মুকাশাফাতুল-কুল্ৰ ৩৬৪ ০০০০০০০০ হযরত আয়েশা (াযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন £ “যে ব্যক্তি কদরের রাত্রি জাগরণ করল এবং তাতে দুই রাক'আত নামায আদায় করল এবং আল্লাহ্র কাছে গুনামাফীর জন্য দো'আ করল, আল্লাহ্ তা'আলা তাকে মাফ করে দিবেন এবং সে যেন আল্লাহ্র রহমতের দরিয়াতে ডুব দিল। এইরূপ ব্যক্তি জিবরাঈল (আঃ)-এর ডানার স্পর্শ লাভ করবে। আর যে ব্যক্তির এই স্পর্শ লাভ হবে সে বেহেশতে প্রবেশ করবে। (সিন পতীনীশি নানি সানা িবসস সর অধ্যায় £ ১০৪ ঈদের মাসায়েল হিজরী শাওয়াল মাসের প্রথম তারিখ ঈদুল-ফিতরের এবং যিলহজ্জ মাসের দশম তারিখ ঈদুল-আযহার দিন। রমযান মাসের রোযার ইবাদত সমাপনান্তে মুসলমানগণ ঈদুল-ফিতরের মাধ্যমে আনন্দ উদ্যাপন করে। উভয় ঈদেই তারা বিশেষভাবে আল্লাহ্ তা'আলার ইবাদত করে থাকে। ঈদুল- ফিতরের পর ছয়টি রোযা রাখা হয়। হুযূর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিয়ারতের জন্য প্রস্ততি নেওয়া হয়। ঈদের দিনগুলোতে আল্লাহ্ তা'আলা প্রচুর নে'আমত বর্ষণ করেন। এ জন্যেই মুসলমানগণ এ দিনগুলোর জন্যে অধীর আগ্রহে অপেক্ষমান থাকে ; এতে পরম আনন্দ উপভোগ করে। হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ঈদুল-ফিতরের নামায হিজরী দ্বিতীয় সনে আদায় করেছেন এবং পরবতীতে কখনও এই নামায পরিত্যাগ করেন নাই। তাই ঈদের নামায (অতি জরুরী) সুন্নতে মুআকাদাহ্ (ওয়াজিব)। হযরত আবু হুরায়রাহ্ (াযিঃ) থেকে বর্ণিত-_“তোমরা তাকবীর (আল্লাহু আকবার)-বলার মাধ্যমে তোমাদের ঈদগুলোকে সৌন্দর্যমণ্তিত কর।” হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন £ “যে ব্যক্তি ঈদের দিন তিনশত বার +১__2 ৮০১9 %381 ৫০৬০৫, পাঠ করে এর সওয়াব সকল মৃত মুসলমানের রূহের মাগফেরাতের জন্য বখুশে দিবে, এ তসবীহের বরকতে প্রত্যেকের কবরে এক হাজার নূর দাখেল হবে এবং মৃত্যুর পর এই তাসবীহ পাঠকারী ব্যক্তির কবরেও আল্লাহ্ তা'আলা এক হাজার নূর দান করবেন।” হযরত ওহ্ব ইবনে মুনাব্বেহ থেকে বর্ণিত, ঈদের দিনগুলোতে ইবৃলীস চিৎকার করে কাঁদতে থাকে। এ অবস্থা দেখে অন্যান্য শয়তান তার আশে- পাশে উপস্থিত হয় এবং জিজ্ঞাসা করে £? হে আমাদের সর্দার! আপনার
— পৃষ্ঠা ১৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।