অধ্যায় £ ১০ ইশক বা প্রেম-আসক্তি “মহব্বত” বলতে কোন সুন্দর ও মনোরম বস্তর প্রতি অস্তরে আগ্রহ ও আকর্ষণ সৃষ্টি হওয়াকে বুঝায়। এই আগ্রহ ও আকর্ষণই যখন অস্তরে বদ্ধমূল হয়ে তীব্রতর রূপ ধারণ করে, তখন তার নাম হয় “ইশ্বক'। এই ইশৃকের ক্ষেত্রে সর্বশেষ পর্যায়ে আশেক বা প্রেমিক ব্যক্তি প্রেমাম্পদের জন্য নিবেদিত প্রাণ দাসানুদাসে পরিণত হয়। স্থীয় প্রেমাস্পদের খাতিরে নিজের ধন-দৌলত, মান_সম্মান সর্ব অকাতরে বিসর্জন দেয়। প্রেমিকা যুলায়খা হযরত ইউসুফ আলাইহিস সালামের ইশৃকে উন্মত্ত হয়ে স্বীয় রূপ-গুণ ও ধন-সম্পদ সবকিছু বিলীন করে দিয়েছিলেন। সত্তরটি উটের বোঝা পরিমাণ তার স্বর্ণ-রৌপ্যের অলংকার ছিল ; এসবকিছুকে তিনি একমাত্র হযরত ইউসুফের জন্য উৎসর্গ করে দেন। যে কেউ তার কাছে এসে যদি শুধু এতটুকু বলতো যে, আমি তোমার ইউসুফকে দেখেছি, তা, হলে বলার সাথে সাথে তাকে একটি অমূল্য স্বর্ণের মালা উপহার দিয়ে জীবনের তরে ধনবান করে দিতেন। অবশেষে তিনি নিজে সম্পূর্ণ রিক্ত হস্ত দরিদ্র পরিণত হয়েছিলেন। তার এ অবস্থাকে কেন্দ্র করে লোকমুখে প্রবাদ প্রচলিত ছিল-_“ইউসুফের নামে সর্বন্ব'। ইশক ও মহববতের আতিশয্যে তিনি সবকিছু থেকে উদাসীন ও বিস্মৃত হয়ে যেদিকে তাকাতেন, সেদিকেই কেবল ইউসুফ আর ইউসুফই দেখতে পেতেন ; এমনকি আসমানের তারকারাজিতেও তিনি ইউসুফের নাম লেখা দেখতেন। বর্ণিত আছে__-এই যুলায়খা যখন ইসলামে দীক্ষা গ্রহণ করেন তথা ঈমানী নূর লাভে ধন্য হন, অতঃপর হযরত ইউসুফের সাথে প্রণয়সূত্রে বিবাহ বন্ধনে) আবদ্ধ তখন তিনি তার থেকে পৃথক হয়ে নিরব একাকীত্বে এমনভাবে আল্লাহ্র ইবাদতে মগ্ন হয়ে যান যে, শুধুমাত্র এই ইবাদতের জন্য তিনি সর্বপ্রকার জাগতিক সম্পর্ক থেকে সম্পূর্ণরূপে নির্লিপ্ত হয়ে থাকেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন পেয়ার-সোহাগের জন্য দিনের বেলায় ৭৭. তাকে আহবান করতেন, তখন তিনি রাতের ওয়াদা করে মুলতবী করতেন। চাইতেন। একদা হযরত ইউসুফকে উদ্দেশ্য করে তিনি বললেন £ "হে ইউসুফ! আল্লাহ্র পরিচয় লাভ করার পূর্বে আমি তোমাকে ভালবাসতাম ; এখন আমি আল্লাহ্র পরিচয় পেয়ে গেছি; তাই একমাত্র তার মহববত ও ভালবাসা ছাড়া আমার অন্তর থেকে সকল গ্ায়রুল্লাহ্র মহব্বত দূর হয়ে গেছে এবং এজন্যে আমি কোন বিনিময়ও কামনা করি না।” হযরত ইউসুফ আলাইহিস -সালাম বললেন £ “হে যুলায়খা! আল্লাহ্ তা'আলা আমাকে হুকুম করেছেন এবং বলেছেন যে, তোমার গর্ত থেকে দুর্টট পুত্রসন্তান জন্ম নিবে এবং তাদেরকে নুবুওয়াত প্রদান করা হবে । হযরত যুলায়খা বললেন £ “যেহেতু আল্লাহ্ তা'আলা আপনাকে হুকুম করেছেন এবং এজন্যে আমাকে উপায় ও ওসীলা হিসাবে নির্ধারণ করেছেন, তাই এ হুকুম আমার জন্য শিরধার্য। অতঃপর তিনি মিলনে সম্মত হন। একদা লায়লার প্রেমিক মজনুকে জিজ্ঞাসা করা হয়েছিল £ “তোমার নাম কি? সে বলেছিল, “আমার নাম লায়লা? বস্ততঃ প্রেমাস্পদের তরে আত্মলীন হওয়ার ফলশ্রুতিতে নিজের অস্তিত্ব বিস্মৃত হওয়ার কারণেই এমনটা হয়েছে। এক ব্যক্তি মজনূকে বলেছিল £ কিহে মজনূ! লায়লা কি মরে গেছে? সে উত্তর করেছিল £ “লায়লা অবশ্যই মারা যায় নাই, সে আমার অন্তরে বিরাজমান ; আমিই লায়লা একদা মজনু লায়লার বাড়ীর পার্শ্ব দিয়ে যাওয়ার সময় আসমানের দিকে দৃষ্টি উচু করে দেখছিল। তখন এক ব্যক্তি বলেছিল-_“হে মজনু ! আকাশের দিকে তাকাচ্ছ কেন ? লায়লার গৃহপ্রাচীরের দিকে দৃষ্টি কর, এভাবে হয়ত তাকে এক নজর দেখে নিতে পারবে। তখন মজনু বলেছিল £ “আমি আকাশের তারকারাজি দেখছি, এগুলো আমার কাছে অতি প্রিয় ; কারণ, এগুলোর ছায়া লায়লার বাড়ীর উপর পতিত হয়।, পর্যস্ত বন্দী করে রেখেছিল। এ সময় হযরত শিবলী (রহঃ) তাকে জিজ্ঞাসা করেছিলেন £ “হে মনসুর! বলুন, মহব্বতের হাকীকত কি? তিনি বলেছিলেন £ আজকে নয়, আগামী কল্য জিজ্ঞাসা করবেন। পরের দিন
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।