৩৭৪ হযরত আইয়ুব (আঃ) জটিল রোগ থেকে আরোগ্য লাভ করেন। এ দিনেই সর্বপ্রথম আসমান থেকে যমীনে বৃষ্টিপাত হয়। দশই মুহর্রম অর্থৎ আশুরাস্র দিনের রোযা পূর্বের উম্মতগণের মধ্যেও প্রসিদ্ধ ছিল। এমনকি বর্ণিত আছে যে, রমযানের পূর্বে আশুরা*্র রোযা ফরয ছিল, অতঃপর রমযান মাসের রোযা ফরয হওয়ার পর আশুরা*্র রোযার ফরযিয়ত রহিত হয়ে যায় এবং তা নফলে পরিণত হয়। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বেও এ রোযা রেখেছেন। মদীনা শরীফে তশরীফ আনয়ন করার পর তিনি এ রোযার বিষয় আরও গুরুত্ব ও জোর তাকীদ দেন এবং বলেছেন আগামী বৎসর আমি বেচে থাকলে মুহর্রমের ৯ ও ১০ তারিখে রোযা রাখবো। কিন্ত তিনি এ বৎসরই আল্লাহ্ তাআলার পেয়ারা হয়ে গেছেন, ফলে ১০ই মুহর্রম ছাড়া অন্য তারিখে রোযা রাখা সম্ভব হয়ে উঠে নাই। অবশ্য এ ব্যাপারে তিনি উৎসাহিত করেছেন। ৯ ও ১০ই মুহর্রম সম্পর্কে হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, “তোমরা দশই মুহর্রমের পূর্বের দিন এবং পরের দিন রোযা রাখ এবৎ এভাবে তোমরা ইহুদীদের বিপরীত কর। কেননা ইহুদীরা কেবল ১০ই মুহর্রমেরই রোযা রাখে। ইমাম বায়হাকী (রহঃ) শো'আবুল-ঈমান কিতাবে রেওয়ায়াত করেছেন, আশুরা'র দিন যে ব্যক্তি পরিবার-পরিজনের জন্য মুক্ত মনে প্রশস্ত হস্তে ব্যয় করবে, আল্লাহ্ তা'আলা সারা বছর তার আয়-রোযগারে বরকত দিবেন। আশুরা"্র দিন সুরমা ব্যবহার করলে সে বৎসর সুরমা ব্যবহারকারী কোনরূপ চক্ষুরোগে আক্রান্ত হবে না এবং এ দিন গোসল করলে তার কোনরূপ অসুস্থতা দেখা দিবে না__-এ হাদীসটি মওজু* ও মনগড়া, হাকেম (রহঃ) পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে, এই দিনে সুরমা ব্যবহার করা বিদ'আত । ইবনে কাইয়্যিম (রহঃ) বলেন, সুরমা ব্যবহার করা, দানা বৌজ) ভাজা, তৈল ব্যবহার করা, খোশবূ ব্যবহার করা সম্পর্কিত হাদীসসমূহ মিথ্যাচারী লোকদের মনগড়া ও বানোয়াট কথাবার্তা মাত্র। ৩৭৫ নি কাশাফাতুল-কুলুৰ এ কথাও স্মরণ রাখা উচিত যে, আশুরা"র দিন হযরত হুসাইন (রাধিঃ)এর উপর যা ঘটেছে, বস্ততঃ তা ছিল হযরত হুসাইনের শাহাদাত ; যার ফলে আল্লাহ্ তা'আলার দরবারে তীর মর্যাদা বুলন্দ হয়েছে, আহ্লে বাইতগণের মধ্যে অধিকতর উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হয়েছেন। তাঁর মুসীবতকে স্মরণকারী ব্যক্তি শুধু “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন' পড়বে। এতে হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরীকার অনুসরণ হবে এবং সেই সওয়াব নসীব হবে, যার ওয়াদা আল্লাহ্ পাক এ আয়াতে 1785১: প্লিস পা পক 45 লা পাটা শর পি পলা শা পরা ডা 2 ৩০৩৪ ৬৪19 £-০ 9০৫০১ ০ ০1৯৮০০০৪৬৪৩ ০৬ 2) 9 পা পিঠ পারা পেটে চে [ছি ছি, ০ ০১০১:৫-৯৯ এবং সাধারণ করুণাও। আর তাঁরাই এমন লোক, যারা হিদায়াতপ্রাপ্ত।” বোকারাহ্ £ ১৫৭) অতঃপর শিয়ারা যেসব অসঙ্গত ও বাজে বিষয়াদির প্রচলন ঘটিয়ে রেখেছে__ যেমন মৃত ব্যক্তির গুণ-কীর্তন করে বিলাপ করা, শোক পালন করা ইত্যাদি। এসব বিষয় থেকে পুরাপুরিভাবে বেঁচে থাকবে। কেননা এসবে লিপ্ত হওয়া কোন ঈমানদার ব্যক্তির কাজ নয়। বস্তৃতঃ এহেন কার্যকলাপ যদি আদৌ কল্যাণকর হতো, তাহলে হযরত হুসাইন (রািঃ)-এর মাতামহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত উপলক্ষে প্রতি বছর এসব কার্য পালন করা জরুরী হতো, কেননা তিনিই ছিলেন এর জন্যে বেশী হকদার। দিশা নানা শত
— পৃষ্ঠা ১৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।