টি ুকাশাফাতুন-কুলব করি। এভাবে সম্পূর্ণ শাস্ত হওয়ার পর নামাযের জন্য দণ্ডায়মান হই। তখন আমার অবস্থা এই হয় যে, অন্তরে আমি দৃঢ় বিশ্বাসের সাথে ধ্যান করি যে, আল্লাহ্র পবিত্র ঘর কা'বা শরীফ আমার সম্মুখে, পুলসিরাত আমার নীচে, বেহেশত আমার ডান পার্থে, দোযখ আমার বামে এবং মৃত্যুর ফেরেশৃতা আয্রাঈল আমার পিছনে। সেইসঙ্গে আমি এ কথাও অন্তরে দৃঢ়বদ্ধ করে নেই যে, এ নামাযই আমার জীবনের শেষ নামায, এর পরেই আমার মৃত্যু অতঃপর আর নামাযের সুযোগ হবে না। এই ধ্যানমগ্নতা সহকারে আমি আল্লাহ্র প্রতি ভয় ও আশার মধ্যবর্তী স্তরে থেকে নেহায়েত একাগ্রতার সাথে "আল্লাহু আকবার বলে নামায আরম্ভ করি। অতঃপর অত্যন্ত স্পষ্ট ও যীর-স্থিরভাবে কিরাআত পড়ি। রুকু অত্যন্ত বিনয়ের সাথে করি। সিজদায় পরিপূর্ণ একাগ্রতা ও নিষ্ঠা অবলম্বন করি। বাম নিতম্বে উপবেশন করি, বাম পা বিছিয়ে ডান পা খাড়া রেখে অঙ্গুলি কেবলার দিকে ফিরিয়ে রাখি এবং অস্তরে পরিপূর্ণ এখলাস ও আল্লাহ্র ভয় জাগরুক রাখি। এরপরেও আমি বলতে পারি না যে, আমার নামায আল্লাহ্র দরবারে কবুল হয়েছে কিনা? হযরত ইবনে আব্বাস (াধিঃ) বলেন,__“আত্তরিক নিষ্ঠা ও ধ্যান সহকারে উপলব্ধি করে দুই রাকাত নামায পড়া গাফেল ও অন্যমনস্ক অবস্থায় সারা রাত্র নামায পড়ার চাইতে উত্তম।, হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন £ “আখেরী যমানায় আমার উম্মতের মধ্যে কিছু লোক এমন হবে, যারা মসজিদে উপস্থিত হবে ; কিন্তু সেখানে মজলিস অনুষ্ঠান করে তারা দুনিয়াবী আলোচনায় লিপ্ত হবে; অন্তরে তাদের থাকবে দুনিয়ার মহব্বত। খবরদার ! এসব লোকের সংস্পর্শে যেয়ো না। কেননা আল্লাহ্ তাঁআলা তাদের প্রতি অসস্তষ্ট। হযরত হাসান (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন,__হুযুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন £ "আমি কি তোমাদেরকে বলবো যে, দুনিয়াতে নিকৃষ্টতম চোর কে? সাহাবায়ে কেরাম আরজ করলেন, হে আল্লাহ্র রাসূল ! অবশ্যই আপনি আমাদেরকে এ কথা বলে দিন। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £ “সবচেয়ে নিকৃষ্ট চোর হচ্ছে এ ব্যক্তি, যে নামাযে চুরি করে। সাহাবীগণ আরজ করলেন, নামাযে চুরি করা হয় কিভাবে? পুকুর ১১৭ আল্লাহ্র রাসূল বললেন £ “রুক্, ও সিজদা পরিপূর্ণভাবে আদায় না করাই নামাযে চুরি করা। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন £ “কিয়ামতের দিন সর্বপ্রথম নামায পরিত্যাগকারীদেরকে জিজ্ঞাসা করা হবে। যদি কেউ হিসাব সহজ করা হবে। আর যদি ফরয নামাযে কোন ক্রটি থাকে, তা' হলে আল্লাহ্ তা'আলা ফেরেশৃতাদেরকে বলবেন, দেখ,_-আমার বান্দার কোন নফল নামায আছে কিনা; সেগুলো দিয়ে তার ফরয নামাযের ত্রুটি মুছে দাও।' হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন £ 'বান্দার জন্য সর্বোৎকৃষ্ট নেয়ামত হচ্ছে, দুই রাকাত নামাযের তওফীক হওয়া” হযরত এবং উপর ও নীচের দাতগুলো পরম্পর শব্দিত হতে থাকতো । তাকে কারণ জিজ্ঞাসা করা হলে বলতেন, “আল্লাহ্র আমানত আদায় করার সময় এসে গেছে, জানিনা এই আমানত আমি কিভাবে আদায় করবো । খলফ ইবৃনে আইয়ুব (রহঃ) সম্পর্কে বর্ণিত আছে,__একদা তিনি নামায আরম্ভ করার পর তাকে ভীমরুল দংশন করেছিল। ফলে, দংশিত স্থান থেকে রক্ত নির্গত হয়; কিন্ত তিনি তা* মোটেও অনুভব করতে পারেন নাই। অবশেষে ইবনে সাঈদ এসে তাকে জানালে তিনি কাপড় ধৌত করে নেন। তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে, “আপনাকে ভীমরুল দংশন করছিল এবং রক্তও প্রবাহিত হচ্ছিল ; অথচ আপনি তা” মোটেও অনুভব করতে পারেন নাই, এর কারণ কি? তিনি বলেছেন,__“যে ব্যক্তি মহা বিরাজমান থাকে, বামে থাকে যার দোযখ আর ডানে থাকে বেহেশত এবং পা থাকে পুলসিরাতের উপর, সে-কি এসব বিষয় কখনও অনুভব করতে পারে? হযরত ইবনে যর (রহঃ)-এর হাতে ফৌড়া হয়েছিল। আধ্যাত্ম জগতে তিনি ছিলেন অতি উচ্চ মর্যাদার অধিকারী। চিকিৎসকগণ বলেছিল,_-“এই মারাত্মক ফৌড়া হতে নিষ্কৃতি পেতে হলে আপনার হাত কেটে ফেলে দিতে হবে। তিনি অনুমতি দিয়েছিলেন। চিকিৎসকগণ বলেছে-_“তা” হলে আপনাকে
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।