লু শখ পরিবার চেয়ে অধিক আনন্দের বিষয় আর কী হতে পারে? আর আশুরার দিনের (১০ই মুহররম) আগমন ঘটে, দুই ঈদ অতিক্রান্ত হয়ে যাওয়ার পর। তাই এ দিনে রোযার ওসীলায় গুনাহ্ মাফ হয় এক বংসরের। আরেকটি কারণ হচ্ছে, আশুরা"র দিনটি হচ্ছে হযরত মুসা আঃ)-এর জন্য আর আরাফা" দিনটি আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তীর বুযুর্গী সমস্ত আম্বিয়ায়ে কেরামের উপর। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ০০০ অধ্যায় £ ১০৬ আশুরা” দিনের গুরুত্ব ও ফযীলত [ আশৃরা বলতে মুহররম মাসের দশ তারিখকে বুঝায় ] হযরত ইবনে আববাস (রািঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদীনায় পৌছার পর দেখতে পেলেন যে, ইহুদীরা আশুরা*্র দিনটি রোযা রাখে। কারণ জিজ্ঞাসা করা হলে তারা বললো, এ দিনটিতে আল্লাহ্ তা'আলা হযরত মুসা (আঃ) ও বনী ইসরাঈলকে ফেরআউনের বিরুদ্ধে জয়যুদ্ধ করেছিলেন। তাই শুক্রিয়া ও সম্মানার্থে এ দিনটিতে আমরা রোযা রাখি। হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “আমরা হযরত মুসা আলাইহিস্ সালামের অধিক নিকটবর্তী।” অতঃপর তিনি উম্মতকে এ দিনে রোযা রাখতে হুকুম করলেন। আশুরা'র দিনের ফযীলত ও গুরুত্ব সম্পর্কিত বহু রেওয়ায়াত বর্ণিত রয়েছে। এই দিনে হযরত আদম (আঃ)-এর তওবা কবুল হয়, এই দিনেই তীকে সৃষ্টি করা হয় এবং এই দিনেই তাঁকে জান্নাতে দাখেল করা হয়। আরশ, কুরসী, আসমান, যমীন, সূর্য, চন্দ্র, নক্ষত্র, জান্নাত এই দিনেই সৃষ্টি করা হয়। হযরত ইব্রাহীম আলাইহিস্ সালাম এই দিনেই জন্মগ্রহণ করেন, আগুন থেকে এই দিনেই তিনি মুক্তি লাভ করেন। হযরত মৃসা (আঃ) ও তাঁর উম্মত ফেরআউনের যুলুম-অত্যাচার থেকে চিরমুক্ত হন এবং ফেরআউন ও তার অনুচরবর্গ সমুদ্রে ডুবে ধ্বংস হয়। এ দিনেই হযরত ঈসা (আঃ) জন্মলাভ করেন, এই দিনেই তীকে আসমানে উঠিয়ে নেওয়া হয়। এ দিনেই হযরত ইদ্তরীস (আঃ)_কে উচু স্থানে (আসমানে) উঠানো হয়। এ দিনেই হযরত নূহ (আঃ)-এর জাহাজ জুদী পাহাড়ে এসে স্থির হয়, হযরত ইউনুস (আঃ) মাছের পেট থেকে মুক্তি লাভ করেন। এ দিনেই হযরত সুলাইমান (আঃ)-কে অতি উচ্চ মর্যাদাসম্পন্ন বাদশাহী দেওয়া হয়। এ দিনেই হযরত ইয়াকুব (আঃ) চোখের জ্যোতি ফিরে পান। এ দিনেই
— পৃষ্ঠা ১৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।