১৪৮ এসে সেই কথাই বললো। তখনও আমি মুখ ফিরিয়ে নিয়েছি। তৃতীয়বার যখন সে সেই কথারই পুনরাবৃত্তি করলো, তখন আমি স্পষ্টভাবে অস্বীকার করে বলেছি £ “না' কিছুতেই আমি তা" সাক্ষ্য দিবো না। তারপর শয়তান পেয়ালাটি যমীনের উপর সজোরে নিক্ষেপ করে পলায়ন করেছে। সুতরাৎ করছিলাম ; তোমাদের তালকীন বা কালেমা তাইয়্যেবাকে নয়। শুন, আমি এখনও সাক্ষ্য দিচ্ছি,__আল্লাহ্ ছাড়া কোন মাবুদ নাই, হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল।, হযরত উমর ইবনে আবদুল আযীয (েহঃ)-এর সুত্রে বর্ণিত আছে,- এক ব্যক্তি শয়তানের কুমন্ত্রণা ও প্রতারণার প্রক্রিয়া-প্রণালী সম্পর্কে জানতে চেয়ে আল্লাহ্র কাছে আবেদন করেছিল। আল্লাহ্ তা'আলা তাকে ্বপ্নযোগে শয়তানের ওয়াসওয়াসা ও কুমন্ত্রণার পদ্ধতি এভাবে দেখিয়েছেন যে, কীচের মত স্বচ্ছ-পরিষ্কার দেহের অধিকারী একজন লোক, যার ভিতর_বাহির সব স্পষ্ট দেখা যায়, তার ভিতরে দেখা গেল__ শয়তান একটি ব্যাঙের আকৃতিতে তার কাঁধ ও কানের মধ্যবর্তী স্থানে বসে আছে এবং তার একটি সুদীর্ঘ সুঁড় রয়েছে। শুঁড়টিকে সে লোকটির অস্তঃকরণে প্রবেশ করিয়ে তাকে কুমন্ত্রণা দিচ্ছে। যখনই লোকটি আল্লাহ্র যিকর করে, তখন শয়তান পিছনে সরে যায়। : আয় আল্লাহ্! শয়তান থেকে আমাদেরকে পানাহ দিন। বিদ্বেষী ব্যক্তির প্রভাব থেকে আমাদেরকে মুক্ত রাখুন। আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসীলায় আমাদেরকে যিকর ও শোকর করার তাওফীক দান করুন। অধ্যায় £ ১৭ আমানত ও তওবা মুহাম্মদ ইবনে সেকান্দর (রহঃ) থেকে বর্ণিত,_তিনি বলেন £ একদা আমার পিতাকে বলতে শুনেছি যে, হযরত সুফিয়ান সওরী (রহঃ) একদা পবিত্র কা'বা ঘর তওয়াফ করার সময় দেখলেন, একজন লোক পদে পদে কেবল হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরূদ শরীফ পড়ছে। হযরত সুফিয়ান জিজ্ঞাসা করলেন,_“তুমি অন্যান্য তাসবীহ-তাহলীল না পড়ে কেবল দরূদ শরীফ পাঠ করছো ; এর কারণ কি? এ ব্যাপারে কি তোমার বিশেষ কোন ঘটনা আছে? লোকটি হযরত সুফিয়ানের পরিচয় জেনে বললো £ "আপনি যদি দেশের খ্যাতনামা বুযুর্গ না হতেন, তা'হলে এ রহস্য সম্পর্কে আপনাকে কিছুই বলতাম না। শুনুন,_“একবার আমি আমার পিতার সাথে পবিত্র কা'বাঘর তওয়াফের উদ্দেশে বের হই। পথে তিনি ভীষণ অসুস্থ হয়ে মারা যান। মৃত্যুর পর তার মুখমণ্ডল কৃষ্ণবর্ণ রং $ শে গে তা দত রা হয়ে শিয়েছিল। আমি ০১০ 5৮০) ৮১১ 59১ ১৮ পড়ার পর তার চেহারা বস্ত্রাবৃত করে রেখে দিই। কিছুক্ষণ পর আমি বিষন্ন মনে নিদ্রাভিভূত হয়ে পড়ি। তখন স্বপ্নে দেখি,_অত্যন্ত সুশ্রী-সুদর্শন, পরিস্কার-পরিচ্ছ্ন পোষাক পরিহিত একজন লোক,_-যার শরীর থেকে খোশবু চতুর্দিকে মোহিত হয়ে পড়ছিল__আমার পিতার নিকট এসে চেহারার উপর রক্ষিত চাদর সরিয়ে মুখমণ্ডলে হাত বুলিয়ে দিলেন। ফলে, আমার পিতার চেহারা দিব্যি পরিষ্কার ও সফেদ হয়ে গেল। অতঃপর তিনি প্রস্থান করতে উদ্যত হলে আমি তাঁর হাত ধরে বললাম,_'আমি আপনার পরিচয় জানতে চাই, যার ওসীলায় - আল্লাহ তা'আলা এই সফরে আমার পিতার উপর এক বড় অনুগ্রহ করেছেন, তাঁকে আমি চিনতে চাই।” তিনি বললেন £ “তুমি আমাকে চিনো না? আমিই তো মুহাম্মদ সোল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম), পবিত্র কুরআন আমারই উপর নািল হয়েছে। তোমার পিতা বহু অন্যায়-অপরাধ করে নিজের উপর জুলুম করেছে; কিন্ত সে নিয়মিত প্রচুর পরিমাণে আমার উপর দরূদ পড়তো।
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।