বুকাশাকাতুল হুলুর রর ১ হযরত আলী (রাযিঃ) বলেন, দোযখের উপরে-নীচে সাতটি স্তর রয়েছে, প্রথম স্তরটি পূর্ণ হওয়ার পর দ্বিতীয়টি পর্ণ করা হবে, অতঃপর তৃতীয়টি_ এভাবে সবগুলো স্তরই পাপী-অপরাধীদের ছারা পূর্ণ করা হবে। তারীখে বুখারী ও সুনানে তিরমিযী কিতাবে হযরত ইবনে উমর (রাধিঃ) থেকে বর্ণিত রয়েছে যে, হুযূর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন £ “দোযখের সাতটি দরজা রয়েছে, তন্মধ্যে একটি দরজা এ সব লোকের জন্য যারা আমার উম্মতের উপর তলোয়ার উঠিয়েছে।” “ত্ববরানী আওসাত" কিতাবে বর্ণিত আছে যে, একদা হযরত জিবরাঈল আলাইহিস্ সালাম হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এমন সময় উপস্থিত হয়েছেন, যে সময় তিনি কখনও উপস্থিত হোন না। নবীজী তৎপর হয়ে অগ্রসর হলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাঈল ! আপনার কি হয়েছে ; এমন বিবর্ণ দেখা যাচ্ছে কেন আপনাকে? তিনি বললেন, আল্লাহ্ তা'আলা দোষখাগ্নি উত্তপ্ত করার হুকুম দিয়েছেন ; তারপরেই এসে আপনার কাছে হাজির হলাম। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে কিছু বিবরণ শোনান। হযরত জিবরাঈল আলাইহিস্ সালাম বললেন, আল্লাহ্ তা'আলা দোষখকে উত্তপ্ত হওয়ার জন্য হুকুম করলেন। অতঃপর সে এক হাজার বছর পর্যস্ত উত্তপ্ত হতে থাকে। ফলে দোযখের আগুন শ্বেত বর্ণ ধারণ করে। অতঃপর আবার হুকুম করেন। এবারও এক হাজার বছর জ্বলতে থাকে, ফলে দোযখের আগুন লাল বর্ণে রূপান্তরিত হয় আল্লাহ তা'আলা পুনরায় দোযখকে আরও উত্তপ্ত হওয়ার জন্য হুকুম করেন। অতএব দোযখের আগুন আরও এক হাজার বছর ভ্বলতে থাকে। পরিশেষে এ আগুন কৃষ্ণ বর্ণ ধারণ করে। বর্তমানে সেই আগুনের অবস্থা এই যে, এর স্ফুলিঙ্গের কোন শেষ নাই এবং এর লেলিহানেরও কোন অবধি নাই। ইয়া রাসূলাল্লাহ, এ পবিত্র সত্তার কসম, ঘিনি আপনাকে সত্য নবীরূপে পাঠিয়েছেন__একটি সুইয়ের পরিমাণ অংশও যদি দোযখের ফুটা হয়ে যায়, তাহলে জগতের সমস্ত মানুষ এর আতংকে মরে যাবে। এ সত্তার কসম, যিনি আপনাকে সত্য নবীরূপে পাঠিয়েছেন, দোযখের প্রহরীদের মধ্য হতে যদি একজনও দুনিয়াবাসীর সামনে প্রকাশ পায়, তবে সমগ্র দুনিয়াবাসী তার ভয়ে মৃত্যুবরণ ৩৯ কুরআনে করা হয়েছে, যদি দুনিয়ার পাহাড়-পর্বতের উপর রাখা হয়, তবে পাহাডসমূহ বিগলিত হয়ে যাবে এবং শিকলটি যমীনের সর্বশেষ অংশে গিয়ে থেমে যাবে। হুযূর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাঈল, ক্ষান্ত হও, আর বলো না; মনে হচ্ছে যেন আমার অন্তর ফেটে যাবে আর আমি এখনই মৃত্যুবরণ করবো। এ কথা বলে নবীজী হযরত জিবরাঈল (আঃ)-এর প্রতি তাকিয়ে দেখলেন_তিনি কাদছেন। নবীজী জিজ্ঞাসা করলেন, আপনি কাদছেন কেন? আল্লাহ্ তা'আলার নিকট তো আপনার বিশেষ মর্যাদা রয়েছে। জিবরাঈল (আঃ) আরজ করলেন, আমি কেন কাদবো না, আমার তো আরও বেশী পরিমাণে কীদা উচিত। কেননা, আল্লাহ্র কাছে যদি আমার বর্তমান অবস্থার স্থলে অন্য কোন অবস্থা হয়ে থাকে, তবে আমার কি উপায় হবে ! আমি জানিনা, ইবলীসের উপর যেভাবে বিপদ এসেছে, সেরূপ আমার উপরও এসে পতিত না হয়, অথচ সেও ফেরেশৃতা ছিল। জানিনা, হারত ও মারূতের উপর যেভাবে আপদ এসেছে, আমার উপরও সেরূপ এসে না পড়ে। বর্ণনাকারী বলেন, এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদতে লাগলেন, হযরত জিবরাঈল (আঃ)-ও কীদলেন। এভাবে উভয়ই কাদতে থাকলেন। এমন সময় গায়েব থেকে আওয়াজ আসলো, হে জিব্রাঈল, হে মুহাম্মদ! আল্লাহ্ তা'আলা আপনাদের উভয়কে তার না-ফরমানী ও অবাধ্যতা থেকে পবিত্র ও নিষ্পাপ করে দিয়েছেন। অতঃপর হযরত জিবরাঈল (আঃ) উধর্বজগতে চলে গেলেন এবং রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহ থেকে বাইরে তশরীফ আনলেন। এমন সময় তিনি দেখলেন কয়েকজন আনসারী সাহাবী ক্রীডা-কৌতুকে লিপ্ত রয়েছেন। তাদেরকে উদ্দেশ্য করে নবীজী বললেন, তোমরা হাসি-ঠাট্টা ও ক্রীড়া-কৌতুকে মগ্র রয়েছ, অথট তোমাদের মাথার উপর রয়েছে জাহান্নাম, আমি যা জেনেছি তোমরা যদি তা জানতে, তবে খুবই কম হাসতে এবং অতি অধিক মাত্রায় ক্রন্দন করতে, . খাওয়া-দাওয়া তোমাদের কাছে ভাল লাগতো না এবং নির্জন ও উজাড় জঙ্গলে আল্লাহ্র তালাশে তোমরা বের হয়ে যেতে। এমন সময় অদৃশ্য থেকে
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।