দি ৯০ পলা ২ পুনরায় ব্যবসায় লাগিয়ে দেন এবং বলেন, এ দিয়ে তুমি ব্যবসা করতে থাক, তোমার মত মানুষের জন্য ব্যবসা ক্ষতিকর নয়। হযরত ইবৃনে মুবারক রেহঃ) প্রধানতঃ জ্ঞানপিপাসু তালেবে-ইল্মদেরকে দান করতেন। তাঁকে বলা হয়েছিল, আপনি সকলকে সমভাবে দান করলে ভালো হতো। তিনি বলেছেন, “নবীগণের পর উলামায়ে কেরাম অপেক্ষা অধিক মর্যাদাসম্পন্ন লোক আমি দেখি না; তাঁদের অন্তরে যদি কোনরূপ চিন্তা-পেরেশানী থাকে, তবে জ্ঞান-চর্চায় ব্যাঘাত ঘটবে এবং নিশ্চিন্ত মনে তাঁরা দ্বীনী খেদমতে মনোনিবেশ করতে পারবেন না। সুতরাং তাদেরকে সাহায্য করে নিশ্চিন্ত রাখা আমি শ্রেষ্ঠ ইবাদত মনে করি।” বিশেষভাবে নিঃস্ব বিপন্ন লোকদেরকেও সাহায্য করা চাই। আত্মীয়- স্বজনের প্রতিও বিশেষ নজর রাখা চাই। কেননা, আত্মীয়-স্বজনকে সাহায্য অধিকারী হয়ে থাকে । দান_খয়রাত গোপনে করা অধিকতর উত্তম ; এতে একদিকে যেমন রিয়া তথা লোক দেখানো মনোবৃত্তি হতে আত্মরক্ষা হয়, অপরদিকে গ্রহিতা ব্যক্তিও লোকসমক্ষে লজ্জা ও সংকোচবোধ হতে রক্ষা পায়। | হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন £ “গোপন দান আল্লাহ্ তা'আলার ক্রোধ নিবারণ করে।” হাদীস শরীফে আছে-__সাত শ্রেণীর লোককে আল্লাহ্ তা'আলা হাশরের ময়দানে স্বীয় আরশের নীচে স্থান দিবেন, যেদিন এ ছাড়া আর কোন ছায়া থাকবে না। তাদের মধ্যে এক শ্রেণীর লোক তারা যারা আল্লাহ্র রাস্তায় এমনভাবে গোপনে দান-খয়রাত করে যে, দাতা ডান হাতে কি দান করেছে, তার বাম হাতেও তা টের করতে পারে না।” তবে প্রকাশ্যে দান করার মধ্যে যদি কোনরূপ ফায়দা থাকে যেমন, দাতার অনুকরণে অন্যান্য লোকজনও দানকার্যে উদ্ু্ধ হবে, তাহলে এরূপ করলে কোনরূপ দোষ নাই। কিন্তু সর্বক্ষেত্রেই রিয়ামুক্ততা জরুরী এবং দানের পর তা প্রচার করা বা খুটা দেওয়া অবশ্য পরিত্যাজ্য | যেমন আল্লাহ্ পাক ইরশাদ করেন £ ০ সুডানবুরুযুন পা পাঙ্গ তা তে পা ৪০ পাপা ৮৮ ৮৩ ৮০৪১১ ০৯১৬০৪৬-০।সউ “তোমরা কৃপা প্রকাশ করে অথবা ক্লেশ প্রদান করে তোমাদের দান- খয়রাতকে বিনাশ করো না।” (বাকারাহ £ ২৬৪) বস্তুতঃ দান করে অনুগ্রহ প্রকাশ করা এমন এক অপরাধ, যা দানের সওয়াবকে ধ্বংস করে দেয়। সুতরাং দান করার পর তা গোপন রাখা এবং ভুলে যাওয়া উচিত। পক্ষান্তরে, যাকে দান করা হয়, তার উচিত_-এ কথা ব্যক্ত করা, প্রকাশ করা এবং দাতার কৃতজ্ঞতা আদায় করা। কেননা, হাদীস শরীফে আছে £ “যে ব্যক্তি মানুষের শোকরিয়া আদায় করলো না, সে আল্লাহ্ পাকেরও শোকর আদায় করলো না।” এক আরবী কবি কতই না সুন্দর বলেছেন (সারমর্ম) £ “কৃতজ্ঞ বা অক্তজ্ঞ যে ক্ষেত্রেই তুমি দান কর না কেন, পুন্য তোমার আছেই। কৃতজ্ঞ অন্তর আল্লাহ্র কাছে পুরস্কৃত হবে আর অকৃতজ্ঞ সাজা-প্রাপ্ত হবে ; কিন্তু তুমি সর্বাবস্থায় পুরস্কৃত” |
— পৃষ্ঠা ১৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।