২২৪ মনে করে, সে প্রকৃতপক্ষে মুনাফেকীর অতি নিকটবর্তী হয়ে রয়েছে।” হযরত হুযাইফাহ্ (রাযিঃ) বলেন £ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ অপেক্ষা আজকের যুগে মুনাফিকদের সংখ্যা অনেক বেশী। সে যুগে তারা নিজেদের নেফাক গোপন করে রাখতো ; কিন্তু আজকে তারা দিবালোকে প্রকাশ করে বেড়ায়। এ নেফাক সত্যিকারের ঈমানের বিপরীত এবং খুবই সুক্ম্ম বস্ত। যারা নিজেদের মধ্যে নেফাকের আশংকা বোধ করে, তারা এ থেকে দূরে রয়েছে, পক্ষান্তরে যারা নেফাক-মুক্ততার দাবী করে, তারাই আসলে এতে লিপ্ত। হযরত হাসান বসরী (রহঃ)-এর নিকট জনৈক ব্যক্তি মন্তব্য করেছিল যে, এ যুগে নেফাকের অস্তিত্ব নাই। তিনি বলেছিলেন £ “ওহে! মুনাফিকদের যদি দুনিয়াতেই ধ্বংস হয়ে যাওয়ার রীতি থাকতো, তবে তোমরা আতঙ্কের কারণে ঘর থেকে বের হতে পারতে না।” যদি িহৃম্বরূপ) লেজ গজানোর নিয়ম থাকতো, তবে আমরা রাস্তায় পা ফেলতে পারতাম না।” একদা এক ব্যক্তি হাজ্জাজের বিরূপ সমালোচনা করছিল। হযরত ইবনে উমর (রাযিঃ) তা শুনতে পেয়ে বলেছিলেন £ দেখ, যদি হাজ্জাজ তোমার এসব মন্তব্য শুনতে থাকতো, তাহলে কি তুমি তা করতে পারতে? লোকটি বললো £ না। হযরত ইবনে উমর (োযিঃ) বললেন £ “আমরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এটাকে মুনাফেকী মনে করতাম।” হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ “দুনিয়াতে যে ব্যক্তি মানুষের সাথে দ্বিমুখী আচরণ করে, কিয়ামতের দিন আল্লাহ্ তা'আলা তাকে 'শাস্তিত্বরূপ) দুই জিহ্বাবিশিষ্ট করে উঠাবেন।” হাদীস শরীফে আরও ইরশাদ হয়েছে £ সবচেয়ে নিকৃষ্ট মানুষ সে, যে দ্বিমুখী আচরণ করে-একজনের সাথে সে এক রকম বলে, অপরজনের সাথে সে-কথাটিই অন্য রকম বলে। ২২৫ হযরত হাসান বসরী (েহঃ)-এর নিকট বলা হয়েছিল যে, এক সম্প্রদায়ের লোক মনে করে যে, তাদের মধ্যে কোনরূপ মুনাফেকী নাই। তিনি বলেছেন £ “আমি যদি নিশ্চিতভাবে জানতে পারি যে, আমার মধ্যে নেফাক অর্থাৎ মুনাফেকী নাই, তবে এটা সোনায় ভরপুর সারা জাহান অপেক্ষা আমার কাছে প্রিয়।” | হযরত হাসান (োযিঃ) আরও বলেন £ মন-মুখ, প্রকাশ্য-অপ্রকাশ্য এবং ভিতর-বাইর এক না হওয়া মুনাফেকীর লক্ষণ।” _ হযরত হ্্যাইফাহ্ (রাষিঃ)-এর নিকট এক ব্যক্তি বললো £ আমার আশংকা হয় যে, আমি মুনাফিক হয়ে গেলাম কিনা। তিনি বললেন £ তুমি যদি নিজ সম্পর্কে মুনাফেকীর আশংকা বোধ না করতে, তাহলে সত্যিই তুমি মুনাফিক হতে। হযরত ইবনে আবী মুলাইকাহ (রহঃ) বলেন £ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একশত ত্রিশ জন কিবা (অপর বর্ণনায়) একশত পঞ্চাশ জন সাহাবীর সঙ্গে আমার দেখা হয়েছে, তাদের প্রত্যেকেই নিজের সম্পর্কে নেফাকের আশংকা করতেন। (এ ছিল তাদের খোদা-ভীতি ও অতি উচ্চ পর্যায়ের ঈমানী চেতনা ।) বর্ণিত আছে, হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আলোচনা প্রসঙ্গে একজন লোকের খুবই প্রশংসা করলেন। একটু পরেই সে লোকটিও মজলিসে এসে উপস্থিত হয় ; মাত্রই উযূ করে আসার কারণে তাঁর চেহারা থেকে উযুর পানি গড়িয়ে পড়ছিল, তার হাতে ছিল পাদুকাছয়, দুই চোখের মধ্যমতী স্থানে সিজদার চিহৃ পরিলক্ষিত হচ্ছিল। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলাল্লাহ! ইনিই সেই লোক, যার আমরা প্রশংসা করেছি। হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £ আমি তো এর মুখমণ্ডলে শয়তানের ছাপ লক্ষ্য করছি। লোকটি সালাম দিয়ে সাহাবায়ে কেরামের সাথে মজলিসে বসে গেল। হুযূর তাকে উদ্দেশ্য করে বললেনঃ বল-_তূমি যখন এখানে উপবিষ্ট লোকদের প্রতি দৃষ্টিপাত করেছো, তখন তামার মনে কি একথা আসে নাই যে, এদের মধ্যে তোমার চেয়ে শ্রেষ্ঠ ১৫ |
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।