টি থাকবে, উযু ভঙ্গ হয়ে গেলে তৎক্ষণাৎ পুনরায় উযৃু করে দু'রাকাত নফল পড়বে ; সবসময় কেবলামুখী হয়ে বসার চেষ্টা করবে, অন্তরে এই ধ্যান- খেয়াল জাগরুক রাখবে যে, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সম্মুখে উপস্থিত। এই ধ্যানমগ্রতার ফলে প্রতিটি কাজে প্রশান্তি অনুভব হবে, দুঃখ-মুসীবতে ধৈর্যধারণ সহজ হবে। মুসলমানের নীতি হচ্ছে,-সে কাউকে দুঃখ দিবে না, শক্রুর মুকাবেলা করবে না, বরং দোস্ত-দুশমন নির্বিশেষে সকলের জন্য নেক দো'আ করবে। সে কখনো অহংকার ও আত্মসমর্থনের ব্যাধিতে আক্রান্ত হবে না। স্বীয় আমল-ইবাদতের জন্য বড়াই ও আত্মম্ভরিতায় লিপ্ত হবে না। কেননা এটা কোন মুসলমানের নীতি বা চরিত্র নয় ; বরৎ শয়তানের খাসলত। মুসলমান সর্বদা বিনয়ী থাকবে ; নিজেকে নিকৃষ্ট জ্ঞান করবে, নেক বান্দাদেরকে ভক্তি ও শ্রদ্ধার চোখে দেখবে। কেননা যার অন্তরে নেক লোকদের প্রতি ভক্তি-শ্রদ্ধা নাই, তাকে আল্লাহ্ তা'আলা পুণ্যবান লোকদের সাহচর্য থেকে বঞ্চিত করে রাখেন। আর যে ব্যক্তি আমল ও ইবাদতের মান-_মর্ধাদা ও মুল্যায়ন সম্পর্কে অজ্ঞ, সে হৃদয়ের প্রশান্তি ও সুরুচি হতে বঞ্চিত থাকে। হযরত ফুযাইল ইবনে ইয়া (রহঃ)_কে জিজ্ঞাসা করা হয়েছিল £ “হে আবু আলী (তার উপনাম)! কি কি গুণের সমাবেশ হলে একজন মানুষকে সৎ বলা যায়? তিনি উত্তর করেছেন £ “যখন তার অন্তরে পরোপকার ও কল্যাণ-কামনার গুণ বিদ্যমান থাকবে এবং আল্লাহ্র প্রতি ভয় থাকবে, যবানে সর্বদা সে সত্য ও হক বলবে এবং দেহের সমগ্র অঙ্গ-প্রত্যঙ্গকে সৎকাজে ব্যপৃত রাখবে, তখন তাকে নেক ও সৎ বান্দা হিসাবে আখ্যায়িত করা যায়।, রাজের জার রও গার জাগা ওয়াসাল্লামকে আল্লাহ্ পাক বলেছেন £ "হে আহমদ (আল্লাহ্র রাসূলের অপর নাম)! তুমি যদি দুনিয়ার সকল মানুষ অপেক্ষা অধিক মুত্তাকী হতে চাও, তাঁ হলে দুনিয়ার ব্যাপারে তুমি অনাসক্ত ও উদাসীন হয়ে যাও এবং আখেরাতের ব্যাপারে উৎসাহী ও উদৃগ্রীব হও।, হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরয করলেন ঃ “আয় আল্লাহ্! আমি দুনিয়ার ব্যাপারে কিভাবে অনাসক্ত হবো? আল্লাহ্ পাক বললেন--“তুমি তোমার পানাহার ও পরিধানের জন্য ৯৩ দুনিয়ার দ্রব্য-সামন্ত্রী হতে কেবল এতটুকু গ্রহণ কর, যতটুকু তোমার একান্ত প্রয়োজন, আগত দিনের জন্য তুমি কপর্দক পরিমাণও জমা রেখো না, আর সর্বদা আমার যিক্রে মগ্ন থাক” প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরয করলেন £ “আমি সর্বদা যিকর কিভাবে করবো? আল্লাহ্ তা'আলা বললেন £ “মানব কোলাহল থেকে নিরবতায় স্থান গ্রহণ কর, অধিক নামায পড়াকেই নিদ্রার স্থলাভিষিক্ত করে নাও এবং অভুক্ত থাকাকেই পানাহার মনে কর।' হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন £ এরি পার্টি পট তি তি কী তোলা হে 222 এপ গ-ঠি ৫ -০১১২1 ০৭১০) টেল? (5559) & 5৪১১1 “দুনিয়ার প্রতি অনাসক্তি মানবের দেহ-মনে সুখ ও প্রশান্তি আনয়ন করে।, পক্ষান্তরে দুনিয়ার প্রতি আসক্তি দুশ্চিন্তা ও দুঃখ-কষ্ট বৃদ্ধি করে। বস্ততঃ দুনিয়ার মহব্বত সকল পাপাচারের মূল এবং দুনিয়ার প্রতি অনাসক্তি ও ঘৃণা সকল নেকী ও কল্যাণের উৎস। একদা আল্লাহ্র এক পুণ্যবান বান্দা কোথাও যাওয়ার সময় একটি সমাবেশের প্রতি লক্ষ্য করলেন; তিনি দেখলেন, একজন চিকিৎসক সমবেত লোকজনের বিভিন্ন রোগের চিকিৎসা করছেন এবং ররুমারী ওষধের কথা বাতৃলিয়ে দিচ্ছেন। চিকিৎসককে উদ্দেশ্য করে তিনি বললেন £ “হে দৈহিক ব্যাধির চিকিৎসক ! তুমি কি আত্মার ব্যাধিরও চিকিৎসা করতে পার? চিকিৎসক বললেন_“হা ; আপনার রোগ বলুন। তিনি বললেন £ “পাপ-পংকিলতার কারণে আমার আত্মা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে ; ফলে আমার অন্তর খুবই শক্ত ও কঠিন হয়ে আছে_এর কি চিকিৎসা হতে পারে? চিকিৎসক বললেন “এর এলাজ হচ্ছে এই যে, আল্লাহ্ তা'আলার সম্মুখে বিনয়- বিনমচিত্তে অবনত মস্তকে কান্নাকাটি করুন; দৃশ্য-অদৃশ্য নির্বিশেষে সর্বজ্ঞানী মহান আল্লাহ্র তরফ থেকে আপনার আত্মার রোগ নিরাময়ের জন্য এটাই একমাত্র চিকিৎসা ।' একথা শুনে পুণ্যবান লোকটি চিৎকার দিলেন এবং রোদন করতে করতে ফিরে আসলেন আর বলতে থাকলেন-_“তুমি অতি উত্তম চিকিৎসক, আমার আত্মার সঠিক এলাজ তুমি করেছো । চিকিৎসক
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।