Mukashafatul Qulub 02 — mukashafatul QUlub 01
/ ২১১
📝 লেখা 📖 পিডিএফ

১০৬ মুকাশাফাতুল-কুলুব করা হয়েছে, যেগুলোর মধ্যে মাল ও সম্পদের আমানতই হচ্ছে সর্বাধিক গুরুত্বের দাবীদার ।* হযরত আবুদ্দারদা (াধিঃ) বলেন,__জানাবতের (ফরয) গোসলকার্য সম্পন্ন করাও একটি আমানত। হযরত ইবনে উমর (াধিঃ) বলেন, “আল্লাহ্‌ তা'আলা মানবের অঙ্গ-প্রত্যঙ্গের মধ্যে সর্বপ্রথম লজ্জাস্থান সৃষ্টি করেছেন এবং বলে দিয়েছেন,_“হে মানব! এটা আমানত, যা আমি তোমার কাছে রেখেছি ; অবৈধ ব্যবহারে এতে কোনরূপ খেয়ানত করো না_তুমি যদি এর হিফাযত কর, তা' হলে আমি তোমার হিফাযত করবো।' অতএব লজ্জাস্থান যেমন আমানত, তেমনি কান, চোখ, জিহবা, পেট, হাত, পা প্রভৃতিও আমানত। সুতরাং এগুলোর প্রত্যেকটির হিফাযত অপরিহার্য কেননা “যে ব্যক্তির আমানতদারী নাই, মূলতঃ তার ঈমানদারীই নাই।, হযরত হাসান রোযিঃ) বলেন,__যখন আসমান, যমীন ও পাহাড়সমূহের উপর আমানত পেশ করা হয়েছে, তখন এগুলো এবং এগুলোর উপর যা কিছু ছিল সব কম্পমান হয়ে উঠেছে। আল্লাহ্‌ তাঁআলা বলেছেন,_ “তোমরা যদি এ আমানত গ্রহণ করে দায়িত্ব পালন করতে পারো, তা, হলে তোমাদেরকে পুরস্কৃত করবো। আর তা' না হলে তোমাদেরকে শাস্তি প্রদান করবো তারা বললো,___“হে আল্লাহ্‌! আমরা এ গুরুতর দায়িত্বের উত্তাপ সহ্য করতে পারবো না। হযরত মুজাহিদ (রহঃ) বলেন,_'হ্যরত আমানত পেশ করা হয়েছে, তখন তিনি বলেছেন,__-“পরওয়ারদিগার ! আমি আমানতের এ বোঝা গ্রহণ করে নিলাম।, এখানে উল্লেখযোগ্য যে, আসমান, যমীন ও পর্বতমালার উপর আমানত পেশ করার পর এদেরকে তা" প্রত্যাখান করার অবকাশ ও এখতেয়ার দেওয়া হয়েছিল ; এ ব্যাপারে তাদেরকে বাধ্য করা হয় নাই। তা* না হলে উপস্থাপিত আমানত গ্রহণ না করে তাদের কোন গ্ত্যত্তর থাকতো না। হযরত কাফফাল (রহঃ) বলেন,__+বস্ততঃ উক্ত আয়াতে আসমান, যমীন ও পর্বতমালার উপর আমানত পেশ করার বিষয়টিকে উদাহরণ বা উপমা স্বরূপ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, এগুলোর অতিশয় বিশালতার কারণে শরীয়তের বিধি-বিধান পালনের বোঝা যদি এদের উপর চাপিয়ে দেওয়া _ুকাশাফাতুল-কুলুব ১০৭ হতো,_ যেগুলোর উপর শাস্তি ও পুরস্কারের বিষয় নির্ভর করে__তা' হলে এই বিশালতা সত্ত্বেও এদের দ্বারা আমানতের গুরুদায়িত্ব পালন করা সম্ভবপর হতো না; বরং তারা সম্পূর্ণ অপরাগ ও অক্ষম হতো। অথচ হযরত আদম আলাইহিস সালাম এই মহানতর দায়িত্ব স্বম্কন্ধে গ্রহণ করে নিয়েছেন। ইরশাদ হয়েছে £ ৮০১৬ 7১১ ৮৮০৯৪ “কিন্ত মানুষ তা* বহন করলো। (আহ্যাব £ ৭২) সকল সমস্তান-সম্ভতির কাছ থেকে যখন অঙ্গীকার গ্রহণ করা হয়েছিল, তখনই হযরত আদম আলাইহিস্‌ সালাম আমানতের এ দায়িত্বভার গ্রহণ করেছেন।, পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে ৪. ০ নি াদি হি নিশ্চয়ই সে জালেম অজ্ঞ।' (আহ্যাব £ ৭২) অর্থাৎ_আমানতের এ বোঝা গ্রহণ করার মুহূর্তে পরিণামের সর্বাবিধ আশংকার ব্যাপারে সে অজ্ঞ ছিল অথবা আল্লাহ্‌ তা'আলার হুকুম-আহ্কাম সম্পর্কে সে অনবত ছিল। | হযরত ইবনে আব্বাস (রোযিঃ) বলেন,_“হযরত আদম আলাইহিস সালামের সম্মুখে এ আমানত পেশ করার সময় বলা হয়েছিল £ “হে আদম! এ আমানতের সাথে আরও যা” কিছু আছে, সব সহকারে তুমি তা” বহন কর ; এরপর যদি তূমি আমার অনুগত হয়ে চলো, তাহলে আমি তোমাকে ক্ষমা করবো, আর যদি না-ফরমানী করো, তা” হলে তোমাকে শান্তি দিবো। হযরত আদম আলাইহিস্‌ সালাম বললেন £ “আমি সবকিছু সহ উক্ত আমানত গ্রহণ করলাম।, অতঃপর আমানত গ্রহণের এ দিনটিতে কেবল আসরের পর থেকে রাত পর্যস্ত সময় অতিবাহিত হয়েছিল, এর মধ্যে হযরত আদম (আঃ) নিষিদ্ধ বৃক্ষের ফল আহার করে ফেলেছিলেন।

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।