২৯৮ স্বল্পতা ও নিয়ন্ত্রণ মানুষকে নির্জনতা অবলম্বনে অভ্যত্ত করে তোলে। কথা- বার্তা কমিয়ে দিলে মানুষ উৎপীড়ন ও প্রতিশোধ থেকে নিচ্কৃতি পায়। ফলে নফস ও প্রবৃত্তির ক্ষতি সাধন থেকেও তুমি বেচে থাকবে। পাপাচারের ঘোর অন্ধকারও তোমাকে আচ্ছন্ন করতে পারবে না। এভাবে নফসের ধ্বংসাত্মকতা থেকে তুমি রেহাই পেয়ে যাবে। এর শুভ পরিণাম এই হবে যে, তোমার এই নফ্স জ্যোতির্ময়, স্বচ্ছ ও আধ্যাত্মিকতায় প্রভাবিত হবে, নেক আমল ও ইবাদতের পথে চলমান হবে ; যেমন তীব্র গতিসম্পন্ন ঘোড়া ময়দানে দৌড়ায় এবৎ বাদশাহ বাগানে ভ্রমণ করে।” ইয়াহ্য়া ইবনে মুআয রাযী (েহঃ) আরও বলেছেন £ “মানুষের শক্র তিনটি £ দুনিয়া, শয়তান ও নফ্স। ঘৃণা ও অনাসক্তির মাধ্যমে দুনিয়া থেকে, বিরোধিতা করে শয়তান থেকে এবং ইন্দ্রিয়জ কামনা-বাসনা ও ভোগ- বিলাস পরিহার করে নফস থেকে আত্মরক্ষা কর।” প্রকৃতপক্ষে সে লোভ-লালসা ও সীমাতিরিক্ত কামনা-বাসনার শিকার হয়ে যায়। তার নিজের নিয়ন্ত্রণে তখন আর কিছুই থাকে না; ভীত অপদস্ত হয়ে সে প্রবৃত্তির হাতে বন্দী হয়; লাগাম ধরে প্রবৃত্তি তাকে যেদিকে ইচ্ছা সেদিকে ঘুরায়। সর্বতোভাবে তার অন্তর নেককার্যসমূহ হতে বঞ্চিত হয়ে যায়।” হযরত জাফর ইবনে হুমাইদ রেহঃ) বলেন £ সকল জ্ঞানী-গুণী লোকেরা এ ব্যাপারে একমত যে, নেয়ামত পাওয়া যাবে নেয়ামত বর্জনে। এ ছাড়া আর কোন উপায় নাই। অর্থাৎ পার্থিব ভোগ-বিলাস ত্যাগ করলেই আখেরাতের নায-নেয়ামত হাসিল হবে। হযরত আবু ইয়াহ্য়া ওয়ার্ুরাক (রহঃ) বলেন £ “যে ব্যক্তি আপন প্রবৃত্তির অনুকূলে অঙ্গ-প্রত্যাঙ্জাদির খাহেশ মিটিয়েছে, প্রকৃতপক্ষে সে নিজ অন্তরে লঙ্জা ও অপমানের বৃক্ষ রোপণ করেছে।” হযরত ওহাইব ইবনে ওয়ার্ুদ রেহঃ) বলেন £ “রুটির অতিরিক্ত আর সবই প্রবৃত্তিপরায়ণতা।” তিনি আরও বলেছেন $ “যারা পার্থিব লোভ-লালসায় মত্ত হয়ে গেছে তারা যেন যিল্লত ও অপমানের. জন্য প্রস্তুত থাকে ।” ২১৯ বর্ণিত আছে, হী রা হানি পদে নিয়োজিত হয়ে ক্ষমতার আসনে অধিষ্ঠিত হয়ে বার হাজার সর্দারকে সাথে নিয়ে বের হয়েছিলেন, তখন মিসরীয় আযীষের (বাদশাহ) স্ত্রী বলেছিলেন £ “পবিত্র সেই মহান সত্তা, যিনি পাপাচারের কারণে বাদশাহদেরকে গোলামে পরিণত করেছেন আর ইবাদত-বন্দেগী ও রিয়াযত-মোজাহাদার ফলশ্রুতিতে গোলামদেরকে বাদশাহ্ বানিয়েছেন। বস্তৃতঃই লোভ-লালসা ও প্রবৃত্তি পরায়ণতাই বাদশাহদেরকে গোলামী পর্যস্ত পৌছিয়েছে আর সীমালংঘনকারীদের এটাই সাজা। পক্ষান্তরে ধৈর্য ও খোদাভীতি গোলামদেরকে বাদশাহী পর্যস্ত পৌছিয়েছে। হযরত ইউসুফ (আঃ) বলেছিলেন, যা কুরআনে বর্ণিত হয়েছে £ প্ টি পা পিতা টি গি টি রা রা শর্পা পর পি এগ তা তি টি তর 2 ০৮০০) ৮৯) 0৩9 4৬1 ০৯৮০৯ 5 9 ০৯ ৪ “বাস্তবিক যে ব্যক্তি গুনাহ থেকে বেচে থাকে এবং ছবর অবলম্বন করে, আল্লাহ্ তা'আলা এমন নেক্কার লোকদের কর্মফলকে বিনষ্ট করেন না।” (ইউসুফ £ ৯০) হযরত জুনাইদ বাগদাদী রেহঃ) বলেছেন £ “এক রাতে আমি খুবই বিব্রত বোধ করছিলাম__যিকির-আযকারে মশগুল হলাম ; কিন্তু এতে আমি সেই স্বাদ ও স্বস্তি অনুভব করি নাই যা অন্য সময় হতো। নিদ্রা যাওয়ার ইচ্ছা করে শয্যা গ্রহণ করলাম। কিন্তু তা-ও সম্ভব হলো না। অতঃপর উঠে বসে পড়লাম ; কিন্তু তখন আমার বসার শক্তিও ছিল না। অবশেষে ঘর থেকে বের হয়ে দেখলাম__এক ব্যক্তি গায়ের উপর চুগা (পোষাক বিশেষ) জড়িয়ে পথের মাঝখানে পড়ে রয়েছে। সে আমার আগমন অনুভব করে বললো £ হে আবুল কাসেম (হযরত জুনাইদের উপনাম)! তুমি জলদি এদিকে আস। আমি বললাম, হে আমার সর্দার! আপনি কোন প্রতিশ্রুতি ছাড়াই এসে গেলেন? তিনি বললেন, হা, আমি আল্লাহ্ তা'আলার নিকট দো'আ করেছিলাম, আমার জন্য তোমার অন্তরকে যেন উদ্বেলিত করেন। আমি বললাম, ঠিক তাই হয়েছে ; এখন বলুন, আপনার প্রয়োজন কি? তিনি প্রশ্ন করলেন £ নফ্সের রোগের চিকিৎসা হয় কখন? আমি বললাম £ “যখন নফস তার সাধ-অভিলাষ ও বাসনার বিপরীত চলে।” একথা শুনে তিনি
— পৃষ্ঠা ১০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।