১৮৪ অনভ্যস্ত ব্যক্তি চামড়ার গুদামে গমন করে, তাগ্হলে দুর্খন্ধের কারণে সেখানে কিছু সময়ও অবস্থান করতে পারে না; কিন্তু চামড়া শুস্ককারী ব্যবসায়ীদের অবস্থা সম্পূর্ণ বিপরীত, তারা চামড়ার উপর বসে খাওয়া-দাওয়া করছে, তবুও অভ্যস্ত হওয়ার কারণে কোনরূপ দুর্গন্ধ অনুভব করছে না, গীবতের অবস্থাও ঠিক তদ্রপ। হযরত কা'ব (রাধিঃ) বলেন,_আমি কোন আসমানী গ্রন্থে পড়েছি £ গীবত এমন এক জঘন্য অভ্যাস, যদি কেউ এ থেকে তওবা করে মারা যায়, তবুও সে সকলের শেষে জান্নাতে প্রবেশ করবে, আর যদি গীবতের গুনাহে লিপ্ত থেকে মারা যায়, তাহলে সে জাহান্নামে সর্বপ্রথম প্রবেশকারীদের মধ্যে হবে। আল্লাহ বলেন £ ০2 হিরা ভীতির ১০৪ রি প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে পরনিন্দাকারীর দুর্ভোগ ।” হেমাযাহ £ ১) অর্থাং__এহেন লোকদের শাস্তি খুবই মর্মস্তদ। “হুমাযাহ' অর্থ,__ অসাক্ষাতে নিন্দাবাদকারী আর 'লুমাযাহ্* অর্থ,_সাক্ষাতে নিন্দাবাদকারী। উপরোক্ত আয়াতখানি ওলীদ ইবৃনে মুগীরা সম্পর্কে নাধিল হয়েছে, সে আল্লাহ্র রাসূল ও সাহাবায়ে কেরামের সম্মুখে নিন্দাবাদ করতো। আয়াতখানি যদিও এক ব্যক্তিকে উপলক্ষ্য করে নাধিল হয়েছে ; কিন্তু এর উদ্দেশ্য সকলের জন্য ব্যাপক। হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন £ “তোমরা গীবত থেকে অত্যস্ত সতর্ক থাক ; পুরাপুরিভাবে তা" পরিহার কর, কেননা, তওবা করলে তিনি ক্ষমা করে দিবেন ; কিন্তু গীবতের জন্য গীবতকৃত ব্যক্তির মার্জনা ব্যতীত আল্লাহ্ ক্ষমা করবেন না। অতএব, গীবত করে থাকলে প্রথমতঃ বান্দার নিকট থেকে মাফী হাসিল করা উচিত, সেই সঙ্গে কায়মনোবাক্যে আল্লাহর কাছে তওবা করা চাই, যাতে আল্লাহ্র হুকুমের অমান্যতাও মাফ হয়ে যায়। তাহলেই পূর্ণ মুক্তির আশা করা যেতে পারে। ১৮৫ হাদীস শরীফে আছে £ “কিয়ামতের দিন গীবতকারী ব্যক্তির চেহারা পিছন দিকে ফিরিয়ে দেওয়া হবে।, গীবতকারী ব্যক্তির উচিত,__মজলিস থেকে উঠার পূর্বেই তওবা ও এস্তেগফার করা, যাতে যার গীবত করা হয়েছে, তার কাছে নিন্দাবাদ পৌছার পূর্বাহেই তওবা হয়ে যায় ; এভাবে তার তওবা শীঘ্ব কবুল হবে। অন্যথায় বান্দা মাফ না করা পর্যস্ত তার এই অপরাধ ক্ষমা হবে না। অনুরূপ যদি কেউ কোন বিবাহিতা মহিলার সাথে ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, তাহলে কেবল তওবা করলেই গুনাহ মোচন হবে না, যাবৎ সেই মহিলার স্বামী তাকে ক্ষমা না করবে। তাহলে তা থেকে তওবা করতে হবে এবং সেইসঙ্গে অতীত জীবনের ক্ষমার আশা করা যেতে পারে।
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।