৬৮ ৯ লাশ কাল ধুপুৎ অগ্রিকৃণ্ডে নিক্ষেপ করা হবে! তুমি যদি সেই অগ্নিকুণ্ডে প্রজ্লিত হওয়ার ক্ষমতা রাখো, তাশ্হলে না-ফরমানী কর। নতুবা এখনই বিরত হয়ে যাও। বস্ততঃ তুমি পাপাচারে লিপ্ত হয়ে নিজেকে শয়তান ও কু প্রবৃত্তির বেড়াজালে আবদ্ধ করে ফেলেছো; এখনও সময় আছে, পরিত্রাণের চেষ্টা কর । পংক্তিগুলো এবার জ্ঞান ফিরে আসার পর সে বলতে লাগলো-_হে শায়খ! আমার মত বদৃনসীব ও গুনাহ্গার বান্দার তওবাও কি আল্লাহ্ তা'আলা কবৃল করবেন? হযরত হাসান বসরী রেহঃ) বললেন £ “হা, অবশ্যই কবুল করবেন। অতঃপর নওজওয়ান উত্বা মাথা উঠিয়ে নিম্নোক্ত তিনটি দো'আ করলো £ 'এক,__ হে আল্লাহ্! আপনি যদি দয়া করে আমার তওবা কবুল করেন, এবং আমার পাপরাশি ক্ষমা করে দেন, তাহলে আমাকে তীক্ষ উপলব্ধি, প্রখর ধীশক্তি ও প্রচুর স্মরণশক্তি দান করুন, যাতে উলামায়ে_ কেরাম থেকে শ্রুত সর্ববিধ ইলম ও কুরআনী জ্ঞান আমি সংরক্ষণ করতে পারি। দুই,_আয় আল্লাহ্! আমাকে মনমুগ্ধকর কণ্ঠস্বর দান করুন, যাতে যেকোন পাষাণহ্ৃদয় ব্যক্তিও আমার কুরআন তিলাওয়াত শুনে আকৃষ্ট ও বিনয়াবনত হয়। তিন,_-আয় আল্লাহ্! আমাকে হালাল রিষিক দান করুন এবং কল্পনাতীতভাবে আমাকে সাহায্য করুন।' মহান আল্লাহ্ রাব্বুল-আলামীন যুবকের তিনটি দো'আই কবুল করে নিলেন। ফলে, তার মেধা অত্যন্ত তীক্ষ হয়েছিল, তার কুরআন তিলাওয়াত শুনে যে কোন কঠিন হৃদয় মানুষও তওবা করতো। প্রতিদিন তার গৃহে দুটি রুটি এবং এক পেয়ালা তরকারী পৌছিয়ে দেওয়া হতো ; বি্ত এ খাদ্য কোথেকে কিভাবে আসছে, কে-ই বা প্রত্যহ তা" পৌছিয়ে দিয়ে যাচ্ছে, সে সম্পর্কে যুবক কিছুই বলতে পারতো না। এ অবস্থা তার মৃত্যু পর্যস্ত অব্যাহত ছিল। প্রিয় সাধক! উক্ত নওজওয়ানের মত যে কোন ব্যক্তি করবেন, যা এই নওজওয়ানের সাথে করেছেন। কেননা, আল্লাহ্ তা'আলা কারো নেক আমল কখনও ধ্বংস হতে দেন না। একদা জনৈক তত্বজ্ঞানী আলেমকে জিজ্ঞাসা করা হয়েছিল,__ “কোন তওবাকারী ব্যক্তি যদি জানতে চায় যে, তার তওবা আল্লাহ্র দরবারে কবুল কাতুল-কুল্ব ৬৯ হয়েছে কিনা, তাগহলে এর কোন উপায় আছে কি? তিনি বলেছিলেন £ “এ বিষয়ে পূর্ণ নিশ্যয়তা সহকারে যদিও কিছু বলা যায় না; তবুও তওবা কবুলের কিছু“লক্ষণ আছে। যথা £ তওবা ও অনুতাপের পর বান্দা সর্বদা পাপমুক্ত থাকবে, অযথা আনন্দ-উল্লাস থেকে বিরত থাকবে, অস্তকরণকে আধ্যাত্মিক ব্যাধি হতে পবিত্র রাখবে, নিজকে সর্বদা আল্লাহ্র সামনে উপস্থিত জ্ঞান করবে সৎ ও বুযুর্গ লোকদের সংসর্গ অবলম্বন করবে, অসৎ পরিবেশ থেকে সর্বদা দূরে থাকবে, দুনিয়ার স্বল্প পরিমাণ সম্পদকে সে যথেষ্ট বরং অধিক জ্ঞান করবে; কিন্তু আখেরাতের জন্য কৃত প্রচুর আমল ও ইবাদতকে সামান্য ও অপ্রতুল মনে করবে, অন্তরকে সর্বদা আল্লাহ্র ইবাদত ও আনুগত্যে মগ্ন রাখবে, জিহ্বাকে হিফাজত করবে ; নিষ্ঠার সাথে সর্বদা চিস্তামগ্ন ও ধ্যানমগ্ন থাকবে, অতীত জীবনের কৃত পাপকর্মের কথা স্মরণ করে অনুশোচনায় জর্জরিত হয়ে আল্লাহ্র দরবারে কান্নাকাটি করবে। তওবা ও অনুতাপের পর যদি কেউ নিজের মধ্যে এসব আলামত ও নিদর্শন লক্ষ্য করে, তাঙ্ছলে সে বুঝে নিতে পারে যে, আল্লাহ্র দরবারে তার তওবা কবুল হয়েছে।,
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।