Mukashafatul Qulub 02 — mukashafatul qulub 02
/ ২০৫
📝 লেখা 📖 পিডিএফ

নুকাশাফাতু। ৫ শেন ্ রি বহনকারীগণ দো'আ করতে থাকে ; যতদিন সেই বাতির আলো বিদ্যমান থাকে, ততদিন এই দোঁআ চলতে থাকে।” হযরত আলী (রোধিঃ) বলেন, কোন নেক বান্দার যখন মৃত্যু হয়, তখন পৃথিবীর যে যে স্থানে সে নামায পড়েছিল এবং আসমানের যে যে স্থান দিয়ে তার নেক আমল উপরে উথ্থিত হতো, সেই স্থানসমূহ তার জন্য ক্রন্দন করে। অতঃপর হযরত আলী এই আয়াতটি তেলাওয়াত করলেন £ ৫: পা পাক পণ পাপ ৪ প্র ৮৪ পি ৪ জপ 6 ০১০১৮১-০০ 1৯০৮ ৮০৪ ০১৪১২।9 ৮৮৫৭1-০০০০ এ ৬৪ “তাদের জন্য না আসমান ও যমীনের কান্না আসল, আর না তাদেরকে অবকাশ দেওয়া হলো।” (দুখান £ ২৯) হযরত ইবনে আববাস (রাধিঃ) বলেন, পুণ্যবান ব্যক্তির মৃত্যুর পর যমীন তার জন্য চল্লিশ দিন পর্যন্ত কীদতে থাকে।” হযরত আতা খুরাসানী (রহঃ) বলেন, ভূপৃষ্ঠের যে কোন খণ্ডে কোন বান্দা যদি আল্লাহ্‌র জন্য একটি সেজদাও করে থাকে তবে সেই ভূখণ্ড তার জন্য কিয়ামতের ময়দানে সাক্ষ্য প্রদান করবে এবং তার মৃত্যুর দিন সে ক্রন্দন করে থাকে।” হযরত আনাস (োযিঃ) বলেন, “যমীনের যে অংশের উপর নামায আদায় করা হয়, সে অংশটি তার আশেপাশের অন্যান্য ভূখণ্ডের উপর গর্ব করে এবং আল্লাহ্‌র যিকর ও ইবাদতের কারণে সে পুলক বোধ করে, এমনকি ব্যক্তির জন্য যমীন সঙ্জিত হয়।” বর্ণিত আছে, কোন দল যখন কোন এলাকায় অবতরণ করে, তখন সেই এলাকার ভূখণ্ড তাদের নামায ও যিক্র-আযকারের দরুন আল্লাহ্‌র কাছে তাদের প্রতি দয়া ও অনুগ্রহের জন্য দো'আ করে, পক্ষান্তরে যদি (ইবাদত-বন্দেশীতে) অবহেলা করা হয়,তবে তাদেরকে অভিশাপ দেয়।” অধ্যায় £ ৭৬ রিয়াফত-মুজাহাদা ও অলৌকিক ক্ষমতার অধিকারী বুযুর্গদের মর্যাদা স্মরণ রেখো, আল্লাহ্‌ তা'আলা যখন কোন বান্দার ভালাই ও মঙ্গলের ইচ্ছা করেন, তখন তাকে স্বীয় দোষ- ত্রুটির উপর দৃষ্টি রাখার তওফীক দান করেন। যার দৃষ্টি প্রকৃতই গভীর, সে কখনও নিজের অন্যায়-অপরাধ ও দোষ-ত্রটির বিষয়ে অচেতন থাকতে পারে না। বস্ততঃ স্বীয় নফস ও প্রবৃত্তির এলাজ-প্রতিকার তখনই সম্ভব, যখন সংশ্লিষ্ট রোগব্যাধি সম্পর্কেও সচেতন থাকা হবে। কিন্তু দুঃখের বিষয় যে, অধিকাংশ লোকই নিজের আয়ের ও দোষ-ত্রটির বিষয়ে এমন গাফেল যে, অন্যের চোখের সামান্য একটি কণাও দৃষ্টিগোচর হয় ; কিন্তু নিজের চোখের শাতীর বা বৃক্ষকাণ্ডটিও দেখা যায় না। যে ব্যক্তি নিজের রোগ_দোষ সম্পর্কে অবগত হওয়ার আগ্রহ রাখে, তার উচিত নিন্মোক্ত চার পদ্ধতির অনুশীলন করা £ এক-_কুরআন ও হাদীসের অনুসারী, নফসের রোগ-দোষ ও এতদ- সম্পর্কিত যাবতীয় ও সূক্ষ্ম বিষয়াদি সম্পর্কে বিজ্ঞ-পরিপক খাঁটা বুযুর্গের সান্নিধ্য অবলম্বন করবে। তিনি নফসের দোষ ও রোগ-ব্যাধি নির্ণয় করতঃ এর যথাযোগ্য চিকিৎসার ব্যবস্থা করবেন। সে ব্যক্তির কর্তব্য হবে_ পূর্ণ আনুগত্য ও ভক্তি সহকারে আধ্যাত্মিক মুরুববীর নির্দেশিত পথে রিয়াযত- মুজাহাদা ও সাধনায় ব্রতী হওয়া। শায়খ ও মুরীদ এবং উত্তায ও শাগরেদের মধ্যে এরূপ সম্পর্কই হওয়া উচিত যে, শায়খ ও উত্তায নফসের রোগ ও দোষসমূহ চিহিত করে সেগুলোর প্রতিকার বিধান করবেন আর মুরীদ ও শাগরেদ মনোযোগ সহকারে সিদ্ধি-সাধনায় ব্যাপ্ত হবে। কিন্ত বর্তমান যুগে এসব বিষয়ের অস্তিত্ব একেবারেই নগণ্য।

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।