Mukashafatul Qulub 02 — mukashafatul qulub 02
/ ২০৫
📝 লেখা 📖 পিডিএফ

মুকাশাফাতুল-কুলূৰ ৩৬২ ১ বিপনন ানাত নিকট পৌছার পর তারা লোহার জিঞ্জীর পাঠিয়ে দিল। পূর্বের ন্যায় এবারও তিনি লোহার জিঞ্জীর খুলে ফেললেন। এবার স্বয়ং ইবলীস কাফেরদের নিকট উপস্থিত হয়ে পরামর্শ দিল, তোমরা স্ত্রীলোকটিকে বল, সরাসরি সেই বুযুর্গ লোকটিকে যেন সে জিজ্ঞাসা করে__ এমন কি জিনিস আছে যা সেই লোক কাটতে না পারে৷ স্ত্রীলোকটি জিজ্ঞাসা করলে তিনি বললেন £ “আমার চুলের গুচ্ছ কর্তন করতে আমি অক্ষম।” তার আটটি দীর্ঘ চুলের গুচ্ছ ছিল, পথ চলার সময় তা যমীন স্পর্শ করতো। লোকটি ঘুমানোর পর স্ত্রী তার দুই পা ও দুই হাত চার চার গুচ্ছ দ্বারা বেধে দিল। অতঃপর কাফেররা এসে তাকে বধ্যভূমিতে নিয়ে যায়। সেখানে ছিল এক বিরাট জবাইখানা ; চার শত গজ উচু, দৈর্ঘ্য ও প্রস্থও অনুরূপ। মাঝখানে এক বিরাট স্তত্ত। লোকেরা তার কান ও ঠোঁট কেটে দিল। তখনও সমস্ত কাফের লোকজন তাঁর সম্মুখে বিদ্যমান, এমতাবস্থায় তিনি মুনাজাত করলেন £ “ইয়া আল্লাহ্‌! এই বাঁধন ভেঙ্গে দেওয়ার শক্তি আমাকে দান কর, এই তৃত্ত স্থানচ্যুত করার ক্ষমতা দাও এবং এই অট্রালিকার নীচে চাপা দিয়ে তাদেরকে ধ্বংস করে দাও।” আল্লাহ্‌ তাআলা তার দো'আ কবুল করলেন_- খোদা-প্রদত্ত শক্তির সাহায্যে তিনি আপন বাঁধন ছুটিয়ে স্তত্তটিকে স্থানচ্যুত করে ফেললেন। ফলে, ছাদসহ বিরাট অষ্ট্রালিকা তাদের উপর পড়ে যায়, আর সমস্ত কাফের ধ্বংস হয়ে যায় এবং তিনি আল্লাহ্‌র অসীম রহমতে আত্মরক্ষা করতে সক্ষম হন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন-_ হইয়া রাসূলাল্লাহ! এই জিহাদে লোকটির কি পরিমাণ সওয়াব হয়েছে, আমরা কি তা জানতে পারি? আল্লাহ্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £ “আমারও তা" অজানা।” অতঃপর তিনি আল্লাহ্‌ তা'আলার নিকট প্রার্থনা করলেন। আল্লাহ্‌ তা'আলা এই প্রার্থনার জওয়াবে “লাইলাভূল-কদর” দান করলেন। হযরত আনাস (রোযিঃ) থেকে বর্ণিত-_ রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন £ “যখন লাইলাতুল-কদর উপস্থিত হয়, তখন হযরত জিব্রাঈল (আঃ) ফেরেশতাগণের বিরাট দল নিয়ে দুনিয়াতে অবতরণ করেন এবং বসা বা দাঁড়ানো (যে কোন) অবস্থায় আল্লাহ্‌র যিকরে মগ্ন বান্দাদেরকে তারা সালাম দেন এবং তাদের প্রতি আল্লাহ্‌র রহমত বর্ষণের ৩৬৩ জন্য দোআ করেন।” হযরত আবু হুরাইরাহ্‌ (রোধিঃ) বলেন, কদরের রাত্রিতে কঙ্করের চেয়েও অধিক সংখ্যক ফেরেশতা নাধিল হোন এবং তাদের অবতরণের জন্য সেই রাত্রিতে আসমানের দরজা খুলে দেওয়া হয়। যেমন বর্ণিত আছে_ সেই মহিমার বিকাশ ঘটে। পৃথিবীতে অবস্থানরত মানুষের মধ্যে অনেকের সম্মুখে তা স্পষ্ট প্রতিভাত হয়। কেউ কেউ যমীন ও আসমানের ফেরেশতাগণকে অনেকেই দাঁড়ানো অনেকেই বসা অনেকেই রুকৃতে অনেকেই সেজদায় অনেকেই যিকর-আযকারে মগ্ন অনেকেই আল্লাহ্র শোকরে মগ্ন অনেকেই অবস্থায় তাদের সম্মুখে দৃশ্যমান হোন। এমনিভাবে অনেক ইবাদতগুযার বান্দার সম্মুখে বেহেশত পরিস্ফুটিত হয়ে উঠে__ সেখানকার উন্নত মহলসমূহ, বাসগৃহাদি, হুর, নহর, বৃক্ষ, ফল, আরশ, আরশের ছাদ, আম্বিয়া, সিদ্দীকীন ও শহীদগণের মান_মর্যাদা ও আউলিয়া কেরামের পুরস্কার তাদের দৃষ্টির সামনে প্রতিভাত হয়। মোটকথা, তারা রীতিমত সেই উধ্বজগতে ভ্রমণ করতে থাকেন। তাদের সম্মুখে দোযখ, দোযখের ভয়াবহ আযাব, দোযখের গর্তসমূহ ও কাফেরদের অবস্থা দৃষ্ট হয়। আবার অনেকের সম্মুখে আল্লাহ্‌ তা'আলার অনস্ত রূপ সরাসরি পরিস্ফুটিত হয়__তারা কেবল এই অসীম সন্তার দীদারেই মগ্ন হয়ে থাকেন। হযরত উমর (রাধিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন £ “রমযানের সাতাইশতম রাত্রির সকাল পর্যন্ত পূর্ণ ইবাদত আমার নিকট পূর্ণ রমযান মাসের অন্যান্য সকল রাত্রির ইবাদত অপেক্ষা অধিক প্রিয়।” হযরত ফাতেমা (াযিঃ) জিজ্ঞাসা করলেন, যে সকল মহিলা পূর্ণ রাত্রি জাগরণে অক্ষম তারা কি করবে? হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা তাকিয়া বা বালিশে কোনরূপ ঠেস না লাগিয়ে কিছু সময় আল্লাহ্র স্মরণে মগ্ন থাকবে__ তা আমার নিকট সমগ্র উম্মতের পুরা রমযান ইবাদত করা অপেক্ষা প্রিয়।”

— পৃষ্ঠা ১৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।