Mukashafatul Qulub 02 — mukashafatul QUlub 01
/ 211
📝 Text 📖 PDF

(৮) এবং নিযামুল-মুলক তার প্রতি অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তি প্রদর্শন করেন। নিযামুল-মুলকের অনুরোধে ৪৮৪ হিজরীর জুমাদাল- উলায় বাগদাদের 'মাদ্রাসায়ে-নিযামিয়াশ্ম অধ্যাপনার দায়িত্ব গ্রহণ করেন। ৪৮৮ হিজরীর রজব মাসে তার অন্তর্জগতে এক রূহানী বিপ্লব সূচিত হয় এবং সেই যন্ত্রণাকাতর অস্থিরতা ৪৮৯ হিজরীর শুরুভাগ পর্যস্ত দীর্ঘ ছয়মাস কাল অব্যাহত থাকে। এরই ফলশ্রুতিতে তিনি ৪৮৮ হিজরীর যিলকদ অব্যাহতি গ্রহণ করেন এবং দুনিয়ার তামাম সম্পর্কজাল ছিন্ন করে এশ্‌ক ও মহব্বত, যুহদ ও মা"রিফাতের প্রাস্তহীন পথে যাত্রা করেন। স্বীয় ভ্রাতা আহমদ গায্যালীকে মাসে প্রকাশ্যতঃ মকা গমনের অভিপ্রায় ব্যক্ত করে মনে মনে প্রথমতঃ সিরিয়া গমনের প্রস্ততি নিচ্ছিলেন। ৪৮৯ হিজরীর প্রথম দিকে দামেশকে প্রবেশ করেন এবং দীর্ঘদিন যাবত মসজিদে দামেশকে পশ্চিম মিনারায় দরজা কপাট বন্ধ করে ই'তেকাফের হালতে কাটান। অতঃপর বায়তুল-মুকাদ্দাসে গমন করেন। সেখানে প্রত্যহ “ছাখরা' গম্বুজে প্রবেশ করে দরজা বন্ধ করে দিয়ে কিছু সময় অতিবাহিত করতেন। সেখান থেকে করেন। (৯) ৪৮৯ হিজরীর শেষের দিকে দামেশ্‌কে ফিরে আসেন এবং জামে মসজিদের পশ্চিম মিনারায় ই'তেকাফ শুরু করেন। দরজা বন্ধ করে দিয়ে সারাদিন সেখানে কাটাতেন। ৪৯০ হিজরীর যিলকদ পর্যস্ত দামেশ্কেই অবস্থানরত ছিলেন। অতঃপর তিনি হজ্জের ফরীযাহ্‌ সম্পাদন ও রওজা শরীফের যিয়ারতে গমন করেন। ৪৯০ হিজরীর পঞ্চম মাসাস্তে খোরাসান যাওয়ার পথে বাগদাদ সপৌছেন। কিন্তু, সেখানে বেশীদিন অবস্থান করেন নাই। নিযামিয়ার অধ্যাপনায়ও যোগদান করেন নাই। খোরাসান গমনের পর কিছুকাল তৃসে পাঠদান করেন। অতঃপর অধ্যাপনা, বাহাছ সবকিছু ত্যাগ করে ইবাদতে মশগুল হন এবং নির্জনতা ও যিকরের দ্বারা অন্তরের পরিমার্জনকে প্রাধান্য প্রদান করেন। কিন্তু সময়ের বিভিন্ন সংকট, পরিবার-পরিজনের ভরণ-পোষণের সমস্যা তার নির্জনতার এঁকান্তিকতা ও মূল লক্ষ্যপথে খানিকটা বিদ্ব ঘটাতে থাকে। এ অবস্থাতেই সুদীর্ঘ প্রায় নয়টি বৎসর অতিবাহিত হয়। ৪৯৮ হিজরীর রবীউস্সানী মাসে সান্জার-ফখরুল-মুল্ক পর আলী ইবনে নিযাম হযরত গায্যালী (রহঃ)-কে পুনরায় অধ্যাপনাব্রত গ্রহণের জোর আবেদন জানান। তিনি তার প্রত্যয়দীপ্ত এ প্রস্তাব এড়াতে না পেরে নিশাপুরের নিযামিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনায় যোগদান করেন (বাগদাদের নিযামিয়ায় নয়)। কারণ, ফখরুল-মুল্ক আলী ছিলেন

— Page 5 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.