Mukashafatul Qulub 02 — mukashafatul qulub 02
/ ২০৫
📝 লেখা 📖 পিডিএফ

মুকাশাফাতুলুকুলুব ইহ ১০০০০ হযরত আবু ইয়া'লা (রহঃ) বর্ণনা করেন £ হে লোক সকল! তোমরা কীদ, কীদতে না পারো তো কাঁদার ভাব-আকৃতি ধারণ কর। কেননা, দোযখীরা আগুনের ভিতর কাদতে থাকবে ; অশ্রজল তাদের গগুদেশে প্রবাহিত হবে যেমন নদীর পানি প্রবাহিত হয়। অবশেষে তাদের অশ্রজল নিঃশেষ হয়ে যাবে অতঃপর তারা রক্তের অশ্রু প্রবাহিত করবে এবং তাদের চোখে (বড় বড়) খাদ পড়ে যাবে। অধ্যায় £ ১১০ মীযান-পাল্লা ও পুলসিরাত আবু দাউদ শরীফে হযরত হাসান (াযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন যে, একদা হযরত আয়েশা সিদ্দীকা (রাধিঃ) কাঁদতে লাগলেন। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন £ আয়েশা! তৃমি কীদছো কেন? হযরত আয়েশা বললেন £ আমার দোযখের কথা মনে পড়েছে। ইয়া রাসূলাল্লাহ! সেদিন আপনি আপনার স্ত্রী-পরিজনের কথা কি স্মরণ করবেন? হুযুর বললেন £ সেদিন তিন জায়গায় তো কারুরই কারো কথা স্মরণ থাকবে না £ ১. যখন মীযান-পাল্লা স্থাপন করতঃ আমলের পরিমাপ করা হবে, মানুষ ভীতি-বিহ্বল থাকবে যে, তার নেকীর পাল্লা ভারী হবে নাকি বদীর পাল্লা। ২. আমলনামা বিতরণের সময়, তা ডান হাতে আসে নাকি বাম হাতে অথবা পিছন দিক থেকে৷ ৩. পুলসিরাত পার হওয়ার সময়, যা জাহান্নামের উপর স্থাপিত ; যতক্ষণ পর্যস্ত সে জানতে না পারবে যে, পার হতে পারবে কিনা জাহান্নামে কেটে পড়ে যাবে। তিরমিধী শরীফে বর্ণিত, হযরত আনাস (রাযিঃ) বলেন যে, আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করেছি_ করবেন? তিনি বললেন £“ইনশাআল্লাহ্‌ করবো।” আমি আরজ করলাম £ সেদিন আপনাকে আমি কোথায় তালাশ করবো? রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £ আমাকে পুলসিরাতের নিকট তালাশ করো। আমি বললাম £ ইয়া রাসূলাল্লাহ! যদি আপনাকে পুলসিরাতের নিকট না পাই? তিনি বললেন £ তাহলে মীযান-পাল্লার নিকট যেয়ো। আমি আরজ করলাম £ ইয়া রাসূলাল্লাহ যদি মীযান-পাল্লার নিকটেও না পাই? তিনি বললেন £ তাহলে আমাকে হাউজে-কাউসারের নিকট তালাশ করো। আমি এই তিন জায়গার যেকোন একটিতে অবশ্যই থাকবো। 2 5 2 5

— পৃষ্ঠা ১৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।