Mukashafatul Qulub 02 — mukashafatul QUlub 01
/ ২১১
📝 লেখা 📖 পিডিএফ

১৩৮ মুকাশাকা এ, বিষয়ে পরামর্শের প্রয়োজন দেখা দিতো তখনই সংশ্লিষ্ট সুধীজনকে বিগত চল্লিশ বৎসর যাবৎ এই গৃহে একমাত্র কুরাইশী ছাড়া অন্য কারও জন্যে প্রবেশের অধিকার ছিল না। সেই গৃহে আবূ জাহ্‌লের প্রবেশাধিকার ছিল। এরা সপ্তাহে একদিন রোজ শনিবার সমবেত হতো। এজন্যেই লোকমুখে একথা শ্রুত হয় যে, “সপ্তাহের শনিবার হচ্ছে ধোকা ও প্রতারণার দিন। অভিশপ্ত ইবলীসও এক বৃদ্ধের বেশে সেই সভায় উপস্থিত হয়। বড় গাকতীর্য সহকারে মোটা কম্বল ও রেশমের টুপি পরিধান করে দরজার সম্মুখে এসে দণ্ডায়মান। সকলে পরিচয় জিজ্ঞাসা করলে বলেছে,__“আমি 'নজদ' এলাকার একজন প্রবীণ ও বহুদর্শী ব্যক্তি। আপনারা যে ব্যাপারের পরামর্শ করতে বসেছেন, আশা করি আমি আপনাদেরকে সে ব্যাপারে মূল্যবান পরামর্শ ও উত্তম পশ্থা বলে দিতে পারবো ।” এ কথা শুনে তারা সকলেই শয়তানকে বসতে অনুমতি দেয়। বসার সুযোগ পেয়ে শয়তান নিজেই পরামর্শ কার্য পরিচালনা করতে লাগলো। মুহাম্মদ তাদের ধর্মের অশেষ ক্ষতি করেছে। সুতরাৎ এ অবস্থায় তাদের কি করা উচিত। সমবেত একশত লোকের মধ্যে-_মতাস্তরে পনের জনের মধ্যে-_আবুল-বুহ্তারী (পরবতীতে সে বদরযুদ্ধে নিহত হয়েছে) প্রস্তাব করলো,_-“তাকে লোহার বেড়ী পরিয়ে বন্দী করে রাখা হোক। অতঃপর দেখ_তার মত আরও অন্যান্য কবিদের যে দশা হয়েছে, তারও তাই হবে। বৃদ্ধ বললো,__-“না ; তবে সর্বনাশ ! লোহার জিপ্রীর দিয়ে বেধে তোমরা তাকে বন্দী করে রাখবে সে অপর এক দরজা দিয়ে বের হয়ে তার ভক্তদের সাথে মিলিত হয়ে যাবে। অতঃপর সদলবলে সে তোমাদের উপর হামলা করবে, তোমাদের ধন-সম্পদ লুটে নিয়ে যাবে। অল্পদিনে তার শিষ্যসংখ্যা পরাজিত ও পর্ুদস্ত করে ফেলবে।” সুতরাং এ প্রস্তাব তেমন কোন মঙ্গলজনক প্রস্তাব নয় ; অন্য কোন তদবীর চিস্তা কর। হউক।” বৃদ্ধ শয়তান বললো,_না ; এটাও হতে পারে না। কারণ, একে মদীনায় তার প্রচারকার্ধ খুব জোরদার হয়ে উঠেছে। এরপর সে নিজে গিয়ে " ১৩৯ কাজ আরম্ত করলে তার মধুর ব্যবহার ও ভাষার যাদুক্রিয়ায় অতি অল্পদিনে তার শিষ্যসংখ্যা অনেকগুণ বেড়ে যাবে। তখন সদলবলে সে তোমাদের উপর হামলা করে তোমাদের রাজত্ব ছিনিয়ে নিবে, অতঃপর তোমাদের সাথে না। সুতরাৎ এ ছাড়া অন্য কোন প্রস্তাব পেশ কর। আবৃ জাহল প্রস্তাব করলো,--“তাকে হত্যা করা হোক। প্রত্যেক গোত্রের পক্ষ হতে একজন করে যুবক আসবে এবং সকলে মিলে একযোগে তাকে হত্যা করবে। তা'হলে বনী আবদে মুনাফ আরবের সকল গোত্রের বিরুদ্ধে অস্ত্রধারণের সাহস পাবে না। বড়জোর হত্যার জরিমানা বাবদ একশত উটের দাবী করবে ; এটা আদায় করা কোন কঠিন ব্যাপার নয়। শয়তান ইবলীস এই প্রস্তাবের প্রশংসা করে দৃঢ় সমর্থন জানালো। অন্যান্যরাও উক্ত প্রস্তাবকে সমর্থন করে হত্যাকার্য সমাধা করার উপর অঙ্গীকারাবদ্ধ হলো। সিদ্ধান্ত হলো যে, একদিন মধ্যরাত্রিতে এ কাজ সমাধা করা হবে। এদিকে হযরত জিবরাঈল (আঃ) আল্লাহ্‌র হুকুমে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে তাদের কুমস্ত্রণা, ষড়যন্ত্র এবং গৃহীত সিদ্ধান্ত সবকিছু জানিয়ে আরজ করলেন যে, অদ্য রাত্রিতে আপনি স্বীয় শয্যায় রাত্রিযাপন করবেন না। এদিকে মুশরিকরা নির্দিষ্ট রাত্রিতে নিজেদের হীন আশা পূর্ণ করার মানসে শানা অস্ত্রশস্ত্র স্জিত হয়ে নবীজীর বাসগৃহ বেষ্টন করে ফেলে। উদ্দেশ্য, যখনই দরজা খুলে তিনি বের হবেন, অমনি একযোগে সকলে তীঁকে আক্রমণ করবে। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী (াযিঃ)_কে নবীজীর বিছানায় নবীজীর চাদরে_-যে চাদর গায় দিয়ে তিনি জুমা ও দুই ঈদের নামায পড়াতেন--শরীর ঢেকে দিয়ে শুইয়ে দিলেন। বস্তুতঃ হযরত আলী (রাধিঃ)-ই প্রথম সেই ব্যক্তি, যে আল্লাহর দ্বীন ও নবীর হিফাযতের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে পূর্ণভাবে উদ্যত হয়েছেন। এ সম্পর্কে স্বয়ং হযরত আলী রোযিঃ) কবিতা রচনা করেছেন, তার কয়েকটি চরণ নিন্ে উদ্ধৃত হলো £

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।