Mukashafatul Qulub 02 — mukashafatul qulub 02
/ ২০৫
📝 লেখা 📖 পিডিএফ

রয়েছে, যে ব্যক্তি তা পরিত্যাগ করলো, সে এরূপ ক্ষতিগ্রস্ত হলো, যেন তার পরিবার-পরিজন ও ধন-সম্পদ ধ্বংস হয়ে গেল। সেটি আছরের নামায।? অন্য এক রেওয়ায়াতে বর্ণিত হয়েছে, “উক্ত আছরের নামায তোমাদের পূর্ববর্তী লোকদেরকে পেশ করা হয়েছিল, কিন্তু তারা এর হক রক্ষা করে নাই। এখন তোমাদের মধ্যে যে ব্যক্তি এই নামাযের হেফাজত করবে, তাকে দ্বিগুণ সওয়াব দেওয়া হবে। এই নামাযের পর তারকা উদিত হওয়া (অর্থাৎ সন্ধ্যা) পর্যস্ত আর কোন নামায নাই।, আহমদ, বুখারী ও নাসায়ী শরীফে বর্ণিত, যে ব্যক্তি আছরের নামায ত্যাগ করলো, তার আমল ধ্বংস হয়ে গেল। ইমাম বুখারী (রহঃ) হযরত সামুরা ইবৃনে জুন্দুব (রাধিঃ) থেকে রেওয়ায়াত করেছেন £ রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করতেন, তোমাদের কেউ কি কোন স্বপ্ন দেখেছ? কেউ কোন স্বপ্ন দেখে থাকলে তার নিকট বলতেন, যা আল্লাহ্‌ চাইতেন। একদিন সকালে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £ রাতে আমার নিকট দু'জন আগন্তক (ফেরেশৃতা) আসলো। তারা আমাকে জাগিয়ে উদদদ্ করে বললো, চলুন! আমি তাদের সাথে চললাম। এভাবে আমরা একজন লোকের নিকট পৌছলাম, সে কাত হয়ে শুয়েছিল। অপর একজন তার নিকট পাথর হাতে দীড়ান। সে তার মাথা লক্ষ্য করে পাথর নিক্ষেপ করছে, এতে তার মাথা ফেটে যাচ্ছে, আর পাথর অনেক নীচে গিয়ে পড়ছে। সে আবার পাথরের পিছনে পিছনে গিয়ে পাথরটি নিয়ে আসতে না আসতেই তার মাথা পূর্বের ন্যায় ভাল হয়ে যাচ্ছে। ফিরে এসে সে পুনরায় পূর্বের ন্যায় আচরণ করছে। আমি ফেরেশতাদয়কে জিজ্ঞাসা করলাম, সুব্হানাল্লাহ্‌! বলুন, এরা কারা? তারা বললেন, সামনে চলুন। আমরা সামনে অগ্রসর হয়ে অপর একজনকে পেলাম, যে চিৎ হয়ে শুয়েছিল। আরেকজন তার নিকট লোহার সাঁড়াশী হাতে দীড়ান ছিল। সে এই সাঁড়াশী দ্বারা একের পর এক তার মুখমগুলের একাংশ চিরে গলার পিছন পর্যস্ত নিয়ে যাচ্ছে। অনুরূপ তার নাসাভ্যস্তর ও চোখ চিরে পিছন পর্যন্ত নিয়ে যাচ্ছে। বর্ণনাকারী ২৭ চু টাশাফাতুলুকূর লু না বলেন, আবূ রাজা বেশীর ভাগ সময় এরূপ বলতেন, সে একদিকে কেটে অপর দিকে কাটতো। অপর দিকে কাটা শেষ হতে না হতেই প্রথম দিকটা পূর্বের ন্যায় ভাল হয়ে যেত, এভাবে বারবার এরূপই করতো যেরূপ প্রথম করেছিল। আমি বললাম, সুবহানাল্লাহ! বলুন, এরা দুজন কে? তারা বললেন, সামনে চলুন। সামনে আমরা একটি চুলার নিকট গিয়ে পৌছলাম। তিনি শব্দ শুনতে পেলাম, যাদের নীচ থেকে আগুনের লেলিহান শিখা তাদেরকে স্পর্শ করছিল। আগুনের আওতায় আসলেই তারা উচ্চৈঃস্বরে চিৎকার করে উঠতো। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? তারা বললেন, সামনে চলুন। সামনে অগ্রসর হয়ে আমরা একটি নহরের নিকট পৌছলাম। আমার যতদূর মনে পড়ে, তিনি বলেছিলেন, সেটি ছিল রক্তের লাল নহর। নহরে একজনকে সাতরাতে দেখলাম। নহরের পাড়ে একজন লোক দীড়িয়ে ছিল, যার নিকট ছিল অসংখ্য পাথরের স্তুপ। সাতারকারী লোকটি সাতরানো শেষ করে দাড়ানো লোকটির নিকট এসে মুখ খুলে দিতো। আর সে তার মুখে একটি পাথর নিক্ষেপ করতো। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? তারা বললেন, সামনে চলুন। আমরা সামনে অগ্রসর হয়ে একজন বীভৎস চেহারার লোক দেখতে পেলাম, যেরূপ তোমরা কোন বীভৎস চেহারার লোক দেখে থাক। তার নিকট ছিল আগুন। সে আগুন ভ্বালাচ্ছিল আর তার চতুর্দিকে দৌড়াচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, এ লোক কে? তারা বললেন, সামনে চলুন। সামনে আমরা এক ঘন সন্নিবিষ্ট বাগানে উপনীত হলাম। বাগানটি বসন্তের রকমারি ফুলে সুশোভিত ছিল। বাগানের মাঝে ছিল একজন লোক। যার আকৃতি এতখানি দীর্ঘকায় ছিল যে, আমরা তার মাথা দেখতে পাচ্ছিলাম না। তার চারপাশে এত বিপুলসংখ্যক বালক ছিল, যেরূপ আর কখনও আমি দেখি নাই। জিজ্ঞাসা করলাম, এ লোক কে? আর এরাই বা কারা? তারা বললেন, সামনে চলুন, সামনে চলুন। অবশেষে আমরা এক বিরাট বাগানে গিয়ে উপনীত হলাম। এরূপ বড় ও সুন্দর বাগান আমি আর কখনও দেখি নাই। তারা আমাকে বললেন, এর উপর আরোহণ করুন। আমরা তাতে আরোহণ করলে একটি শহর আমাদের নজরে পড়লো। সেটি ছিল সোনা ও রূপার ইট দিয়ে তৈরী। আমরা ওই শহরের দরজায় পৌছলাম। দরজা খুলতে বললে

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।