Mukashafatul Qulub 02 — mukashafatul qulub 02
/ ২০৫
📝 লেখা 📖 পিডিএফ

ই -ুলু ২৭২ সাথে মিশ এবং সম্পর্ক স্থায়ী রাখ, যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান কর, আর যে তোমার উপর জুলুম করে তুমি তাকে ক্ষমা কর।” করেন £ পা আতপ তা পা পা পাজি চি ডি পিপি পাশার 2৯১৬1১১৮৩৮০) ০ ৮৯ “আমি সুমহান নৈতিক চরিত্রের পূর্ণতা বিধানের জন্যই প্রেরিত হয়েছি।” হুযূর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন £ “কিয়ামতের দিন সবচেয়ে ভারী জিনিস যা মীযান-পাল্লায় রাখা হবে তা হবে__আল্লাহ্‌র ভয় এবং সদ্যবহার ও উন্নত চরিত্র” এক ব্যক্তি হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে বললো £ ইয়া রাসূলাল্লাহ! দ্বীন কি? তিনি বললেন ঃ সুন্দর চরিত্র। লোকটি ডান দিক থেকে এসে পুনরায় জিজ্ঞাসা করলো ; হে আল্লাহ্‌র রাসূল! দ্বীন কি? তিনি বললেন £ সুন্দর চরিত্র। লোকটি পুনরায় বাম দিক থেকে জিজ্ঞাসা করলো £ হে আল্লাহ্র রাসূল! দ্বীন কি? তিনি বললেন £ সুন্দর চরিত্র। লোকটি আবার পশ্চাদ্দিক থেকে এসে জিজ্ঞাসা করলো ; ইয়া রাসূলাল্লাহ! দ্বীন কি? তিনি লোকটির প্রতি মুখ ফিরিয়ে বললেন £ তুমি কি বুঝ না দ্বীন কি? দ্বীন হচ্ছে__তূমি কখনও ক্রোধাধিত হবে না।” ঃ এক ব্যক্তি জিজ্ঞাসা করলো £ ইয়া রাসূলাল্লাহ! দুর্ভাগ্য ও অকল্যাণ কিসে? তিনি বললেন £ অসৎ চরিত্রে।” একদা এক ব্যক্তি হুযূর আলাইহিস সালামের খেদমতে উপস্থিত হয়ে আরজ করলো £ ইয়া রাসূলাল্লাহ! আমাকে কিছু উপদেশ প্রদান করুন। তিনি বললেন £ তুমি যেখানেই থাক না কেন আল্লাহ্‌কে ভয় কর। সে বললো £ আরও উপদেশ দিন। হুযুর বললেন £ কোন অন্যায় বা পাপকাজ হয়ে গেলে, পরক্ষণেই কোন নেক আমল করে নাও ; এ নেক আমল তোমার পাপকে মিটিয়ে দিবে।” লোকটি বললো £ আরও নসীহত করুন। হুযুর বললেন £ মানুষের সাথে সদ্যবহার ও উন্নত চরিত্রের আচরণ কর।” হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জানতে চাওয়া হয়েছে, সর্বাপেক্ষা উৎকৃষ্ট আমল ফোন্টি? তিনি জাওয়াবে বলেছেন £ সদ্যবহার ও সুন্দর চরিত্র” হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন £ “আল্লাহ্‌ তা'আলা যার আকৃতি ও (প্রকৃতি অর্থাৎ) নৈতিক চবিত্র সুন্দর করেছেন, তাকে আগুন স্পর্শ করবে না।” হযরত ফুযাইল রহঃ) বলেন £ রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করা হয়েছিল £ অমুক স্ব্রীলোক দিনে রোযা রাখে রাত জেগে নামায পড়ে ; কিন্তু লোকদের সঙ্গে তার ব্যবহার খারাক; কথায় ও আচরণে মানুষকে সে কষ্ট দেয়। আল্লাহ্‌র রাসূল বললেন £ “এই স্ত্রীলোকটির মধ্যে ভালাই ও কল্যাণের কোন অংশ নাই ; সে দোযখীদের একজন 1” হযরত আবু দার্দা রোযিঃ) রেওয়ায়াত করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি__“মীযান-পাল্লায় সর্বপ্রথম সদ্যবহার ও মহৎ চরিত্রকে রাখা হবে। আল্লাহ তাঁআলা যখন ঈমানকে সৃষ্টি করলেন, তখন সে বলেছে, ইয়া আল্লাহ! আমাকে শক্তিশালী করে দিন। আল্লাহ্‌ তা'আলা তাকে সদ্যবহার ও মহৎ চরিত্রের দ্বারা শক্তিশালী করে দিলেন। আর যখন আল্লাহ্‌ তা'আলা কুফরকে সৃষ্টি করলেন, তখন সে বলেছে, ইয়া আল্লাহ্‌! আমাকে শক্তিশালী করে দিন। আল্লাহ তা'আলা তাকে কৃপণতা ও অসদ্যবহার দ্বারা শক্তিশালী করে দিলেন।” “আল্লাহ্‌ তা'আলা একমাত্র এ দ্বীন (ইসলাম)-কেই পছন্দ করেছেন ; এ দ্বীনের জন্য মহান চরিত্র ও সদ্যবহারই হচ্ছে সবোৎ্কৃষ্ট সম্পদ ; কাজেই তোমরা তোমাদের দ্বীনকে এ দু'য়ের দ্বারা সুন্দর-সঙ্জিত কর” “সুন্দর চরিত্র আল্লাহ তাআলার মহানতার গুণ।”

— পৃষ্ঠা ১৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।