Mukashafatul Qulub 02 — mukashafatul qulub 02
/ ২০৫
📝 লেখা 📖 পিডিএফ

৩০৬ পেপার কে ক 2 রগ রে পাকিতিকে পার্ট পার্টি পাকলে পা গা পার্ট পাপা ৭৯) ০৮৯ ৯৮৯৮ ৬৪২ ১১ ৯৮ ০৬৬ ৬৪9 ০৩৪১ ১৩১৩৯ “মূর্তিপূজার সর্বপ্রথম যে গহিত কাজের নিষেধাজ্ঞা আমার কাছে এসেছে তা হলো, মদ্যপান ও ঝগড়া-ফাসাদ।” হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন £ “যেসব লোক দুনিয়াতে মদ্যপানে একত্রিত হয়েছে, জাহান্নামে আল্লাহ্‌ তা'আলা তাদেরকে একত্র করবেন। সেখানে তারা পরস্পর একে অপরকে তিরস্কার ও ভতসনা করে বলতে থাকবে_ হে অমুক! আমার সাথে (দুনিয়াতে) তুমি যে আচরণ করেছ সেজন্যে আল্লাহ্‌ তা'আলা তোমাকে কোন ভাল বদলা না দিন; জাহান্নামের এই আযাব তুমিই আমাকে পৌছিয়েছ। এভাবে অন্যান্যরাও বলতে থাকবে ।” ৰ হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন £ “দুনিয়াতে যে ব্যক্তি মদ পান করেছে, আখেরাতে আল্লাহ্‌ তা'আলা তাকে এমন মারাত্মক বিষ পান করাবেন, যা তার সম্মুখে আনার সাথে সাথে তার চেহারার গোশত ও চামড়া বিষপাত্রের মধ্যে খসে পড়ে যাবে। আর যখন তা তাকে পান করানো হবে তখন সর্ব শরীরের গোশত-চামড়া খসে পড়বে ; অন্যান্য দোযখীরাও এ বিষক্রিয়ায় কষ্ট বোধ করবে। ওহে লোক সকল ! শুনে রাখ যে মদ পান করে, যে এর রস বের করে, যে রস নিয়ে যায়, যে বহন করে, যার কাছে বহন করে নিয়ে যাওয়া হয় এবং যে মদের মুল্যের দ্বারা জীবিকা নির্বাহ করে এরা সকলেই এই পাপের অংশীদার ; আল্লাহ্‌ তা'আলা এদের নামায, রোযা, হজ্জ কবুল করবেন না যাবৎ এরা তওবা না করবে। তওবার পূর্বেই যদি এরা মারা যায়, তবে দুনিয়াতে যা পান করেছে তার প্রতি ঢোকে তাদেরকে জাহান্নামের পূজ পান করানো আল্লাহ্‌ তা'আলার কর্তব্য হয়ে যায়। খবরদার ! খবরদার ! সর্বপ্রকার মাদকদ্রব্য হারাম ; সর্বপ্রকার মদ হারাম।” ইবনু আবিদ্দুনিয়া রেহঃ) বলেন £ “আমি এক মদ্যপ নেশাগ্রস্তের পার্শ্ব কুলুঃ নত দিয়ে পথ অতিক্রম করছিলাম ; দেখি-সে নিজের হাতের উপর প্রস্রাব করছে আর এ দ্বারা তার হাত ধৌত করছে যেমন উৃকারী ব্যক্তি করে থাকে । আবার সে মুখে উচ্চারণ করছে__আল্লাহ্‌র প্রশংসা, যিনি দ্বীনইসলামকে নুরস্বরূপ এবং পানিকে পবিত্রতার উপাদানস্বরূপ দিয়েছেন।” আববাস ইবনে মিরদাসকে জাহেলিয়াত-যুগে জিজ্ঞাসা করা হয়েছিল ঃ আপনি মদ পান করেন না কেন; অথচ এটা শরীরের উত্তেজনা বৃদ্ধি করে? তিনি বলেছেন £ আমি এটা পছন্দ করি না যে, একটা ঘৃণ্য মূর্খতার বস্ত আমি আমার নিজ হাতে ধরবো, আবার নিজ হাতেই সেটা নিজের পেটে ভরবো ; আমি পছন্দ করি না যে, সকালে আমি সাধারণ মানুষের নেতৃত্বের আসন অলৎকৃত করবো আবার সন্ধ্যাবেলায়ই তাদের সামনে নেশাগ্রস্ত নির্বোধ-নাদান প্রতীয়মান হবো।” ইমাম বায়হাকী রেহঃ) হযরত ইব্নে উমর (রাধিঃ) থেকে বর্ণনা করেন, হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন £ সমস্ত কুকার্ষের উৎসমূল মদ্যপান) থেকে তোমরা বেঁচে থাক। পূর্বেকার যুগের জনৈক ইবাদত-গুযার ও সাধু লোক ছিল। জন-কোলাহল থেকে দূরে বিজন এক স্থানে সে ইবাদতে মগ্ন থাকতো। একদা জনৈকা স্ত্রীলোকের তার সাথে সখ্যতা সৃষ্টি হয়। এ সুবাদে কোন এক বিষয়ের উপর সাক্ষ্য প্রদানের অজুহাতে আপন কৃতদাসের মাধ্যমে স্বীলোকটি তাকে খবর দিলে সে এসে উপস্থিত হয়। গৃহাভ্যস্তরে প্রবেশের পর স্ত্রীলোকটি প্রতিটি কক্ষের দরজা বন্ধ করে দেয়। তার সাথেই ছিল একটি বালক। স্ত্রীলোকটি বললো £ আমি তোমাকে সাক্ষ্য প্রদানের জন্য ডাকি নাই ; এটা কেবল বাহানা মাত্র। আসল উদ্দেশ্য হচ্ছে, তুমি এই বালকটিকে খুন কর অথবা অমার সাথে ব্যভিচারে লিপ্ত হও কিৎবা এক পেয়ালা মদ পান কর। অন্যথায় আমি চিৎকার দিয়ে লোকজন জড়ো করে তোমাকে অপমান করে ছাড়বো। লোকটি কোন দিশা না পেয়ে মদ্যপানে রাজী হলো। এক পেয়ালা মদ পান করে সে বলতে লাগলো ॥ আরও দাও। এভাবে সে বারবার পান করলো । অবশেষে সে স্ব্রীলোকটির সাথে ব্যভিচারে লিপ্ত হলো, এমনকি বালকটিকেও সে খুন করলো। ওহে লোক সকল! মদ্যপান পরিহার কর, তা থেকে পূর্ণ মাত্রায় বেচে চল। আল্লাহ্‌র কসম, একই ব্যক্তির হৃদয়ে মদ্যপান ও ঈমান কশ্মিনকালেও একত্র ৩০৭ পক

— পৃষ্ঠা ১৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।