Mukashafatul Qulub 02 — mukashafatul qulub 02
/ ২০৫
📝 লেখা 📖 পিডিএফ

নু কাশাফাতু কুলুব ২১৬ বাসস্থান।” নোধিআত £ 8০, ৪১) আরও ইরশাদ হয়েছে £ 22222 ৮০৪ ৯৪-৩ ৫১১ 4৬। ০১৮০০ ৫৯১৯ ৬৬০৪। তারা সেইসমস্ত লোক, যাদের অন্তরকে আল্লাহ তা'আলা তাকওয়া'র জন্য বিশুদ্ধ করেছেন” (হুজুরাত £ ৩) এক ব্যাখ্যা অনুযায়ী উপরোক্ত আয়াতের অর্থ হচ্ছে, তাদের অন্তর থেকে পার্থিব সাধ-অভিলাষ ও লোভ-লালসার প্রবৃত্তি নিবৃত্ত করে দেওয়া হয়েছে। হুযূর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন £ “মুমিন ব্যক্তি পঞ্চবিধ কঠিন অবস্থার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করে £ এক. অন্যান্য মুমিন তার প্রতি ঈর্ষা করে। দুই. মুনাফিক তার প্রতি শক্রতা পোষণ করে। তিন. কাফের তার সাথে যুদ্ধ করে। চার, শয়তান তাকে পথভ্রষ্ট করার চেষ্টা করে। পাচ. নফ্স তার সাথে ঝগড়া ও মোকাবেলা করে।” নফ্স ও প্রবৃত্তি যে বস্তৃতই মুমিনের শত্র, তা এ হাদীস থেকে পরিষ্কার বোঝা গেল। কারণ, এই নফ্‌স তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য সবসময়ই ঝগড়া, মোকাবেলা ও চেষ্টা করতে থাকে। কাজেই নফসের বিরুদ্ধে জেহাদ করা এক অপরিহার্য কর্তব্য। বর্ণিত আছে, হযরত দাউদ (আঃ)-এর নিকট আল্লাহ্‌ তা'আলা ওহী পাঠিয়েছেন £ হে দাউদ! নফ্‌স ও প্রবৃত্তির অনুসরণ থেকে নিজে আত্মরক্ষা কর এবং তোমার সহচরবৃন্দকেও তা থেকে সতর্ক কর। কারণ, যারা প্রবৃত্তির অনুসরণ ও পার্থিব সাধ-অভিলাষে মত্ত, তাদের বিবেক-বুদ্ধি লোপ পেয়ে যায়, ফলে তারা আমার মা'রেফাত ও পরিচয় থেকে বঞ্চিত থাকে। হযরত ঈসা (আঃ) বলেন, “সুসংবাদ তাদের জন্য, যারা অদৃশ্য-গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে আল্লাহ্‌র ওয়াদাসমূহকে প্রাধান্য দিয়েছে এবং স্বচক্ষে প্রত্যক্ষিত পার্থিব সাধ-অভিলাষ ত্যাগ করেছে।” হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করে প্রত্যাবর্তনকারী ২১৭ প ০ কু, লু এ একটি দলকে উদ্দেশ্য করে বলেছিলেন £ “তোমরা ছোট জিহাদ থেকে প্রত্যাবর্তন করে বড় জিহাদের দিকে আসলে। আরজ করা হলো, ইয়া রাসূলাল্লাহ! বড় জিহাদ কোন্টি? তিনি বললেন £ বড় জিহাদ হচ্ছে, নিজের নফসের সঙ্গে জিহাদ করা।” রি তিনি আরও ইরশাদ করেছেন £ “প্রকৃত মুজাহিদ সেই ব্যক্তি, যে আল্লাহ্‌র আনুগত্য ও হুকুম পালনে স্বীয় নফসের বিরোধিতা করতে পারে ।” হযরত সুফিয়ান সওরী (রহঃ) বলেন £ “নফসের বিরোধিতার চাইতে কঠিন কিছু আমি অনুভব করি নাই ; কখনও সে আমার উপর বিজয়ী হয়ে যায়, আর কখনও আমি” হযরত আবুল আব্বাস মাওসেলী (েহঃ) স্বীয় নফসকে সম্বোধন করে বলেছেন £ “তৃই রাজপুতদের সাথে মিশে দুনিয়া উপার্জনেও মনোযোগী হস্‌ না কিংবা নেক বান্দাদের সাথে মিশে আখেরাতের কাজেও মনোযোগী হস না; আমি তোকে নিয়ে জান্নাত ও জাহান্নামের মাঝখানে ঝুলছি; তোর শরম আসা উচিত।” হযরত হাসান (রাযিঃ) বলেছেন £ “নফ্সের চেয়ে মারাত্মক অবাধ্য জানোয়ার আমি আর দেখি নাই ; এটাকে নিয়ন্ত্রণের জন্য শক্ত লাগামের প্রয়োজন ।” হযরত ইয়াহয়া ইবনে মুআয রাযী রেহঃ) বলেন £ কৃচ্ছ-সাধনার তরবারী দ্বারা নফ্সের বিরুদ্ধে জিহাদ চালিয়ে যাও। এ সাধনা চার রকমে হতে পারে £ এক. খাদ্যের পরিমাণ কমিয়ে দাও । দুই, নিদ্রা কমিয়ে দাও | তিন, প্রয়োজনের অতিরিক্ত কোন কথাই বলো না। চার. মানুষের কষ্টদায়ক আচরণ সহ্য কর। খাদ্য কমিয়ে দিলে লোভ-লালসা ও অভিলাষ-রিপুর মৃত্যু ঘটে। নিদ্রা কমিয়ে দিলে চিন্তা-চেতনা স্বচ্ছ ও পবিত্র হয়। কথা-বার্তা কম করলে বিপদ_আপদ থেকে নিরাপদে থাকা যায়. | মানুষের দুর্যবহার ও কষ্টদায়ক আচরণে ধৈর্য ধারণ করলে নিজের অভীপ্সিত লক্ষ্যে পৌছা যায়। নিষ্ঠুর ও কষ্টদায়ক আচরণে ধৈর্য ধারণ করা বস্ততই বড় সাধনা। মানব-প্রবৃত্তি একদিকে যদি ্বেচ্ছাচারে উদ্ৃদ্ধ হয়ে পাপাচারে লিপ্ত হতে উদ্যত হয়, তাহলে অপর দিকে খাদ্যের কমতি তাকে রক্ষা করার জন্য তাহাজ্জুদ নামায অপেক্ষা অধিকতর ধারালো তরবারীর কাজ করে। নিদ্রার

— পৃষ্ঠা ১০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।