৭৪ রুকাশাফাতুল-কুলুব (রহঃ) উক্তি করলেন £ “আল্লাহ্র মহব্বত ও ভালবাসায় যারা মত্ত, তারা খোদায়ী ইশবকের শরাব পান করে নিয়েছে ; ফলে, তাদের জন্য এ জগত ও মনুষ্য আবাস সংকীর্ণ হয়ে গেছে। তারা আল্লাহ্র যথার্থ পরিচয় লাভ করেছে ; তাই আল্লাহ্র মহিমা ও পরাক্রমে তারা উন্মত্ত-নিবেদিত। তারা আল্লাহ্র পেয়ার-আশনাইর অমৃত-সুধায় নেশাবিভোর ; তাই আল্লাহ্র প্রেম সাগরে তারা নিমজ্জিত হয়েছে, তার সানিধ্যে মুনাজাত ও প্রেম নিবেদনের আস্বাদে আত্মহারা হয়েছে। অতঃপর হযরত শিবলী রেহঃ) এ পক্তিটি আবৃত্তি করলেন £ কি পার্টি শার হি পপ পার্ট পাশ তে পা রা রি ০3০৯১ ৯১ ১ 34০৮৯1০৫১ পা পিসি লি এপ টা পরা পরি এটি রর এ ১১৯০ ৫-৪ টৈর্গ ০৮০০৪ “হে মাওলা! ইশক ও মহববতের স্মরণই আমাকে বেহুশ করে দিয়েছে। আর প্রকৃত প্রেমিক স্বভাবতঃই বেহুশ হয়ে থাকে।' কথিত আছে, উট যখন মাতাল হয়ে যায়, চল্লিশ দিন পর্যন্ত দানা- পানি গ্রহণ করে না; অথচ পূর্বের তুলনায় কয়েকগুণ অধিক বোঝাও সে বহন করে। এর কারণ হচ্ছে, প্রেমাস্পদের স্মরণ তখন তার অন্তরে উত্তাল তরঙ্গের ঢেউ খেলতে থাকে, প্রিয়তমের 'অনুরঞ্জনে মাতোয়ারা-আত্মহারা হয়ে খাদ্য গ্রহণে বিস্মৃত হয়ে যায়, অধিকতর বোঝা বহনেও অস্বস্তি অনুভব করে না। ওহে সাধক! নিজের ব্যাপারে চিস্তা কর- আল্লাহ্র জন্য তুমি কি কখনও হারাম ও নিষিদ্ধ বিষয়াবলী পরিহার করেছো? কখনও কি পানাহার ত্যাগ করেছো? একমাত্র আল্লাহ্র সন্তষ্টি বিধানের লক্ষ্যে কোন কঠিন সাধনায় কি ব্রতী হয়েছো বা ভারী বোঝা বহন করেছো? যদি এগুলোর কোনটাই তুমি করে না থাক, তা' হলে তোমার সকল উক্তি, সকল দাবী অসার ও অর্থহীন। এহেন দাবী না দুনিয়াতে কোন কাজে আসবে, না আখেরাতে কোন উপকারে আসবে ; এতদ্বারা তুমি না দুনিয়ার মাখলুকের নিকট সম্মানের পাত্র হবে, না সৃষ্টিকর্তার নিকট পুরস্কারের যোগ্য বিবেচিত হবে। হযরত আলী রাযিয়াল্লাহু আনৃহু বলেছেন £ “বেহেশৃতের প্রতি অনুরাগী ব্যক্তির লক্ষণ হচ্ছে,_ নেক আমল ও ইবাদতের প্রতি দ্রুত ও স্বতঃস্ফূর্তভাবে ৭৫ সে ধাধিত হবে। আর যে ব্যক্তির অন্তরে দোযখের ভীতি রয়েছে সর্বদা সে নফ্স ও কুঁপ্রবৃত্তির বিরোধিতা করবে। অনুরূপ মৃত্যুর প্রতি যে দৃঢ় বিশ্বাসী, সে কখনও পার্থিব মায়া-মোহ ও আস্বাদ-আকর্ষণে মত্ত হবে না।, হযরত ইবৃরাহীম খাওয়াস রেহঃ)-কে মহববতের তাৎপর্য সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল৷ তিনি বলেছিলেন £ “আল্লাহ্র মহক্বত যার অন্তরে আছে, তার নিজস্ব এরাদা-ইচ্ছা বলতে কিছুই থাকে না। সমুদয় বৃত্তি ও মনোহ্কামনা পরাক্রমের অতল ও অকুল সাগরে নিমজ্জিত করে দেয়।,
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।