসে আরজ করলেন, হে আল্লাহ্‌, আপনার ইয্যত ও প্রতাপের কসম, যে-ই শাস্তির কথা শুনবে সে এতে প্রবেশ করতে চাবে না। অতঃপর জাহান্নামের উপর প্রবৃত্তির তাড়না ও কামনা-বাসনার পর্দা ঢেলে দেওয়া হলো। এরপর আল্লাহ্‌ তা'আলা হযরত জিবরাঈল (আঃ)-কে বললেন, পুনরায় গিয়ে দেখ। তিনি দেখে এসে বললেন, সত ঘন 5 বি

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।