Mukashafatul Qulub 02 — mukashafatul QUlub 01
/ ২১১
📝 লেখা 📖 পিডিএফ

৯৪ মুকাশাফাতুল-কুলুব বললেন- “ম্মরণ রাখবেন, এ চিকিৎসা এঁ ব্যক্তির জন্য, যে অতীত জীবনের কৃত পাপকর্ম থেকে সঠিক তওবা করে আস্তরিকভাবে আল্লাহ্র সানিধ্যে ফিরে এসেছে।, জনৈক ব্যক্তি একদা একটি কৃতদাস খরিদ করেছিলো। কৃতদাস মনিবকে বললো, “হে মনিব! আপনার কাছে আরজ করার মত আমার তিনটি শর্ত রয়েছে £ এক, ফরয নামাযের সময় উপস্থিত হলে, আপনি আমাকে ইবাদত হতে বিরত রাখবেন না। দুই,-দিনের বেলায় আপনি আমাকে যে কোন কাজের নির্দেশ দিন, তা আমি উৎ্ফুল্লচিত্তে পালন করবো ; কিন্তু রাতে আমাকে কোন কাজের হুকুম করবেন না। তিন,_-আপনার বাড়ীতে আমার জন্য একটি স্বতন্ত্র নির্জন কোঠার ব্যবস্থা করে দিন, সেখানে আমাকে ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। মনিব তার সব কয়টি শর্ত মেনে নিলো এবং বললো,_-“তোমার পছন্দ মত একটি কামরা বেছে নাও? । অতঃপর সে অতি ক্ষুদ্র ও ভগ্ন একটি কামরা পছন্দ করে নিলো। মনিব জিজ্ঞাসা করলো- তুমি এই ক্ষুদ্র ও ভগ্ন কামরাটি কেন বেছে নিলে? সে বললো £ “হে মনিব! আপনি কি জানেন না যে, ভগ্ন ও উজাড় কামরা আল্লাহ্‌ পাকের যিক্রের দ্বারা বাগিচায় পরিণত হয়£ অতঃপর সে উক্ত. কামরায় অবস্থান করতে লাগলো ; দিনের বেলা সে মনিবের খেদমত করতো এবং রাতে আল্লাহ্‌র ইবাদতে মশগুল থাকতো । এভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর একদা মনিব পায়চারি করতে করতে গোলামের হুজ্রার কাছে গৌছে দেখতে পেলো-_কামরার অভ্যন্তরে একটি উজ্জ্বল আলোকরশ্মি চমকাচ্ছে এবং গোলাম সিজ্দায় পড়ে আছে, আর তার মাথা বরাবর যমীন থেকে আসমান পর্যস্ত একটি নূরের কিন্দীল (লষ্ঠন বা প্রদীপ) ঝুলস্ত অবস্থায় রয়েছে। এদিকে গোলাম অত্যন্ত নিবিষ্টচিন্তে আল্লাহ্র কাছে রোদন করে মুনাজাত করছে £ “আয় আল্লাহ্‌! আপনি আমার উপর মনিবের খেদমত লাযেম ও অপরিহার্য করে দিয়েছেন। যদি আমার উপর এ দায়িত্ব না থাকতো, তা" হলে আমি শুধু আপনার ইবাদতেই মশগুল থাকতাম। অতএব হে আল্লাহ্‌! আমার এই অপারগতা আপনি কবুল করে নিন।” এদিকে মনিব এ সবকিছু অবলোকন করছিল। অবশেষে সকাল বেলা সেই কিন্দীল বা নূরের জ্যোতি বিলীন হয়ে গেলো এবং গৃহের ছাদ আবার পূর্বের মত হয়ে শপ ০০১৪০ সি পাপা মুকাশাফাতুল-কুলুব ৯৫ গেলো। অতঃপর মনিব সেখান থেকে প্রস্থান করে তার স্ত্রীর নিকট ঘটনাটি বর্ণনা করলো। পরদিন রাতে মনিব স্ত্রীকে নিয়ে গোলামের গৃহের দরজায় ঝুলছে আর সে সিজদায় পড়ে কান্নাকাটি করছে। এভাবে রাত প্রভাত হলে তারা গোলামকে ডেকে বললো-_-তোমাকে আমরা আল্লাহ্‌র ওয়াস্তে আযাদ করে দিলাম ; তুমি এখন আমাদের দায়-দায়িত্ব থেকে সম্পূর্ণ মুক্ত ও স্বাধীন, যাতে তুমি আল্লাহ্‌র দরবারে যে উর পেশ করেছিলে, তা তোমার জন্য আল্লাহ্র ইবাদতে বাধা না হয়। এরপর গোলাম আকাশের দিকে মস্তক উত্তোলন পূর্বক নিম্নের পংক্তিটি পড়লো £ ১৪৮ ৬৪ ০৮১1 2১৮৮০ ভিত ৮০৩58৩০৫%৫ “হে গোপন রহস্যের মালিক! আমার গোপন ভেদ প্রকাশিত হয়ে গেছে, এখন আমি আর বেচে থাকতে চাই না।, তারপর সে বললো £ “হে আল্লাহ্‌! আমি আপনার কাছে মৃত্যু প্রার্থনা করি, আমাকে এ মুহূর্তেই দুনিয়া থেকে উঠিয়ে নিন। এই দো'আর পরমুহূর্তেই সে মাটিতে লুটে পড়লো এবৎ চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় নিলো। বস্তৃতঃ আল্লাহর আশেক ও নেক সাধকদের অবস্থায়ই এরূপ হয়ে থাকে ; এ থেকে আমাদের সবক হাসিল করা উচিত। 'যাহ্রুর_রিয়াদ' কিতাবে আছে- হযরত মুসা আলাইহিস্‌ সালামের সাথে এক ব্যক্তির গভীর বন্ধুত্ব ছিল। একদা সে বললো £ “হে মুসা! আপনি দো'আ করে দিন, যাতে আমি আল্লাহ তা“আলাকে তীর যথার্থ হক অনুযায়ী চিন্তে পারি।* মুসা আলাইহিস্‌ সালাম দো'আ করে দিলেন এবং তা” আল্লাহর দরবারে কবুল হলো। অতঃপর লোকটি পাহাড়ী এলাকায় গিয়ে বন্য জীব- জন্তর সাথে মিশে গেলো। মূসা আলাইহিস্‌ সালাম বন্ধুকে না পেয়ে আল্লাহর নিকট দো'আ করলেন £ “ইয়া আল্লাহ! আমি আমার ভ্রাতা ও বন্ধুকে হারিয়ে ফেলেছি ; আমাকে তার সংবাদ জানিয়ে দিন।” উত্তর আসলো, “হে মুসা! আমার সত্যিকার মা'রেফাত যার হাসিল হয়েছে, সে কখনও মাখলুকের

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।