Mukashafatul Qulub 02 — mukashafatul qulub 02
/ ২০৫
📝 লেখা 📖 পিডিএফ

অধ্যায় ৪ ১০৮ জানাযা, কবর ও কবরস্থান জেনে রাখ__জানাযা প্রকৃত জ্ঞানী ও বুদ্ধিমান লোকের জন্য বড় একটা শিক্ষণীয় বিষয়, আর যারা দ্বীন ও আখেরাতের চিন্তা-চেতনার বিষয়ে গাফেল ও উদাসীন, তাদেরকে মৃত ব্যক্তির এই জানাযা মৃত্যু, মৃত্যুর পরবর্তী সকল অবস্থা ও আখেরাতের বিষয় স্মরণ করিয়ে সতর্ক করে দেয়। কিন্তু আফসুস, আজকাল অন্তরসমূহ এতো কঠিন হয়ে গেছে যে, অসংখ্য জানাযা স্বচক্ষে প্রত্যক্ষ করা সত্বেও সতর্ক হওয়া তো দূরের কথা, বরং মনের কাঠিন্য উত্তরোত্তর আরও বৃদ্ধি পাচ্ছে। অবস্থা দৃষ্টে মনে হয় যে, তারা চিরকাল কেবল অন্যদেরই জানাযা দেখতে থাকবে, কিন্তু নিজেদেরও যে শীঘ্রই জানাযার খাটলিতে শুতে হবে, এ ধ্যান-খেয়াল কারও হয় না। অথচ প্রকৃত বাস্তব সত্য যা কাউকে ক্ষমা করবে না তা হচ্ছে, এক সময় অবশ্যই এমন এসে উপস্থিত হয়ে পড়বে, যখন তাদের এহেন সকল গর্ব-গুমান ভুল প্রতীয়মান হবে। কেননা আজকে যাদের জানাযা চোখের সামনে প্রত্যক্ষ করা হচ্ছে, একদিন তারাও ঠিক এমনি ধরণের দম্ত-অহমে লিপ্ত ছিল, কিন্তু কই__ আজকে তাদের এ অবস্থা কেন? সুতরাং প্রতিটি মানুষের অবশ্য কর্তব্য যে, যখনই কোন জানাযা দেখবে, তখন মনে করবে যে, এটি আমারই জানাযা ; কেননা, ঠিক এরূপই আমার জানাযাও তৈরী হতে দেরী নাই, আজ না হোক কাল, না হয় পরশু আমার মৃতদেহও এভাবে খাটলিতে করে বহন করে কবরস্থানে নিয়ে দাফন করা হবে। বর্ণিত আছে, হযরত আবূ হুরাইরাহ্‌ (াযিঃ) যখনই কোন জানাযা দেখতেন, তখনই বলতেন £ “চল, আমিও পিছনে পিছনে আসছি।” হযরত মাকহুল দিমাশ্কী (রহঃ) জানাযা দেখেই বলতেন £ “চল, আমিও আসছি ; হায়! কত বড় শিক্ষা, কিন্তু এরই পাশাপাশি দ্রুত গাফলত ও উদাসীনতাই আমাদের ধবংস করে দিচ্ছে ; আগের জন চলে গেল অথচ পরবর্তী জনের কোনই চেতনা নাই।” ৩৮১ বি নদ হযরত উসাইদ ইবনে হুযাইর (রাযিঃ) বলেন £ “যখনই আমি কোন জানাযায় শরীক হয়েছি, আমার মনে একই প্রশ্ব বারবার জাগতে থাকে যে, কি হলো, এ মৃতের সাথে আরো কিরূপ ব্যবহার করা হবে?” হযরত মালেক ইবনে দীনার (রহঃ)-এর ভাইয়ের ইনতেকাল হলে তার জানাযার পিছনে তিনি কাঁদতে কীদতে বের হলেন এবং বলতে থাকলেন যে, আল্লাহ্‌র কসম, আমার চক্ষু জুড়াবে না যে পর্যস্ত জানতে না পারবো যে, তুমি কোন্‌ দিকে যাচ্ছ, আর যতক্ষণ আমি যিন্দা ততক্ষণ তা জানতে পারবো না।” | হযরত আম্মাশ (রহঃ) বলেন £ “আমরা জানাযার পিছনে পিছনে যেতাম তখন সকলেই দুঃখ-ভারাক্রান্ত থাকতাম ; কেউ বুঝতে পারতাম না যে, কে কাকে সাস্তবনা দিবে।” হযরত ছাবেত বুনানী (রহঃ) বলেন £ আমরা জানাযার পিছনে যেতাম__তখন প্রত্যেকেই বস্ত্রখণ্ডে মুখ ঢেকে কীদতে থাকতো ।” এ ছিল তীদের অবস্থা ; তাঁদের অন্তরে মৃত্যুর ভয়, আখেরাতের চিন্তা। কিন্ত আফসূস! আমাদের অবস্থা এই যে, জানাযার পিছনে পিছনে আমরা যাই; আর অধিকাংশই আমরা হাসতে থাকি, বেহুদা কথা বলতে থাকি, মৃতের ত্যাজ্য সম্পত্তির উত্তরাধিকার সংক্রান্ত আলাপ-আলোচনায় মত্ত থাকি, আত্মীয়-স্বজনেরা কে কিভাবে কোন্‌ প্রক্রিয়ায় তার সম্পত্তি পেতে পারে-_ এসব বিষয় চিন্তা-ধান্দায় মগ্ন হয়ে যায়। অনতি পরেই যে নিজের জানাযাও ঠিক এরূপে আসছে, সে বিষয়ে কেউ চিস্তা করে না তবে যাকে আল্লাহ্‌ পাক তওফীক দেন সে ব্যতিক্রমভূক্ত। বস্ততঃ এহেন গাফলত ও উদাসীনতার কারণ হচ্ছে অধিক পাপাচার ও অবাধ্যতা । যার ফলে অন্তরসমূহ প্রস্তরসম কঠিন হয়ে গেছে; অহেতৃক কার্যকলাপে জীবনপাত হচ্ছে। আল্লাহ্‌ পাক আমাদেরকে এহেন ধংসাত্মক গাফলত থেকে হেফাজত করুন। জানাযার পিছনে অনুসরণের সময় উত্তম হলো, অনুচ্চ আওয়াজে মনের গভীরতায় কাঁদতে থাকা। মানুষ যদি আপন জ্ঞান_বুদ্ধি দ্বারা কাজ নিতো, তবে এই করুণ মুহূর্তে সে মৃতের জন্যে না কেদে নিজের উপরেই কাঁদতো-- হায় জানিনা আমার কি দশা হয়!

— পৃষ্ঠা ১৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।