Mukashafatul Qulub 02 — mukashafatul qulub 02
/ ২০৫
📝 লেখা 📖 পিডিএফ

অধ্যায় £ ১০১ শাবান মাসের ফযীলত পা পিতা “শাস্বান” (০১৮০০) অর্থ শাখা-প্রশাখা বের হওয়া। এ মাস প্রচুর কল্যাণ ও নেকীর মাস। তাই, এর নামকরণ হয়েছে 'শাশবান'। আরেক অর্থে শাবান £ ( ৯ থেকে নির্গত, পাহাড়ে যাওয়ার পথ) কল্যাণের পথ। হযরত আবু উমামা বাহেলী (াযিঃ) থেকে বর্ণিত, যখন শাশ্বান মাস উপস্থিত হতো, তখন হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন £ “এ মাসে তোমরা তোমাদের অন্তরকে পাক-পবিত্র করে নাও এবং নিয়তকে সঠিক করে নাও।” হযরত আয়েশা রোযিঃ) থেকে বর্ণিত-_- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় একাধারে এতো অধিক রোযা রাখতেন, আমরা মনে করতাম, তিনি আর রোযা ছাড়বেন না। আবার কখনও এমন হতো যে, একাধারে তিনি রোযা রাখছেন না, তখন আমরা মনে করতাম ; তিনি আর রোযা রাখবেন না। তীর অধিকাংশ রোযা হতো শাবান মাসে ।” হযরত উসামা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আরজ করেছি, ইয়া রাসূলাল্লাহ ! শা'বান মাসে আপনাকে যত অধিক সংখ্যায় রোযা রাখতে দেখি, তত অন্য মাসে দেখি না, এর কারণ কি? তিনি বললেন £ এ (শাবান) মাস রজব ও রমযানের মাঝখানের ফেযীলতময়) মাস ; অথচ লোকেরা এ মাসের ব্যাপারে উদাসীন। মানুষের আমলসমূহ এ মাসে রাববুল আলামীনের দরবারে পেশ করা হয়। আমার আমল যখন পেশ করা হয়, তখন রোযা অবস্থায় থাকা আমি পছন্দ করি।” বুখারী ও মুসলিম শরীফে হযরত আয়েশা (োযিঃ) থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন_- আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমযান ছাড়া কখনও পূর্ণ মাস রোযা রাখতে দেখি নাই এবং শা'্বান মাসে যত ৩৫৩ 4 কাশাকাতুল কুলুব অধিক সংখ্যায় রোযা রেখেছেন, তেমন অন্য কোন মাসে দেখি নাই।” এক রেওয়ায়াতে আছে__ “রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা শা'বান মাস রোযা রাখতেন।” মুসলিম শরীফে বর্ণিত হয়েছে “তিনি স্বল্প সংখ্যক দিন ব্যতীত পুরা শাবান মাস রোযা রাখতেন” বস্ততঃ এ দ্বিতীয় রেওয়ায়াতটি প্রথম রেওয়ায়াতের জন্য ব্যাখ্যাম্বরূপ অর্থাৎ, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শা*বান মাসে এতো বেশী রোযা রাখতেন যেন পুরা মাসটিকে ঘিরে নিতেন। সুতরাং “পূরা মাস" এর দ্বারা এখানে “অধিকাংশ-কে উদ্দেশ্য করা হয়েছে। তেমনি ফেরেশতাদের জন্যেও আসমানে দুর্ট ঈদের রাত্র আছে। মুসলমানদের জন্য ঈদুল-ফিতর ও কুরবানীর ঈদ আর ফেরেশতাদের জন্য শবে বরাত ও লাইলাতুল-কদর। এ জন্যেই শবে বরাত-কে 'ঈদুল-মালায়িকাহ্‌, নাম দেওয়া হয়েছে।” ইমাম সুবৃকী রহঃ) তদীয় তফসীর গ্রন্থে উল্লেখ করেছেন, শকে-বরাতে ইবাদত করার ওসীলায় বছরের গুনাহ্‌ মাফ হয় আর জুম'আর রাতে ইবাদতের ওসীলায় সপ্তাহের গুনাহ্‌ মাফ হয় এবং শবে কদরে ইবাদত করলে জীবনের গুনাহ্‌ মাফ হয়। এ জন্যেই শবে-বরাতকে গুনাহ্‌-মাফীর রাত্রও বলা হয়। অনুরূপ, এ রাত্রিকে "হায়াত বা “জীবনের রাত্রি'ও বলা হয়। ইমাম মুনযিরী রহঃ) রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদীস নকল করেছেন__ “যে ব্যক্তি দুই ঈদের দুই রাত্রি এবং অর্ধ শা'বানের রাত্রি জেগে ইবাদত করবে, তার অন্তর সে দিনও (কিয়ামতের দিন) মরবে না, যেদিনটি অন্তরসমূহের মৃত্যুর দিন হবে।” এ রাত্রিকে 'শাফায়াতের রাত্রি”ও বলা হয়। হাদীস শরীফে আছে, হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্মতের জন্য ১৩ই শা'বানের রাত্রি সুপারিশ করেছিলেন, তাতে কবুল হয়েছিল এক তৃতীয়াংশ, অতঃপর ১৪ই শা"বানের রাত্রিতে পুনরায় সুপারিশ করেছেন, তাতে কবুল হয়েছে আরেক তৃতীয়াংশ, অতঃপর ১৫ই শাস্বানের রাত্রির সুপারিশে অবশিষ্ট তৃতীয়াংশ কবৃলিয়ত- প্রাপ্ত হয়ে তা' পূর্ণতা লাভ করে। তবে যে সকল বান্দা উদত্রান্ত উটের ন্যায় অবাধ্য হয়ে দূরে পলায়ন করে, তাদের জন্য কবৃল হয় নাই। ২৩

— পৃষ্ঠা ১৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।