৩১৬ মাস পর্যন্ত একই প্রশ্ব করতে থাকলো এবং ইবনে আব্বাস (রাযিঃ) তাকে একই জবাব দিলেন যে, সে দোষখে যাবে।” হাদীস শরীফে বর্ণিত হয়েছে_-ইহ্দী নাসারাদেরকে জুমুআর এই দিনটি দেওয়া হয়েছিল ; কিন্তু তারা এতে মতবিরোধ করেছে। ফলে, এ থেকে তারা বঞ্চিত হয়েছে। আর আমাদেরকে আল্লাহ্ তা'আলা জুমু'আর দিনের প্রতি পথ প্রদর্শন করেছেন, আমরা তা লাভ করেছি এবং পূর্ব থেকেই এ দিনটি এই উম্মতের জন্য রাখা হয়েছিল। এ উম্মতের জন্য দিনটি ঈদের দিন। সুতরাং এই উম্মত সকলের অগ্রবর্তী হয়ে গেল আর ইহুদী- নাসারাগণ পিছনে পড়ে গেল। হযরত আনাস রোযিঃ) থেকে বর্ণিত__হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন £ একদা হযরত জিবরাঈল (আঃ) আমার নিকট তশরীফ আনলেন, তাঁর হাতে ছিল একটি শুত্র কীচের টুকরা; বললেন, এটি জুমু'আ- আপনার রবব আপনার উপর ফরয করেছেন, যাতে আপনার জন্য এবং আপনার পর উম্মতের জন্য এটি দলীল স্বরূপ হয়। আমি জিজ্ঞাসা করলাম, এতে আমাদের জন্য কি আছে? জিবরাঈল (আঃ) নিজের কোন নেক মকসূদ পূরণের জন্য সেই মুহূর্তে দোআ করে, তবে তা অবশ্যই কবুল হবে। আর যদি সেই প্রার্থিত বস্তু তার ভাগ্যে পূর্ব থেকে লিপিবদ্ধ না থাকে, তবে আল্লাহ্ তা'আলা প্রার্থনাকারীকে তদপেক্ষা অধিক প্রিয় ও আকর্ষণীয় বস্ত দান করবেন। অনুরূপভাবে যদি কেউ সেই মুহূর্তে তার ভাগ্যে লিপিবদ্ধ কোন অনিষ্টকর বস্ত থেকে পানাহ চায়, তবে আল্লাহ্ তাআলা তাকে তদপেক্ষা বড় বিপদ হতে রক্ষা করবেন। আমাদের নিকট এ দিনটি সমস্ত দিনের সর্দার। আখেরাতে এ দিনটিকে আমরা 'ইয়াওমুল_ মাযীদ' (অতিরিক্ত পুরস্কার দিবস) বলে ডাকবো। আমি কারণ জিজ্ঞাসা করলে হযরত জিবৃরাঈল বললেন, “বেহেশতে আল্লাহ্ তা'আলা এমন একটি স্থান তৈরী করে রেখেছেন, যা শুভ্র মুশকের চেয়েও অধিক সুঘাণময় হবে প্রতি জুমুআর দিন আল্লাহ্ তা'আলা ইল্লিয়ীন থেকে কুরসীর উপর স্বীয় মহিমায়) অবতরণ করতঃ বেহেশতবাসীদের জন্য তজল্লী এখতিয়ার করেন অতঃপর তারা আল্লাহ্ পাকের দীদার লাভ করবে।” দিন অপেক্ষা যাতে সূর্য উদিত হয় (অর্থাৎ পৃথিবীর সমস্ত দিনের মধ্যে) সর্বশ্রেষ্ঠ দিন জুম'আর দিন। এই দিনেই হযরত আদমকে সৃষ্টি করা হয়েছে, এই দিনেই তাঁকে বেহেশতে দাখেল করা হয়েছে, এই দিনেই তাঁকে যমীনে অবতরণ করা হয়েছে, এই দিনেই তাঁর তওবা কবুল করা হয়েছে, এই দিনেই তিনি মৃত্যুবরণ করেছেন এবং এই দিনেই কিয়ামত কায়েম হবে। আল্লাহ্ তা'আলার নিকট এ দিনটি “ইয়াওমুল-মাযীদ' (বা অতিরিক্ত পরস্কার দিবস), আসমানে ফেরেশতাগণ দিনটিকে এই নামেই জানেন, বেহেশতে আল্লাহ্ তাআলার দীদার লাভের দিনও এটি।” বর্ণিত আছে, “প্রত্যেক জুমু'আর দিন আল্লাহ তা'আলা ছয় লক্ষ দোযখীকে মুক্তি দান করেন।” হযরত আনাস রোযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ “জুমু'আর দিন যদি নিরাপদ (পাপাচার ও আপদমুক্ত) থাকে, তবে (সপ্তাহের) অবশিষ্ট দিনগুলোও নিরাপদ থাকবে ।” মাঝখানে যখন থাকে, প্রতিদিন সেই সময় দোযখের আগুন উত্তপ্ত করা হয়, কাজেই তোমরা তখন নামায পড়ো না__তবে জুমুআর দিন ব্যতীত। কেননা, জুমু'আর পূর্ণ দিনই নামাযের জন্য__এদিন দোযখ উত্তপ্ত করা হয় না।” হযরত কা'ব (োযিঃ) বলন__ “আল্লাহ্ তা'আলা সমস্ত জনপদের মধ্যে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন মক্কা-কে, সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন রমযান মাস-কে, সমস্ত দিনের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন জুমুআর দিন-কে এবং সমস্ত রাতের মধ্যে শ্রেম্ঠত্ব দিয়েছেন শকে-কদর_কে।” কথিত আছে, পক্ষীকুল এবং পোকা-মাকড় পর্যস্ত জুমুআর দিন পরস্পর সাক্ষাৎ করে এবং বলে £ “সালাম, সালাম, শুভদিন।” হুযুর আকরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন £ “যে ব্যক্তি জুমু'আর দিনে অথবা জুমু'আর রাত্রে মারা যায়, আল্লাহ্ তা'আলা তার জন্য শহীদের সমতুল সওয়াব লিখে দেন এবং কবরের ফেতনা থেকে তাকে রক্ষা করেন। িসিসৈনেসে লেপ দেনে বসল সরস নেত
— পৃষ্ঠা ১৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।