৩৮৪ দাও, কেননা আল্লাহ্র দরবারে তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে।” লোকেরা এ কথা শুনে আরও বিস্মিত হয়ে গেল। অতঃপর সেই বুযুর্গ স্ত্রীলোকটিকে উপস্থিত করে তার স্বামীর আমল সম্পর্কে জানতে চাইলে সে বললো £ আমার স্বামী নামকরা মদ্যপায়ী লোক ছিল, প্রায় সময়েই নেশাগ্রস্ত হয়ে পড়ে থাকতো । বুযুর্গ জিজ্ঞাসা করলেন £ তোমার জানা মতে তার কোন নেক আমল ছিল কি? সে বললো £ তিনটি বিষয় তার মধ্যে ছিল £ এক, প্রতিদিন সকালে নেশা-অবস্থা থেকে হুশে এসেই কাপড়-চোপড় বদলিয়ে ঘরে সর্বদা এক-দুইজন এতীম অবশ্যই থাকতো, যাদেরকে সে নিজের সন্তানের চেয়ে বেশী ভালবাসতো ; যখনই তারা এদিক_সেদিক চলে যেতো সে অস্থির হয়ে তাদেরকে তালাশ করে বের করতো । তিন. রাতের অন্ধকারে মাঝে_ মধ্যে মদমত্ততা থেকে নিম্কৃত হয়ে সে কাদতো আর বলতো £ “আয় আল্লাহ্ ! আমার মত এই জঘন্য পাপী ও দুরাচারীকে দিয়ে তুমি জাহান্নামের কোন্ কোণাটুকু ভরবে?” এই প্রশ্রাত্তরে সকলের কাছেই বিষয়টুকু খুলে গেল এবং সেই বুযুর্গও সেখান থেকে চলে গেলেন। হযরত যাহ্হক (রহঃ) বলেন £ এক ব্যক্তি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করেছিল, ইয়া রাসূলাল্লাহ! সর্বাপেক্ষা দুনিয়াত্যাগী কে? তিনি বলেছেন £ “যে ব্যক্তি কবর এবং কবরস্থিত আযাবের কথা কখনও বিস্মৃত হয় না, পার্থিব সাধ-অভিলাষ সম্পূর্ণ বর্জন করে চলে, চিরস্থায়ী জীবনকে ক্ষণস্থায়ী জীবনের উপর প্রাধান্য দেয়, আগত পরবর্তী মুহূর্তটরও কোন আশা-ভরসা করে না এবং নিজকে সর্বদা কবরবাসীদের একজন বলে গণ্য করে।” হযরত আলী (রাযিঃ)-কে জিজ্ঞাসা করা হয়েছে, কি ব্যাপার__-আপনি কবরবাসীদের প্রতিবেশী হয়ে গেছেন ; কেবল সেখানেই পড়ে থাকেন? তিনি বললেন £ আমি তাদেরকে অতি উত্তম ও সৎ প্রতিবেশী রূপে পেয়েছি- তারা সম্পূর্ণ নির্বাক ; অথচ আখেরাতকে স্মরণ করিয়ে দেয়। হযরত উসমান (রাযিঃ) কোন কবরের পার্থে দীড়ালেই কীদতে আরম্ভ করতেন, এমনকি তীর দাড়ি মোবারক ভিজে যেতো। তাঁকে জিজ্ঞাসা করা হয়েছে__ জান্নাত ও জাহান্নামের কত আলোচনাই তো আপনি করেন, কিন্তু ৩৮৫ ০ তখনও আপনাকে এরূপ কীদতে দেখা যায় না; অথচ কবরের পার্থে দাঁড়িয়েই আপনি অনবরত কাঁদতে থাকেন? তিনি বলেছেন £ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কবরই হচ্ছে আখেরাতের প্রথম মঞ্জিল, যদি এই প্রথম মঞ্জিলে মানুষ মুক্তি পেয়ে যায়, তবে পরবর্তী মঞপ্জরিলগুলো তার জন্য সহজ হয়ে যাবে। আর যদি এখানে তার মুক্তি না হয়, তবে পরবর্তী সবগুলো মঞ্তিল তার জন্য আরও কঠিনতর হবে।” বর্ণিত আছে, হযরত আমর ইবনে আস (াযিঃ) একদা একটি কবরস্থান দেখে সওয়ারী থেকে নেমে গেলেন এবং দুই রাকআত নামায আদায় করলেন। লোকেরা জিজ্ঞাসা করলো-_ ইতিপূর্বে এরূপ করতে আপনাকে আর কখনও দেখি নাই ; এর কারণ কি? তিনি বললেন £ “কবরবাসীদের আমি দেখলাম, তাদের এবং আল্লাহর মাঝখানে কোন অন্তরায় নাই, কাজেই দুই রাকআত নামাযের মাধ্যমে আমিও আল্লাহ্র নৈকট্য লাভে ব্রতী হলাম।” হযরত মুজাহিদ (রহঃ) বলেন £ “সর্বপ্রথম আদম-সন্তানের সাথে তার গর্ত (কবর) কথা বলে। সে বলে__ আমি (বিষাক্ত) সাপ-কিচ্ছুর ঘর, আমি নির্জন একাকীত্বের ঘর, আমি অপরিচিত-অচেনা ঘর, আমি ঘোর অন্ধকার ঘর ; আমি তোমার জন্য এগুলোই প্রস্তুত রেখেছি, বল__ তুমি কি প্রস্তুত করে এনেছো? হযরত আবু যর গেফারী (রাযিঃ) বলেন £ “আমি কি তোমাদেরকে আমার সর্বাপেক্ষা অসহায়ত্ব ও মোহ্তাজীর দিনটি বলবো? সে দিনটি হচ্ছে, যে দিন আমাকে কবরে রাখা হবে।”
— পৃষ্ঠা ১৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।