Mukashafatul Qulub 02 — mukashafatul QUlub 01
/ ২১১
📝 লেখা 📖 পিডিএফ

১৬০ যুবক! তোর ধ্বংস হোক, মহাবিচারকের (আল্লাহ্‌র) প্রতি কি তোর কোন ভয় নাই, তিনি মজলুমের পক্ষ হয়ে জালেমের প্রতিশোধ নিবেন ; তুই আমাকে অগণিত মৃতের সম্মুখে লঙ্জিত করলি এবং আল্লাহ্‌র সম্মুখে আমাকে না-পাক অবস্থায় দাড় করালি।” একথা শুনে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীঘ্ব তার গর্দান ধরে বের করে দিলেন এবং বললেন £ “হে ফাসেক! তুই তো জাহান্নামের উপযুক্ত কাজ করেছিস। অতঃপর যুবক আল্লাহ্‌র দরবারে তওবা করতে করতে বের হয়ে গেলো । দীর্ঘ চল্লিশ রাত্র সে একাধারে আল্লাহ্‌র কাছে অনুতাপ ও কান্নাকাটি করার পর আসমানের দিকে মাথা উঠিয়ে বললো,__“ওগো খোদা! মুহাম্মদ, আদম ও ইব্রাহীমের খোদা ! যদি তুমি আমাকে মাফ করে দিয়ে থাকো, তা” হলে এ খবর হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবায়ে কেরামকে জানিয়ে দাও। আর যদি আমাকে মাণ্ফ না করে থাকো, তা" হলে আকাশ থেকে অগ্নি বর্ষণ করে আমকে জ্বালিয়ে দাও এবং আখেরাতে তোমার আযাব থেকে রক্ষা কর। অতঃপর হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র খেদমতে জিবরাঈল (আঃ) উপস্থিত হয়ে বললেন £ “ইয়া রাসূলাল্লাহ! আপনার রবব আপনাকে সালাম জানিয়েছেন এবং জিজ্ঞাসা করেছেন যে, দুনিয়ার সমস্ত মাখলুক কি আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ্‌ পাক সৃষ্টি করেছেন? হুযুর বললেন £ “আল্লাহ্‌ তা'আলা আমাকে এবং সমস্ত জগতকে সৃষ্টি: করেছেন এবং তিনিই সকলের রিযিকদাতা। হযরত জিব্রাঈল (আঃ) বললেন £ "আল্লাহ্‌ তা'আলা বলছেন যে, তিনি সেই যুবককে ক্ষমা করে দিয়েছেন।' অতঃপর হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে ডেকে উক্ত সুসংবাদ শুনিয়ে দিলেন। হযরত মুসা আলাইহিস্‌ সালামের যুগে জনৈক ব্যক্তির অবস্থা এই ছিল যে, সে তওবার উপর অটল থাকতে পারতো না। যখনই তওবা করতো, পরক্ষণেই সে তার বিপরীত কার্ষে লিপ্ত হয়ে যেতো। বিশ বছর পর্যস্ত তার এই অবস্থা বলবৎ ছিল। আল্লাহ্‌ তাআলা হযরত মুসা আলাইহিস্‌ সালামের নিকট ওহী পাঠালেন £ “হে মুসা! আমার এই বান্দাকে বলে দাও যে, আমি তার প্রতি অসন্তুষ্ট ও রাগান্বিত। মুসা (আঃ) তাকে এই সংবাদ পৌছিয়ে দিলেন। সে খুবই চিন্তিত ও বিষন্ন হয়ে বিজন প্রান্তরে চলে গেলো মুকাশাফাতুল-কুলুব ১৬১ এবং সেখানে সে বলতে লাগলো £ “ওগো খোদা! তোমার অনস্ত রহমত কি শেষ হয়ে গেছে, না আমার না-ফরমানী তোমার কোন ক্ষতি করতে পেরেছে? তোমার অফুরস্ত ক্ষমার ভাণ্ডার কি শুন্য হয়ে গেছে, না তুমি বান্দার প্রতি ক্ষমার বিষয়ে কৃপণতা করছো? বান্দার কোন্‌ পাপটি এমন আছে যা" তোমার অনস্ত-অনাদি ক্ষমা ও দয়া-গুণের চাইতে বড়। অন্যায় অপরাধ করা তো বান্দার সহজাত স্বভাব, এ স্বভাব কি তোমার অনস্ত মহিমাকে অতিক্রম করতে পারে? না; তা* কিছুতেই সম্ভব নয়। তুমি যদি তোমার বান্দার প্রতি রহমত ও দয়াবর্ষণ বন্ধ করে দাও, তা” হলে সে কার কাছে আশা করবে? আর তুমি যদি তাকে বিমুখ করে দাও, তা, হলে সে কার দ্বারে ধন্না দিবে? যদি আমি দুর্ভাগার প্রতি তোমার রহমত ও দয়ার দরজা বন্ধ হয়ে থাকে, আর শাস্তি যদি আমার জন্য অবধারিত থাকে, তা' হলে তোমার সকল বান্দার আযাব একা আমাকে দাও, আমি সকলের পক্ষ থেকে এই আযাব গ্রহণ করে নিবো।' আল্লাহ্‌ তাঁআলা বললেন £ “হে মূসা! তুমি আমার সেই বান্দার কাছে গিয়ে বল,- তুমি যদি সমগ্র পৃথিবী ভরে গুনা”ও করে থাকো, তবু আমি তা" ক্ষমা করে দিলাম। কেননা, তুমি আমার কুদরত ও দয়ার ছিফাতকে উপলবি করেছো। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন £ ০ পে পা কে পার পি ৯ পা পি. প্র শা তে সপ ৮৫৪ ১১৯৯ ভগ ০১৯.৪-১৩1 ০3) ০০৯। ১৯৮০ ০৯৪ ৮ তক ৩৫২৫০ তি তু পর হও 8 পট পো লা পারা লি ভা রী টি কে পা শর পার্ট পা টি গে তা রা 2 পা তি পারা পচ লা শা ১৯ 531 মিরর রেরোরাতা ৬১ ৮০১০০ ৃ “আল্লাহ্‌ তাআলার নিকট সর্বাধিক পছন্দীয় আওয়ায হচ্ছে, গুনাহের পর তওবাকারী বান্দার আওয়ায, যে আল্লাহ্‌কে ডেকে বলে- “ইয়া রব্ব!, তখন, আল্লাহ্‌ তা'আলা বলেন £ “ওহে বান্দা! আমি তোমার সম্মুখেই আছি, ১৬

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।