Mukashafatul Qulub 02 — mukashafatul qulub 02
/ 205
📝 Text 📖 PDF

মুকাশাফাতুল-কুলুব ২০ টি হযরত উবাদাহ্‌ ইবনে ছামেত (রাহিঃ) বলেন £ “আমার প্রাণপ্রিয় দোস্ত হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাকে সাতটি নম্ীহত করেছেন। তন্মধ্যে চারটি এই)__-এক, আল্লাহ্‌র সাথে কাউকে বা কোন কিছুকে শরীক করো না, এমনকি যদি তোমাকে কেটে টুক্রা টুকরাও করে ফেলা হয় বা আগুনে নিক্ষেপ করা হয় বা শুলিতে চড়ানো হয়। দুই, স্বেচ্ছায় কখনও নামায ত্যাগ করো না। কারণ, এরূপ ব্যক্তি স্বীন ও মিল্লাতের গণ্ডিবহির্ভত হয়ে যায়। তিন, আল্লাহ্‌র না-ফরমানী ও : পাপাচারে লিপ্ত হয়ো না। কেননা, পাপকর্ম আল্লাহ্‌ তা'আলার রোষ ও অসন্তুষ্টির কারণ হয়। চার, মদ্যপান করো না। কারণ, মদ্যপান সর্ববিধ গুনাহের শিকড়। | ওয়াসাল্লামের সাহাবীগণ যাবতীয় আমলের মধ্যে একমাত্র নামায ব্যতীত অন্য কোন আমল ত্যাগ করাকে কুফরী বলে মনে করতেন না।' হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন £ 'কুফ্র ও ঈমানের মধ্যে পার্থক্য হয় নামাযের দ্বারা ; সুতরাং যে নামায ত্যাগ করলো, সে শিরক করলো।' অপর এক হাদীসে বর্ণিত হয়েছে, “যে নামায ত্যাগ করলো, ইসলামে তার কোন অংশ নাই। আর যার উফ সঠিক নয়, তার নামাযও দুরুত্ত নয়।। ্ববুরানী শরীফে বর্ণিত হয়েছে, যার আমানতদারী নাই, তার (পূর্ণ) ঈমান নাই। আর যার নামায নাই, তার দ্বীন বলতে কিছু নাই। বস্ততঃ ছ্বীনের জন্য নামাযের গুরুত্ব এমন, যেমন শরীরের জন্য মাথার গুরুত্ব । হযরত আবুদ্দার্দা (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন £ 'রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নছীহত করেছেন £ আল্লাহ্‌র সাথে শরীক করো না, এমনকি যদি তোমাকে কেটে খণ্ড-বিখণ্ড করে দেওয়া হয় বা আগুনে জ্বালিয়ে দেওয়া হয় বা শুলিতে চড়ানো হয়। ফরয নামায কখনও ত্যাগ করো না; যে ব্যক্তি ইচ্ছাকৃত নামায ত্যাগ করবে, তার বিষয়ে আমার কোন দায়িত্ব থাকবে না। মদ্যপান করো না, কারণ, তা ২১ সকল পাপাচারের মূল? হযরত ইবনে আব্বাস (রাধিঃ) সম্পর্কে বর্ণিত আছে, তার চক্ষুর দৃষ্টিশক্তি যখন হ্রাস পেয়েছিল, তখন কেউ তাকে বলেছিল, আপনি কয়েকদিনের জন্য নামায থেকে বিরত থাকলে আমরা আপনার চিকিৎসা করে সেরে নিতাম। হযরত ইবনে আব্বাস (রাধিঃ) বললেন £ “যে নামায ত্যাগ করবে, কেয়ামতের দিন সে আল্লাহ্‌র সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যে, তিনি তার উপর খুবই রাগান্বিত থাকবেন। ত্ববরানী শরীফে বর্ণিত হয়েছে, এক ব্যক্তি হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে আরজ করলো, ইয়া রাসূলাল্লাহ্‌ ! আমাকে এমন কিছু উপদেশ দান করুন, যে অনুযায়ী আমল করলে আমি বেহেশতে প্রবেশ করতে পারি। হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন £ “তোমাকে যদি কঠিন শাস্তিও দেওয়া হয় বা আগুনে নিক্ষেপ করা হয়, তবুও আল্লাহ্‌র সঙ্গে শিরক করো না। পিতা-মাতার অবাধ্যতা করো না, এমনকি তারা যদি তোমাকে তোমার ধন-সম্পদ ও সর্বস্ব থেকে বঞ্চিতও করে দেয়, তবুও তাদের অবাধ্যতা থেকে বিরত থাক। আর স্বেচ্ছায় কখনও নামায ত্যাগ করো না। কারণ, নামাষ ত্যাগকারী ব্যক্তি আল্লাহ্‌র অনুগ্রহদৃষ্টির বহিভূতি হয়ে যায়। অপর এক হাদীসে বর্ণিত হয়েছে, তোমাকে হত্যা করা হলে বা অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলেও আল্লাহ্‌র সঙ্গে শির্ক করো না, পিতা-মাতার অবাধ্যতা করো না; তারা যদি তোমাকে তোমার ধন-সম্পদ ও স্ত্রী- পরিজন থেকে পৃথক হয়ে যেতে বলে, তবুও তাদের বাধ্য থাক। ফরয নামায স্বেচ্ছায় কখনও ত্যাগ করো না। কারণ, এরপ ব্যক্তি আল্লাহ্‌র নিরাপত্তা হতে বঞ্চিত। শরাব পান করো না। কারণ, শরাব সর্ববিধ পাপের মূল। গুনাহ্‌ থেকে পরহেয কর, কেননা গুনাহ্‌ আল্লাহ্‌র অসন্তষ্টি ও রোষের কারণ হয়। জেহাদের ময়দান হতে পলায়ন করো না, এমনকি ব্যাপক ক্ষয়-ক্ষতি দেখা দিলেও নয়। সাধারণভাবে মৃত্যু (মহামারী) দেখা দিলেও তুমি দৃঢ়পদ থাক। সামর্থ অনুযায়ী পরিবার-পরিজনের জন্য খরচ কর, তাদের প্রতি শাসনের বেত্র উত্তোলিত রাখতে অবহেলা করো না, সদা আল্লাহ্‌র ভয় প্রদর্শন কর।,

— Page 10 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.