Mukashafatul Qulub 02 — mukashafatul QUlub 01
/ ২১১
📝 লেখা 📖 পিডিএফ

১৬২ তোমরা যা ইচ্ছা, আমার কাছে চাও, তোমার মর্যাদা আমার কাছে কোন এবং তোমার অন্তরের অতি নিকটবর্তী। হে আমার ফেরেশতারা ! তোমরা সাক্ষী থাক, আমি তাকে মাফ করে দিলাম" হযরত যুন্নন মিসরী (রহঃ) বলেন,- আল্লাহ্‌ তা'আলার বহু বান্দা এমন আছে, যারা জীবনে প্রথমতঃ পাপের বৃক্ষ রোপন করেছে ; অর্থাৎ,__-জীবনে বহু গুনাহ্‌ করেছে। পরবর্তীতে অতীত কৃতকর্মের উপর লঙ্জিত ও অনুতপ্ত হয়ে পাপবৃক্ষে প্রচুর পরিমাণে তওবার পানি সিঞ্চন করেছে। অতঃপর সেই বৃক্ষে স্বীয় অতীত জীবনের উপর দুঃখ ও আক্ষেপের ফল দেখা দিয়েছে। এখন উন্মাদনা ব্যতিরেকেই তারা আল্লাহ্‌র পাগল। বড় জ্ঞানী ও বিবেকবান হওয়া সত্বেও লোকেরা তাদেরকে নির্বোধ জ্ঞান করে। অথচ তারা আল্লাহ্‌র আরেফীন ও যথার্থ পরিচয়প্রাপ্ত। তারা অন্তরের স্বচ্ছতা ও নিন্কলুষতার জন্য ক্চ্ছ-সাধনার অমৃত পান করেছে। সীমাহীন কষ্ট ও দুঃখ-যাতনা বরদাশত করেছে। ফলে, তাদের অন্তর আসমানী পরিবেশে “স্বচ্ছ, স্বীকৃত হয়েছে। তাদের ধ্যান ও ভাবনা আল্লাহ্‌র মহামহিয়ান দরবার পর্যস্ত পৌছতে সক্ষম হয়। তারা লজ্জা ও অনুতাপের পত্র-পল্লবিত ছায়ায় বিচরণ করে। তারা স্বীয় আমল-নামাতে নিজেদের গুনাহ্‌ স্বচক্ষে প্রত্যক্ষ করার পর অনুতপ্ত ও বিনয়াবনত অন্তরে আল্লাহ্র দরবারে ক্ষমাপ্রার্থী হয়েছে। ফলে, আল্লাহ্‌ তাদেরকে ক্ষমা করেন। অতঃপর তারা “তাকওয়া ও খোদাভীতির সিড়িতে _আরোহণপূর্বক বুযুগ্গীর উচ্চতর মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে। পার্থিব স্বার্থ বিসর্জন দেওয়ার তিক্ততা তাদের নিকট মিষ্ট অনুভূত হয়। শক্ত বিছানা তাদের গাত্রে নরম ও মোলায়েম বোধ হয়। চরম-সাধনার ফলশ্রুতিতে তারা মুক্তি ও পরিত্রাণের রশি ধারণ করতে পূর্ণ যোগ্যতা অর্জন করেছে। তাদের রূহ অতি উচ্চতায় ভ্রমন করে এবং নায-র্নেআমতের সুশোভিত বাগিচায় বিচরণ করে। এভাবে তারা চরম ও পরম ইয্যতের মর্যাদায় চিরদিনের জন্য অধিষ্ঠিত হয়। | অধ্যায় £ ১৮ স্নেহ মমতা ও দয়ার্রচিত্ততা হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন £ জানাতে কেবল দয়ার্চিত্ত লোকেরাই প্রবেশ লাভ করবে।” সাহাবায়ে কেরাম আরজ করলেন,_-ইয়া রাসূলাল্লাহ! আমরা সকলেই তো দয়ার্্রচিত্ত। হুযুর বললেন,_-কেবল নিজের প্রতি দয়া ও অনুকম্পা প্রদর্শনই যথেষ্ট নয় ; বরং প্রকৃত দয়া হচ্ছে, নিজের প্রতি এবং সেই সঙ্গে অপরের প্রতিও দয়ার্রচিত্ ও সহানুভূতিশীল হতে হবে।, নিজের প্রতি দয়া ও রহম প্রদর্শনের অর্থ হচ্ছে,_সমস্ত পাপকার্য পরিহার করে খালেছ তওবা করতঃ নিষ্ঠার সাথে আল্লাহ্‌র আনুগত্য ও ইবাদত- বন্দেগীতে লিপ্ত থেকে আখেরাতের আযাব হতে আত্মরক্ষা করা । আর অপরের উপর রহম করার অর্থ হচ্ছে, কোন মুসলমানকে কষ্ট না দেওয়া। হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন £ " ১:১3+_9 57655 টার নি | প্রকৃত মুসলমান হচ্ছে সে, যার কথায় ও কাজে অপর কোন মুসলমান কষ্ট না পায়; বরং তার দ্বারা সকলেই শাস্তি পায়।, শুধু মুসলমানই নয়, গোটা মানব বরং জীব-জস্তর প্রতিও রহম করতে হবে। হাদীস শরীফে আছে,__কোন পথিক কঠিন পিপাসায় পতিত হয়। একস্থানে একটি কুয়া দৃষ্টিগোচর হলে, তাতে নেমে সে পানি পান করে এবৎ পিপাসার আতিশয্যে জিহবা বের করে রেখেছে। পথিক ভাবলো, পিপাসায় আমার যে অবস্থা হয়েছিল, এটিরও তো অনুরূপ অবস্থা হয়েছে। একথা ভেবে সে নিজের পা থেকে চামড়ার মোজা খুলে তাতে পানি ভরে কুকুরটিকে পান করালো। আল্লাহ্‌ তা'আলা পথিকের এই কাজটিকে পছন্দ করলেন এবং তাকে মাস্ক করে দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ঃ “ইয়া

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।