৯ নশাফাতুল-কুলুৰ ২৪ ৬ উমরের চেয়ে বেশী মাহ্বুব প্রিয়) কেউ নাই। অতঃপর আমাকে জিজ্ঞাসা করেছেন, আমি কি বলেছি? আমি পুনরাবৃত্তি করলে তিনি শব্দ পরিবর্তন শব্দের কাছাকাছি অর্থবহ) কেউ নাই।” এখানে লক্ষনীয় যে, শব্দটি মুখে উচ্চারণ করলেন। বস্ততঃ এ ছিল তার মোহাসাবা এবং পূর্ণ সতর্ক হিসাব- নিকাশ। হযরত আবু তাল্হা (রোধিঃ)-এর হাদীসে বর্ণিত হয়েছে যে, তিনি নামাযে মগ্ন ছিলেন, এমন সময় একটি পাখী তার বাগানে উড়ে এসে বসলো ।পাখীটি তার বাগানের প্রচুর ও ঘন বৃক্ষ-লতা ও পত্র-পল্লপবের কারণে সেখান থেকে বের হতে পারছিল না। এ দেখে হযরত আবু তাল্হা নামাযের মধ্যে অন্যমনস্ক হয়ে পড়লেন। তার এই অম্যমনস্কতার কারণ যেহেতু এ বাণানটিই হয়েছে, তাই তিনি গোটা বাগানটিই আল্লাহ্র রাস্তায় দান করে দিলেন এবং এ অন্যমনস্কতার ক্ষতিপূরণের আশা করলেন। এ-ই ছিল তাদের মোহাসাবা ও হিসাব-নিকাশের সামান্যতম নমুনা। হযরত ইবনে সালাম রেহঃ) সম্পর্কে বর্ণিত হয়েছে যে, লাক্ড়ির একটি বোঝা তিনি নিজ মাথায় বহন করে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে এক ব্যক্তি তাকে বললো, হে আবূ ইউসুফ (তার উপনাম)! আপনার গোলাম_খাদেম থাকা সত্বেও আপনি নিজে এ কষ্ট করছেন কেন? তিনি বললেন £ ওহে! আমি চেয়েছি__-আমার নফস ও প্রবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়, নাকি সে এ বোঝা বহন করতে অস্বীকার করে? হযরত হাসান (রাযিঃ) বলেন £ “আল্লাহ্র প্রতি বিশ্বাসী প্রকৃত মুমিন আপন প্রবৃত্তির প্রতি কড়া দৃষ্টি রাখে এবং যাবতীয় কর্ম-কীর্তির বিষয়ে সর্বদা হিসাব গ্রহণ করে। বস্ততঃ যারা দুনিয়াতেই প্রত্যেকটি কাজ চিস্তা- ভাবনা ও চুলচেরা হিসাবের সাথে আঞ্জাম দিয়েছে, আখেরাতে তাদের হিসাব সহজ হয়ে যাবে ।” অতঃপর তিনি আরও ব্যাখ্যা করে বলেছেন £ “ উদাহরণতঃ মুমিনের সম্মুখে এমন কোন বস্তু এসে গেল, যা তার কাছে খুবই পছন্দনীয় ২৪৭ এনা এবং তার বিশেষ প্রয়োজনেরও বটে ; কিন্তু এর পরেও সে এটাকে শুধু এজন্যে পরিত্যাগ করে যে, তা আল্লাহ্র মীর খেলাফ। আমলের পূর্বে নফৃসের মোহাসাবা এরই নাম। আর যদি কখনও মুমিনের পক্ষ থেকে কার্যতঃ কোন ক্রটি বা স্খলন হয়ে যায়, তবে সে তৎক্ষণাৎ শোধরে যায় এবং নফ্সকে সম্বোধন করে বলে যে, এ কাজে তুই মোটেই অপারগ নস্ ; পুনরায় এ কাজ আর করবো না ইন্শাআল্লাহ। হযরত আনাস (োযিঃ) বর্ণনা করেন যে, একদা আমি হযরত উমর (রাযিঃ)_-এর সঙ্গে ছিলাম। মদীনার অদূরে তিনি পরিদর্শনে ঘুরা-ফেরা করছিলেন। হাটতে হাটতে আমরা বাগানে প্রবেশ করলাম। আমাদের মাঝখানে শুধু একটি দেওয়াল ছিল| হযরত উমর (রাধিঃ) তখন বলছিলেন, বাহ্ বাহ্ হে উমর আমীরুল মুমেনীন, দর্ত-অহমিকার শিকার হয়ো না; আল্লাহ্র কসম অবশ্যই তোমাকে আল্লাহ্র সম্মুখে একদিন জবাবদিহির জন্য দীড়াতে হবে, সে দিনকে ভয় কর, সাবধান হও। তা না হলে কঠিন শাস্তি ভোগতে হবে।” আল্লাহ্ পাক ইরশাদ করেন £ ই 5 “আর এমন আত্মার কসম করছি, যে নিজকে তিরজ্কার করে।” কিয়ামাহ £ ২) এ আয়াতের তফসীর প্রসঙ্গে হযরত হাসান (রাযিঃ) বলেন £ সত্যিকার মুমিন ব্যক্তি প্রতিটি কাজে আত্ম-সমালোচনা করে নিজের চুলচেরা হিসাব নিতে থাকে-_অমুক কথাটি বলেছো ; কি উদ্দেশ্যে বলেছো? এই যে খাদ্য খেলে কেন খেলে, কি ফায়দা তোমার সম্মুখে রয়েছে? এই যে পানীয় পান করলে ; এতে তোমার কি মাক্সাদ? এভাবে সে তার প্রতিটি পদক্ষেপে হুশিয়ারী অবলম্বন করে থাকে। পক্ষান্তরে, গাফেল ও খোদাবিমুখ যারা, _ তারা অবলীলায় দুনিয়ার যিন্দেগী অতিবাহিত করে ; কোনই চিস্তা-ফিকির বা হিসাব-নিকাশের প্রশ্ন তাদের জীবনে নাই। হযরত মালেক ইবনে দীনার ব্েহঃ) বলেন £ “আল্লাহ্ তা'আলা সেই বান্দার প্রতি রহম করুন যে নিজকে সম্বোধন করে বলে যে, ওহে! তুই
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।