অন্তরঙ্গ বন্ধু গ্রহণ করে নিবে। তাকে নিজের সর্ববিধ অবস্থার উপর কড়া ৃষ্টিসম্পন্ন পর্যপেক্ষক বানিয়ে নিবে। সে তোমার বাহ্যিক ও আভ্যন্তরীণ যাবতীয় দোষক্রটি সম্পর্কে তোমাকে সতর্ক করবে। জ্ঞানী-গুণী বুযুর্ণানে দ্বীনের এটাই ছিল এ সম্পকীয় পদ্ধতি। হযরত উমর (রাযিঃ) বলেন, আল্লাহ্ তা'আলা সেই ব্যক্তির উপর রহম করুন, যে আমার দোষ-ত্রটি আমাকে বলে দেয়। তিনি হযরত সালমান ফারেসী (াযিঃ)-কে জিজ্ঞাসা করতেন £ আপনার দৃষ্টিতে আমার মধ্যে কিকি দোষ রয়েছে? তিনি বলতেন £? কে আপনাকে এরূপ বিষয় বলার সাহস করবে? হযরত উমর বারবার অনুরোধ করার পর তিনি বললেন £ আমি জানতে পেরেছি_-আপনার দস্তরখানে দুই পদের তরকারী হয়, আপনার দুই জোড়া পোষাক রয়েছে ; এক জোড়া দিবসের আরেক জোড়া রাতের। তিনি পুনরায় অনুরোধ করলেন__-আমার আরও কোন দোষ বলুন। হযরত সালমান বললেন £ আর জানা নাই। হযরত উমর রোযিঃ) বললেন £.যে দুটি বলেছেন সে দুর্টিও আমার যথেষ্ট অপরাধ। তিনি হযরত হ্যাইফাহ্ (রাযিঃ)_কে সময় সময় জিজ্ঞাসা করতেন ঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নিকট মুনাফেকদের সম্পর্কে গোপন তথ্য বলতেন ; আমার মধ্যে কি আপনি নেফাকের কোন আলামত লক্ষ্য করুন? এতো প্রতাপশালী ও উচ্চ মর্যাদার অধিকারী হওয়া সত্বেও হযরত উমর (রাযিঃ)-এর মধ্যে আল্লাহ্র ভয় কি পর্যায়ে ছিল যে, নিজের নফসের বিষয়ে মোটেই নিশ্চিন্ত ছিলেন না। বস্তুতঃ জ্ঞান_বুদ্ধি ও চিন্তা-চেনতা যার পরিপূর্ণতা লাভ করে তার মধ্যে কখনও অহংকার ও আত্মন্তরিতা স্থান পেতে পারে না; প্রতি মুহূর্তে সে নফসের চুলচেরা হিসাব নিতে থাকে। কিন্তু আজকের যুগে এরূপ লোকের অস্তিত্ব একেবারেই নগণ্য। সেইসঙ্গে এরূপ দোস্ত-আহবাব ও বন্ধুবান্ধবেরও অভাব যারা দ্বীনের ব্যাপারে কোনরূপ খাতির ও শৈথিল্য না করে প্রকৃত হিতাকাহ্খী হয়ে তোমার দোষ-ক্রটি তোমাকে ব্যক্ত করবে কিৎবা অন্ততঃপক্ষে বিদ্বেষমুক্ত মন-মানসিকতা নিয়ে স্বীয় ওয়াজিব দায়িত্বটুকু আদায় করবে। বরং বাস্তবে যা দেখা যায়, তা হচ্ছে__অধিকাংশই আজকাল হিংসা-বিদ্বেষের শিকার ২১৩ হয়ে রয়েছে। অথবা স্বার্থের মোহান্ধতায় এমন লিপ্ত রয়েছে যে, প্রকৃতপক্ষে যা দোষ নয়, সেটাকে দোষ বলে ব্যক্ত করছে, কিংবা এমন শিথিলতা অবলম্বন করছে যে, যা প্রকৃতই দোষ, সেটাকে দোষ বলে অভিহিত করছে না। এ জন্যেই হযরত দাউদ তাঈ (রহঃ) লোকজন থেকে পৃথক হয়ে থাকতেন। একদা কেউ তাঁকে জিজ্ঞাসা করেছিল £ আপনি জনমনুষ্যের সত্রবে থাকেন না কেন? তিনি বলেছেন £ 522 ৬৮৩ পাট পি টি পার্ট পর £ তা পলা পা তার তা 3 3০০254209৩০ “যারা আমার দোষ-ত্রটি গোপন করে রাখে ; সংশোধনের নিমিত্ত আমার নিকট ব্যক্ত করে না তাদের সংশ্রব দিয়ে আমার কি লাভ?” বুঝা গেল, আল্লাহ্র ওলীগণ মনে-প্রাণে চাইতেন, তাঁদের দোষ-ক্রটি ব্যক্ত করে তাদেরকে যেন সতর্ক করা হয়। কিন্তু আমাদের অবস্থা তো এই যে, যে ব্যক্তি আমাদেরকে সদুপদেশ প্রদান করে ; আমাদের দোষ বলে সাব্যস্ত করি। চিন্তার বিষয়__আমাদের এহেন দুরবস্থা ঈমানের নিল্নতম পর্যায়কেও অতিক্রম করে একেবারে ধ্বংসন্মুখ না করে। কেননা, মন্দ স্বভাব মূলতঃ ধ্বংসাত্মক সর্প ও বৃশ্চিকের ন্যায় ; যদি কেউ বলে, তোমার পোষাকের ভিতর একটি বৃশ্চিক বা সর্প রয়েছে, তবে এই সতকঁকিরণের জন্য আমরা তার শোকরগুযার হই এবং তৎক্ষণাৎ তা দূর করতে উঠে পড়ে সচেষ্ট হই; সেটাকে হত্যা না করা পর্যন্ত নিঃশ্বাস ফেলি না। পরিশেষে আনন্দ বোধ করি যে, সর্প বা বিচ্ছু থেকে বেচে গেছি। অথচ এই সর্প বা বিচ্ছুর ক্ষতি আমাদের ইহজাগতিক দেহ পর্যন্তই সীমাবদ্ধ ; এক-_দুর্দন পর তা নিরাময়ও হয়ে যেতে পারে। পক্ষান্তরে, মন্দ স্বভাব ও দুশ্চরিত্রাবলীর ধ্বংসাত্মক প্রতিক্রিয়া মানুষের অন্তঃকরণকেও ধ্বংস করে দেয় এবং প্রবল আশংকা থাকে যে, মৃত্যুর পর তা চিরকাল থেকে যাবে। এতদসত্বেও আমরা আমাদের দোষ-ক্রটি ও দুশ্চরিত্রাবলীর সর্প-বিচ্ছু সম্পর্কে সতর্ককারীদের শোকরগুযার হইনা ; এসব মন্দ স্বভাব দূরীকরণে সচেষ্ট হই না। উপরস্ত হিতাকাত্থী উপদেশ দাতার সাথে শক্রতামূলক আচরণ করে বলি, আপনিও তো অমুক অপরাধ ও অন্যায় কাজ করে থাকেন। এহেন আচরণের অনিবার্য
— পৃষ্ঠা ১০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।