Mukashafatul Qulub 02 — mukashafatul QUlub 01
/ ২১১
📝 লেখা 📖 পিডিএফ

টি মুগ দুখ মানুষের উপর হামলা করার সুযোগ পায়। এ সময় শয়তান মানুষকে খেলার বস্ততে পরিণত করে এবং ফুটবলের মত তাকে ব্যবহার করে, যেমন শিশু- কিশোররা এ দিয়ে ইচ্ছামত খেলা করে থাকে। বর্ণিত আছে,_-একদা জনৈক বুযুর্গ শয়তানকে জিজ্ঞাসা করেছিলেন,__তুমি বনী আদমকে কিভাবে পরাজিত কর? শয়তান বলেছে, আমি তাদেরকে গোস্সা ও কামাসক্তির সময়গুলোতে হামলা করে থাকি। | দুই৯_হিংসা ও লোভ-লালসা। এ দুই প্রবৃত্তির কারণে মানুষ জগতের প্রতিটি বস্তুর প্রতি লোলুপ দৃষ্টি নিক্ষেপ করে। তখন সে চোখ থাকতেও অন্ধ হয়ে যায় এবং কান থাকতেও বধিরে পরিণত হয়, হক ও প্রকৃত কর্তব্যের অনুভূতি সে পূর্ণতঃ হারিয়ে ফেলে। এ সুযোগে শয়তান তখন তার উপর উত্তমরূপে সওয়ার হয়ে বসে। এভাবে ক্রমান্বয়ে শয়তান তার অন্তরে কামভাবের সৃষ্টি করে, তখন সে চরম ঘৃণ্য ও লজ্জাকর কর্মেও লিপ্ত হতে দ্বিধাবোধ করে না। বর্ণিত আছে যে, হযরত নূহ আলাইহিস্‌ সালাম যখন আল্লাহ্‌ তা'আলার নির্দেশক্রমে কিশৃতীতে সওয়ার হলেন এবং জীব জন্তর এক এক জোড়া সাথে উঠিয়ে নিলেন, তখন নৌকাতে একজন বৃদ্ধলোকের প্রতি তার দৃষ্টি পড়লো। হযরত নুহ আঃ) তাকে চিন্তে না পেরে জিজ্ঞাসা করলেন,_-“তোমাকে এই কিশৃতীতে উঠার কে অনুমতি দিয়েছে? বৃদ্ধ বললো, আমি এজন্যে আরোহন করেছি, যাতে আপনার আহ্বানে সাড়া দিতে পারি, ফলে তাদের অন্তর থাকবে আমার সাথে এবং আপনার সাথে থাকবে শুধু তাদের বাহ্যিক দেহাবয়ব। হযরত নূহ (আঃ) বললেন,_হে অভিশপ্ত ইবলীস! খোদার দুশমন! তুই এখান থেকে বের হয়ে যা। এ সময় ইবলীস যে কথাটি বলেছিল তা' হচ্ছে,_“হে নুহ! আমি পাচটি বিষয়ের দ্বারা মানুষকে ধ্বংস করে থাকি।” আল্লাহ্‌ তা'আলা হযরত নূহ আলাইহিস সালামকে ওহী পাঠালেন £ “হে নুহ! তুমি তাকে শুধু দু'টি বিষয়ের কথা জিজ্ঞাসা কর, অপর তিনটি বিষয় তোমার জানার প্রয়োজন নাই। হযরত নৃহ (আঃ) জিজ্ঞাসা করলে ইবলীস বললো,__সেই দুর্টি বিষয় এমন, যা আমি ব্যক্ত করার পর আপনি আমার কথার বাস্তবতা স্বীকার করতে বাধ্য সুকাশাফাতুল-কুলুব ১৩৩ হবেন ; কিন্তু সেজন্যে আমাকে যেন আপনি বঞ্চিত করে পশ্চাতে ফেলে না রাখুন। বিষয় দুটি হচ্ছে_-লোভ-লালসা ও হিৎসা-বিদ্বেষ। 'বস্ততঃ এই হিংসার তাড়নায় আমি নিজে অভিশপ্ত হয়ে জান্নাত থেকে বহিচ্কৃত হয়েছি। আর লোভ-লালসা সেই ব্যাধি যা হযরত আদম আলাইহিসু সালামকে বেহেশতে নিবিদ্ধ ফল খেতে উদ্বুদ্ধ করেছে। তারপর থেকে আমি বনী আদমকে তিন, _উদরপূর্তি করে খাওয়া। সম্পূর্ণ হালাল ও পাক-পবিত্র খাদ্যদ্রব্যও অধিক পরিমাণে ভক্ষণ করলে কামপ্রবৃত্তি প্রবল হয়ে উঠে। এটাকেও শয়তান হাতিয়ারম্বরূপ ব্যবহার করে থাকে। বর্ণিত আছে যে, একদা অভিশপ্ত ইবলীস হযরত ইয়াহ্‌য়া আলাইহিস সালামের সম্মুখে হাজির হলে তিনি লক্ষ্য করলেন যে, ইবলীসের সর্বশরীরে বিভিন্ন ধরণের সামগ্রীতে পরিপূর্ণ প্রচুর পাত্র দেখা যাচ্ছে। তিনি জিজ্ঞাসা করলেন,__এ পাত্রগুলো কিসের দ্বারা পরিপূর্ণ করা হয়েছে? ইবলীস বললো, 'এগুলো কামপ্রবৃত্তি ও খাহেশাত দ্বারা পূর্ণ করে রেখেছি, বনী আদমকে আমি এগুলোর সাহায্যে শিকার করে থাকি। হযরত ইয়াহুয়া জিজ্ঞাসা করলেন,__-আমাকে শিকার করার জন্যেও কি এতে কোন ফাদ আছে? সে বললো,__-জী-হা, কখনও কখনও আপনি পূর্ণ তৃপ্তি সহকারে পানাহার করে থাকেন, তখন আমি আপনাকে নামায ও আল্লাহ্‌র যিকর হতে গাফেল করে দিই। তিনি জিজ্ঞাসা করলেন,_আরও কিছু আছে? শয়তান বললো,_-আর কিছু নাই। অতঃপর হযরত ইয়াহ্‌য়া আলাইহিস সালাম বললেন,__-আমি আল্লাহ্‌কে সাক্ষী রেখে দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করছি, আজ থেকে আর কোনদিন আমি উদরপূর্তি করে খাবো না। ইবলীস বললো,__-আজ থেকে আমিও দৃঢ় সংকল্প করছি যে, কোনও দিন আমি কোনও মুসলমানকে সদুপদেশ দিবো না। চার, _বাড়ী-ঘর, পোষাক-পরিচ্ছদ, দ্রব্য-সামগ্রী ও গৃহ-উপকরণে সাজ- সজ্জা ও চাকচিক্যের অভিলাবী হওয়া। শয়তান যখন কারও অস্তরে এসব অহেতুক বিষয়ের প্রবলতা প্রত্যক্ষ করে, তখন সে তার উপরে উত্তমরূপে চেপে বসে এবং সর্বদা তাকে গৃহ নির্মাণ, গৃহের ছাদ ও দেওয়াল মেরামত, বাড়ী প্রশস্তকরণ এবং এগুলোর সাজ-সঙ্জা ও চাকচিক্যের মধ্যে ব্যাপ্ত

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।