০ আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবৎ আমাদের প্রতি অনুগ্রহ না করেন, তবে আমরা অবশ্যই ধ্বংস হয়ে যাবো। (আ'রাফ £ ২৩) তারা আল্লাহ্ তা'আলার রহমত ও অনুগ্রহ থেকে নিরাশ না হয়ে তাৎক্ষণিকভাবে তওবা, লজ্জা ও অনুতাপ প্রকাশ করেছিলেন। যেমন আল্লাহ্ পাক পবিত্র কুরআনে নির্দেশ করেছেন £ ৮১ 2৮০89 ০ । ৯7৯০ “তোমরা আল্লাহ্র রহমত থেকে নিরাশ হয়ো না।, (যুমার £ ৫৩) পক্ষান্তরে, ইবলীস না গুনাহ্ স্বীকার করেছে, না লজ্জিত ও অনুতপ্ত হয়েছে, না নিজেকে ভতর্সনা করেছে, না আল্লাহ্র রহমতের কোন আশা করেছে ; বরং সে রীতিমত আস্ফালন করতে শুরু করেছে। অতএব যে ব্যক্তির অবস্থা এই ইবলীসের মত হবে, তার তওবা কবুল হবে না। আর যার অবস্থা হযরত আদম আলাইহিস সালামের ন্যায় হবে, তার তওবা কবুল হবে। কেননা যে গুনাহ লোভ-লালসা থেকে উৎপন্ন হয়, সেটার ক্ষমা ও মার্জনার আশা করা যায় ; কিন্ত যে গুনাহ অহৎকার ও আত্মন্তরিতার কালকুট বিষ থেকে উৎসারিত হয়, সেটার ক্ষমা ও ক্ষতিপূরণের আশা করা যায় না। মূলতঃ হযরত আদম আলাইহিস সালামের ত্রুটির উৎস ছিল (ফল ভক্ষণের) লোভ আর ইবলীসের পাপ ও অবাধ্যতার কারণ ছিল তার অহংকার ও আত্মস্ভরিতা। বর্ণিত আছে,_-একদা পাপিষ্ঠ ইবলীস হযরত মুসা আলাইহিস্ সালামের নিকট উপস্থিত হয়ে বলতে লাগলো £ “হে মুসা! আপনাকে আল্লাহ্ তা'আলা রিসালত ও নবুওয়াতের সম্মানে ভূষিত করেছেন, আপনার সাথে সরাসরি কথা বলেছেন।, হযরত মুসা (আঃ ) বললেন £ "তা অবশ্যই; কিন্ত তোমার উদ্দেশ্য কি? তুমি আমার কাছে কি চাও? এবং তুমি কে? ইবলীস বললো” “হে মুসা! আপনি আপনার প্রভুর কাছে বলুন যে, আপনার একজন মাখলুক তওবা করতে চায়।' তখন আল্লাহ্ তা'আলা হযরত মুসা আলাইহিস্ সালামের নিকট ওহী প্রেরণ করলেন £ “মে মুসা! তুমি তাকে বলে দাও যে, আল্লাহ্ তা'আলা তোমার দরখাস্ত শ্রবণ করেছেন। অতঃপর তাকে হুকুম কর, সে যেন আদম আলাইহিস্ সালামের কবরকে সম্মুখে রেখে সিজদা করে। যদি ৪১৯ সে এভাবে সিজদা করে নেয়, তা' হলেও আমি তার তওবা কবুল করে নিবো এবং তার সমস্ত গুনাহ মাফ করে দিবো।* হযরত মুসা আলাইহিস সালাম ইবলীসকে এভাবে বললে সে ক্রোধে অগ্নিশর্মা হয়ে গেল এবং দস্তের সাথে বলতে লাগলো,__“হে মুসা! আমি আদমকে বেহেশতে সিজদা করি নাই, এখন তার মৃত্যুর পর আমি তাকে সিজদা করতে পারি না।, বর্ণিত আছে,__ইবলীসকে যখন দোযখে নিক্ষেপ করার পর কঠিন শাস্তি দেওয়া হবে, তখন জিজ্ঞাসা করা হবে, “আল্লাহ্র আযাব কেমন হচ্ছে? সে বলবে,--“অত্যস্ত কঠিন, যারপর আর কঠিন আযাব হতে পারে না। এ সময় ইবলীসকে বলা হবে, “হযরত আদম আলাইহিস সালাম তো বেহেশতে আছেন, তুমি এখনও তাকে সিজদা করে মাফ চেয়ে নাও, তোমাকে মাফ করে দেওয়া হবে। এ কথার পরেও সে হযরত আদমকে সিজদা করতে অস্বীকার করবে। অতঃপর অন্যান্য দোযখীদের তৃলনায় তার আযাব সত্তর গুণ বৃদ্ধি করে দেওয়া হবে৷ এক রেওয়ায়াতে বর্ণিত হয়েছে,_আল্লাহ্ তা'আলা ইবলীসকে এক লক্ষ বৎসর পর পর দোযখ হতে বাহিরে আনয়ন করবেন এবং হযরত আদম (আঃ)-কেও বাহিরে আনা হবে। অতঃপর তাকে সিজদা করার হুকুম করা হবে। তখনও বারবার ইবলীস হযরত আদমকে সিজদা করতে অস্বীকার করবে। এভাবে তাকে পুনঃ পুনঃ জাহান্নামে নিক্ষেপ করা হবে। প্রিয় সাধক! তুমি যদি ইবলীসের প্রতারণা ও ষডযন্ত্র হতে রক্ষা পেতে চাও, তা* হলে মাওলা পাকের সান্নিধ্যে আশ্রয় গ্রহণ কর এবং আত্মরক্ষার জন্য তার কাছেই প্রার্থনা কর। কিয়ামতের দিন আগুনের একটি কুরসী পাতা হবে, এবং ইবলীসকে সেই কুরসীর উপর বসানো হবে। তখন সে গর্দভের ন্যায় চিৎকার করতে থাকবে। এ চিৎকার শুনে অন্যান্য শয়তান ও কাফেরগণ তার চতৃষ্পার্থে সমবেত হবে। তখন সে বলবে,_হে দোযখের অধিবাসীরা ! তোমরা কেমন পেলে? তোমাদের প্রভূ যে ওয়াদা করেছিলেন, তা" বাস্তবে পেয়েছো? তারা বলবে,_-'আমাদের প্রভূ যা বলেছিলেন, তা' সবই সত্য এবং আমরা সবই বাস্তবে পেয়েছি। ইবলীস পুনরায় বলবে £ “আজ আমি আল্লাহ্র রহমত ও অনুগ্রহ থেকে নিরাশ হয়ে গেছি।” অতঃপর আল্লাহ্ তাআলা ফেরেশতাগণকে
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।