৫২ আশা করে রয়েছে। তারা মনে করে নিয়েছে যে, হারাম উপায়ে অর্জিতি কিংবা হালাল উপায়েই হোক, তা থেকে দশ দিরহাম সদ্কা করে দিলে হারামের হাজার দিরহাম তাদের জন্য হালাল হয়ে যাবে। ধিক তাদের মানসিকতার উপর। বস্ততঃ এটা এমন হলো যে, দাড়ির এক পাল্লায় দশ পাল্লা অপেক্ষা ভারী হওয়ার প্রত্যাশা করলো। আফ্সৃস! অজ্ঞতারও তো কোন অবধি থাকা চাই। আবার এদের মধ্যে অনেকেই এমন এয়েছে, যারা ধারণা করে যে, তাদের নেক আমলের পরিমাণ মন্দ আমল অপেক্ষা বেশী। কাজেই নফ্স ও প্রবৃত্তির হিসাবমোহাসাবা ও নিয়ন্ত্রণের প্রতি মোটেই আগ্রহী হয় না এবং মন্দ ও গুনাহের কার্যাবলী মিটাতে এতটুকু চেষ্টারত হয় না। বরং সামান্য কিছু ইবাদত ও নেক আমল করে ফেললে সেটা হিসাব কষে স্মরণশক্তির মণিকোঠায় সংরক্ষিত করে রাখে। যেমন কেবল মুখে “আস্তাগফিরুল্লাহ্' উচ্চারণ করে কিংবা দিনে একশত বার “সুব্হানাল্লাহ্, পড়ে অবশিষ্ট সম্পূর্ণ সময় মুসলমানদের কৃৎসাবাদ, নিন্দা-গীবত, ইয্যত-সম্মান বিনষ্টকরণ ও আল্লাহ্র মজীরি খেলাফ অজজ্র-অগণিত অন্যায় ও অপরাধমূলক কাজে লিপ্ত রইল আর মনে মনে প্রত্যাশা করলো যে, “সুব্হানাল্লাহ্ “আস্তাগৃফিরুল্লাহ্, পড়ে রেখেছি ; এর বিনিময়ে নেকী লাভ করবো। অথচ সারাদিনব্যাপী যেসব অন্যায় ও অহেতুক কথায় লিপ্ত রয়েছে তাতে যে পরিমাণ গুনাহ্ হলো, তা পূর্বোক্ত একশত বার তসবীহ্ বরং হাজার বার অপেক্ষা অনেক গুণ বেশী এবৎ ফেরেশতাগণ তা লিপিবদ্ধও করে নিয়েছেন_-সেদিকে মোটেও খেয়াল করলো না। এদিকে আল্লাহ্ তা'আলা মানবের প্রতিটি কথার হিসাব- নিকাশের বিষয় পবিত্র কুরআনে ঘোষণা করে রেখেছেন, ইরশাদ হয়েছেঃ ৪473০ ০4৪০4৭৩4১09 ০ 49৩ “সে আনুষ) যে কোন কথা মুখ হতে বের করা মাত্র তার নিকটেই একজন নেগাহ্গান (ফেরেশ্তা) প্রস্তুত রয়েছে (সে লিপিবদ্ধ করে নেয়)” কোফ £ ১৮) অথচ এসব লোক সব সময়ই কেবল তাদের তসবীহ্, তাহ্্লীল ও ৫৩ সওয়াব গণনার মধ্যেই থেকে যায় ; ওদিকে গীবত, মিথ্যা, চুগলখোরী ও মুনাফেকী প্রভৃতি পাপে লিপ্ত লোকদের জন্য যে কি মর্মস্তদ শাস্তি রয়েছে, সেদিকে মোটেও দৃষ্টিপাত করে না। বস্তৃতঃ এ সবকিছু ধোকা ও প্রতারণার শিকার হওয়ার জঘন্যতম পরিণতি ছাড়া কিছু নয়। অবস্থা এই যে, তাদের 'সুব্হানাল্লাহ্' পাঠে যতটুকু নেকী হয়েছিল, অন্যায় ও বেহুদা কথার একাংশ দ্বারাই তা শেষ হয়ে গেছে; এর অতিরিক্ত অন্যায় ও বেহুদা কথা লিপিবদ্ধ করার বিনিময়ে ফেরেশ্তাগণ যদি তাদের নিকট পারিশ্রমিক দাবী করে তবে অবশ্যই তারা নিজেদের জিহবাকে সংযত করে নিবে এবং অন্যায় বা বেহুদা কথা বলা থেকে অবশ্যই বিরত হবে ; এমনকি জরুরী ও আবশ্যকীয় কথা বলাও বন্ধ করে দিবে। আর কড়া হিসাব করে রাখবে, যাতে তসবীহের হ্যা অপেক্ষা বেহুদা বাক্যালাপের সংখ্যা বেড়ে না যায় ; যার ফলে পারিশ্রমিক প্রদানের অর্থদণ্ডে পতিত হতে না হয়। অতীব আক্ষেপ ও পরিতাপের সাথে আশ্চর্যািত হতে হয় এদের অবস্থা দৃষ্টে যে, দুনিয়ার সামান্যতম সম্পদের জন্য কড়া অক কষে হিসাক-নিকাশে কোন ক্রটি করে না, বরৎ সর্বদা শংকিত সাবধানতা অবলম্বন করে থাকে, যাতে পার্থিব সামান্যতম অংশও বরবাদ না হয়। অথচ অতি উচ্চতর মর্যাদার স্থান জান্নাতুল-ফেরদাউস ও তন্মধ্যস্থ নেয়ামতরাজির বর্বাদি ও বঞ্চনার জন্য তাদের মোটেও কোন চিস্তা ও সতর্কতা নাই। এহেন দুরবস্থা বস্ততই দুঃখজনক ও বড়ই মারাত্মক। এ সবের অনিবার্য ফলশ্রুতিতে আমরা এমন এক পযাঁয়ে উপনীত হয়েছি যে, এসব তথ্যের বিষয়ে যদি মনে সন্দেহ বিশ্বাস করি, তবে ধোকাগ্রস্ত বোকা ও আহমকে পরিগণিত হই। চিস্তা করলে বাস্তবিকই এ কথা সাব্যস্ত হয় যে, আমাদের আমল-আখলাক সেরূপ নয়, যেরূপ কুরআন মজীদের অনুসারীদের হওয়া উচিত ছিল__ আমরা আল্লাহ্র কাছে কুফ্রীর দিকে ধাবিত হওয়া থেকে আশ্রয় প্রার্থনা করি। অতি মহান ও পবিত্র সত্তা আল্লাহ্ রাববুল-আলামীন। এতোসব বর্ণনার পরও যদি কেউ গাফলত ও উদাসীনতার দরুন সতর্ক-সাবধান হওয়া এবং একীন ও ঈমানী বিশ্বাসে দীপ্ত হওয়া থেকে বঞ্চিত হয়ে থাকে, 5555 তারই অপরাধ। 55228
— পৃষ্ঠা ১২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।