২৩০ নেওয়ার পর তার কোন নিন্দাবাদ করবে না এসব আমল প্রকৃতপক্ষে তৃচ্ছ নয়)। হযরত বারা, ইবনে আযেব (রাযিঃ) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাদের উদ্দেশ্যে খুতবা (বয়ান) দিলেন। এমনকি গৃহে অবস্থানরতা মহিলাদেরকেও তা শুনালেন £ “ওহে! তোমরা যারা মুখে মুসলমান হয়েছো অথচ অন্তরে বিশ্বাস কর নাই, তারা মুসলমানদের নিন্দাবাদ করো না, তাদের দোষ খুজো না। কারণ যে তার ভাইয়ের দোষ খুজবে, আল্লাহ্ তার দোষ খুজবেন। আর যার দোষ খুজবেন তিনি তাকে অপমানিত করবেন_-যদিও সে ঘরের কোণে লুকিয়ে থাকে। বর্ণিত আছে, আল্লাহ্ তাআলা হযরত মুসা আঃ)-এর নিকট ওহী পাঠিয়েছেন যে, “গীবত এমন এক জঘন্য অভ্যাস, যদি কেউ এ থেকে তওবা করেও মারা যায়, তবুও সে সকলের পরে জান্নাতে প্রবেশ করবে। আর যদি গীবতের গুনাহে লিপ্ত থেকে মারা যায় তাপ্হলে সে জাহান্নামে সর্বপ্রথম প্রবেশকারীরে মধ্যে হবে।” হযরত আনাস (রাযিঃ) বর্ণনা করেন যে, একদা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে রোযা রাখতে বললেন এবং আরও বললেন যে, আমি অনুমতি না দেওয়া পর্যস্ত তোমরা কেউ রোযা ভঙ্গ করো না। লোকেরা সকলেই রোযা রাখলো। সন্ধ্যার সময় এক একজন এসে বলতে লাগলো ৪ ইয়া রাসূলাল্লাহ! আমি রোযা রেখেছি ; আপনি অনুমতি দিলে ইফতার করে নেই। তিনি অনুমতি দিতেন__এভাবে লোকেরা ইফতার করে নেয়। এদের মধ্যে একজন লোক এসে আরজ করলো, ইয়া রাসূল্লাল্লাহ্! আমার ঘরে দুইজন স্ত্রীলোক রোযা রেখেছে ; তারা আপনার খেদমতে উপস্থিত হতে লজ্জা পায়; তাদের রোযা ভঙ্গের অনুমতি প্রদান করলে তারা ইফতার করে নিতো। এ কথা শুনে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য দিকে মুখ ফিরিয়ে নিলেন। লোকটি পুনরায় কথাটি আরজ করলো। তিনি আবার মুখ ফিরিয়ে নিলেন। সে আবার আরজ করলো। তখন হুযূর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £ তারা রোযা রাখে নাই; যারা দিনভর মানুষের গোশত খেয়েছে তাদের রোযা কেমন করে হয়? তাদেরকে গিয়ে বলো-যদি রোযাদার হয়ে থাকে ২৩১ তাহলে যেন তারা বমন করে। লোকটি গিয়ে তাদেরকে জানালে পর তারা বমন করলো। এতে তাদের ভিতর থেকে জমাট রক্ত বের হলো। লোকটি পুনরায় এসে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবস্থা জানালো। তিনি বললেন £ কসম সেই পবিত্র সত্তার, যার হাতে আমার জান, এসব পদার্থ যদি তাদের পেটের ভিতর থেকে যেতো, তবে আগুন তাদের খেতো। অন্য বর্ণনায় ঘটনাটির শেষাংশ এভাবে বর্ণিত হয়েছে যে, হুযূর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নিলে সম্মুখ দিক থেকে এসে লোকটি বলতে লাগলো, হে আল্লাহ্র রাসূল! স্ত্রীলোক দু'জন মরণাপন্ন অবস্থায় আছে। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উপস্থিত করতে বললেন। উপস্থিত করা হলে দু'জনের একজনকে একটি পাত্রে বমন করতে বললেন। সে বমন করলো। ফলে, পাত্রটি রক্ত এবং পৃজে ভরে গেল। অতঃপর অপর স্ব্রীলাকটিকে বমন করতে বল্লেন। সে বমন করলো। এতেও একটি পাত্র রক্ত ও পূজে ভরে গেল। অতঃপর হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন £ এরা রোযা রেখে আল্লাহ্ তাআলার হালাল খাদ্য আহার করা থেকে বিরত রয়েছে ; কিন্তু আল্লাহ্ কর্তৃক হারামকৃত বস্ত (মৃত) ভক্ষণ করেছে। অর্থাৎ তারা একত্র বসে পরস্পর গীবত ও পবনিন্দায় লিপ্ত হয়ে মৃতদের গোশত খেয়েছি। হযরত আনাস (োযিঃ) বর্ণনা করেন যে, একদা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্মুখে সূদ ও সুদের জঘন্যতা প্রসঙ্গে বর্ণনা করেছেন যে, সুদের একটি মাত্র দিরহামও ছত্রিশ বার যেনা অপেক্ষা নিকৃষ্ট পাপ ; আর সবচেয়ে জঘন্য ও মারাত্মক সূদ হচ্ছে, কোন মুসলমানকে হেয় করা। চুগলখোরী চুগলখোরী করা অত্যন্ত জঘন্য ও নিন্দনীয় দোষ। আল্লাহ্ তা'আলা বলেন £ ০ এলি ৪১০ ৪৮০৩ কি পা
— পৃষ্ঠা ১১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।