Mukashafatul Qulub 02 — mukashafatul QUlub 01
/ ২১১
📝 লেখা 📖 পিডিএফ

১৩৪ টিনা? চরীরেরান্র রানা তার যায়, কিভাবে প্রচুর সম্পদের অধিকারী হওয়া যায় কেবল এহেন চিন্তায় তাকে উন্মত্ত করে রাখে। তার অস্তঃকরণে এ কথা বলে ক্মন্ত্রণা দেয় যে, তোমার আয়ু অনেক দীর্ঘ, বহুকাল তুমি দুনিয়াতে বাচবে। এসব ধোকা ও প্রতারণার জালে তাকে আবদ্ধ করার পর শয়তান তার সম্পর্কে নিশ্চিন্ত হয়ে যায়, পুশঃ পুনঃ তার কাছে এসে তাকে প্রতারিত করার আর কোন প্রয়োজন থাকে না। ফলে, অনেকেই এহেন জঘন্য অবস্থায়ই মৃত্যুবরণ করে এবং তাদের আখেরাত সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। পাঁচ,_-আল্লাহ্‌ তা'আলার কাছে আশা না করে গায়রুল্লাহ্‌ তথা মানুষের কাছে আশা করা এবং তাদের সাহায্য ও সম্পদের উপর ভরসা করা। হযরত ছফওয়ান ইবৃনে সুলাইমান (রেহঃ) বলেন,_একদা হযরত আবদুল্লাহ্‌ ইবনে হানযালা (োযিঃ)-এর নিকট অভিশপ্ত ইবলীস উপস্থিত হয়ে বলেছিল £ “হে ইবনে হানযালা! আমি আপনাকে একটি তত্বকথা শিক্ষা দিচ্ছি, আপনি মনোযোগ সহকারে তা* শ্রবণ করুন এবং স্মরণ রাখুন।' তিনি বললেন,-_আমার সেকথা জানার কোন প্রয়োজন নাই। ইবলীস বললো,-_আপনি প্রথমে শুনে নিন, তারপর যদি আপনার পছন্দ হয়, তবে গ্রহণ করবেন, নতুবা প্রত্যাখ্যান করবেন--“হে ইবনে হানযালা! একমাত্র আল্লাহ্‌ তা'আলার কাছেই সমুদয় বিষয়ে আশা করুন এবং তারই নিকট সবকিছুর প্রার্থনা করুন, অন্যদের কাছে সর্বপ্রকার আশা-আকাঙ্খা পরিহার করুন। আপনি যখন কারও প্রতি রাগান্বিত হন, তখন নিজের ধ্বংসের প্রয়োগ করে থাকি।' _ ছয়,_কাজে-কর্মে অস্থির হওয়া এবং দৃঢ়তা ও অবিচলতা পরিত্যাগ করা। হুযূর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন £ কাজে-কর্মে অস্থিরতা ও তাড়াহুড়া করা শয়তানের অভ্যাস ; শয়তানের পক্ষ থেকেই এ ভাব ও মানসিকতা সৃষ্টি করা হয়। পক্ষান্তরে স্থিরতা ীরতা ও চিস্তা-ফিকির করে কাজ করার তাওফীক খাসভাবে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। বস্ততঃ অস্থির চিত্ত নিয়ে কাজ করার সময় শয়তান এমনভাবে মানুষের ক্ষতিসাধন করে থাকে যে, সে তা' মোটেও অনুভব সুকাশাফাতুল-কুলুব ১৩৫ করতে পারে না। বর্ণিত আছে, যখন হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, তখন ইবলীসের শিষ্যরা ইবলীসের নিকট হাজির হয়ে বললো,-_আজকে অকস্মাৎ বহু বুত-প্রতিমা ধসে পড়েছে। ইবলীস বললো,_-“তা' হলে নিশ্চয়ই কোন বড় ঘটনা ঘটেছে, যার ফলে এমন হয়েছে। আচ্ছা, তোমরা অপেক্ষা কর ; আমি খোজ নিয়ে আসছি।, একথা বলে সে আকাশে উড়ে সমগ্র অঞ্চল এমনকি বিজন এলাকাগুলোও প্রদক্ষিণ করে কোন কিছুর সন্ধান পেল না। এমন সময় হঠাৎ কোন এক সুত্রে জানতে পেল যে, হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন এবং ফেরেশৃতাগণ চতুর্দিক থেকে তাকে বেষ্টন করে রেখেছে। তখন সে শিষ্যদের নিকট প্রত্যাবর্তন করে বললো £ “অদ্য রাত্রে একজন নবীর জন্ম হয়েছে, ইতিপূর্বে যখনই কোন স্ত্রীলোকের সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আমি সেখানে উপস্থিত রয়েছি ; কিন্ত অদ্যকার রাত্রির ঘটনায় আমি উপস্থিত থাকতে পারি নাই।” বস্ততঃ শয়তান তখন থেকেই বনী আদমকে মূর্তি পূজায় লিপ্ত করার ব্যাপারে নিরাশ হয়ে গিয়েছিল। তার শিষ্যদেরকে সে বলেছিল, আজ থেকে তোমরা যদি আদমের কোন ক্ষতি করতে চাও, তা" হলে তাড়াহুড়া এবং আলস্য ও মন্থরতার হাতিয়ার ব্যবহার কর। ;: সাত; -সোনা-রূপা, অর্থসম্পদ ও রকমারী মাল সামান। যেমন গৃহ- পালিত চতুষ্পদ জন্ত ও জায়গা-যমীন প্রভৃতি। এসব উপকরণ প্রয়োজনের অতিরিক্ত যতই যোগাড় করা হবে, নির্ঘাত সেগুলো শয়তানের আবাস ও আখড়ায় পরিণত হবে। হযরত সাবেত বুনানী (রহঃ) বলেন,_“যখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নুবুওয়াত ও রিসালতের সম্মানে ভুষিত করা হলো, তখন শয়তান তার শিষ্যদেরকে বলেছিল,_“আজকে দুনিয়াতে কোন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে ; যাও, তোমরা তদন্ত করে আস বিষয়টা কি? শিষ্যরা বহু ঘুরে-ফিরে প্রত্যাবর্তন করে নিজেদের অপারগতা প্রকাশ করলো। শয়তান তখন নিজেই দায়িত্ব গ্রহণ করে বিষয়টি খোজ নেওয়ার জন্য বের হলো। বহু অনুসন্ধানের পর খোজ নিয়ে ফিরে এসে বললো, আজকে আল্লাহ্‌ তা'আলা হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নুবুওয়াত প্রদান

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।